ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু'বছর যাবত আর্থিক খরা কাটিয়ে চলতি বছরের শুরু থেকে বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে(GOVT JOB) জোর দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য (health &family welfare) স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের অধীনে জেলা ভিত্তিক 'আয়ুশ' (AYUSH) কর্মসূচীতে কর্মী(RECRUITMENT) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট জেলা মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। এবার আসুন সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- DH&FWS/JGH/2022/1378 Dated- 21-07-2022
প্রথমে আসি আবেদন পদ্ধতিতে:-
- গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- এক্ষেত্রে অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। আবেদন পত্রের ফর্ম পূরণ করে আবেদনকারী প্রার্থীকে সরাসরি ওথবা ডাক বিভাগ মারফৎ সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে আবেদন পত্র জমা করতে হবে।
- প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে
- এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
1. নিজের নাম--------
2. বাবার নাম---------
2. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা-------
4. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---------
5. লিঙ্গ-------------
6. সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি-----
7. শিক্ষাগত যোগ্যতা-------------
8. প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা----------
9. ইমেল আই ডি-----------------------
10. ফোন নম্বর------------------------
ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের কাজে অভিজ্ঞতা আছে কি না তাও আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। এছাড়াও আবেদন ফর্মের একেবারে ডান দিকে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।
সব শেষে আবেদন ফর্মের একেবারে নিচে প্রার্থীর নিজের সই করে তা খাম বন্দি করে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে জমা করতে হবে।
নিচে শূন্যপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো :
1.পদের নাম:- হিসাব রক্ষক' (ACCOUTANT)- গ্রুপ-C
শুন্য পদ:- ১ টি
বয়স সীমা:- আবেদনকারীর প্রার্থীর বয়স ০১-০১-২০২২ ের হিসাবে কোনও মতেই ৬২ বছরের উর্ধ্বে হলে চলবে না।
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ অথবা স্নাতক হতে হবে। এছাড়াও প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞ এবং কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে।
মাসিক বেতন:- ১২,০০০ টাকা
2.পদের নাম- গ্রুপ-D' (GROUP- D)
শুন্য পদ:- ১ টি
বয়স:- এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১-২০২২ এর হিসাবে ৬২ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি শারীরিক কোনও প্রতিবন্ধকতা থাকলে চলবে না।
মাসিক বেতন:- ৮,০০০ টাকা
কাজের ধরণ:-
উল্লেখিত দু'টি পদের ক্ষেত্রেই রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের অধীনে আয়ুশ প্রকল্পে সংশ্লিষ্ট জেলায় কাজ করতে হবে। তবে এই নিয়োগটি সম্পূর্ণ ভাবে চুক্তি ভিত্তিক।
আবেদন ফী:-উল্লেখিত পদের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে।
এবার আসি নিয়োগ পদ্ধতি সম্পর্কে :-
এ ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ঝাড়গ্রাম জেলার রঘুনাথপুর এলাকায়।
উল্লেখিত পদে আবেদন জানানোর শেষ সময়সীমা আগামী আগস্ট মাসের ৮ তারিখ। অর্থাৎ 08-08-2022
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:- OFFICE OR THAE CHIEF MEDICAL OFFICER OF HEALTH, JHARGRAM,P.O- RAGHUNATHPUR,(JHARGRAM DISTRICT HOSPITAL COMPLEX)JHARGRAM,PIN-721507
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক অরুন-
OFFICIAL NOTICE : DOWNLOAD HERE
চোখ রাখুন bongodhara.com -এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
tag- jhargram# recruit# job news# govt job# health#wb

.jpg)