কন্যাশ্রী , রুপশ্রী , স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী , গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি(project)সঠিকভাবে প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। এবার সেই লক্ষ্যেই সরকারি প্রকল্পের আওতায় কর্মী (recruitment) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মাসিক চুক্তির(cotractual) ভিত্তিতে মোটা অঙ্কের বেতন দিয়ে কর্ম বন্ধু পদে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট জেলা ও দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।WB Govt Job Reqruitment 2022।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ নিম্নরূপ--- 488/SW-HUG Dted- 22/07/2022
এবার জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি---
এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনের বদলে অফ লাইনে অর্থাৎ পুরনো পদ্ধতিতে আবেদন করতে হবে। তবে অফ লাইনে আবেদন করলেও সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার প্রিন্ট নিয়ে তা ফিল আপ বা পূরণ করে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে। প্রথমে ফর্ম তুলে ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সব শেষে নিজের সই করে তা খাম বন্দি করতে হবে। খামের ওপরে সংশ্লিষ্ট দফতরের ঠিকানা যেমন লিখে দিতে হবে তেমনি কোন পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটিও আবেদন কারীকে উল্লেখ করতে হবে। আবেদন ফর্মের যাবতীয় কলমগুলি ব্লক লেটারস অর্থাৎ বড় হরফে লিখতে হবে। তারপর ধাপে ধাপে ওই ফর্মে আবেদনকারীর নিজের যাবতীয় তথ্য যেমন দিতে হবে পাশাপাশি ঠিকানা, ফোন নম্বর লিখে দিতে হবে নির্দিষ্ট স্থানে।
আবেদনের শেষ সময় সীমা- ৯ই আগস্ট ২০২২ অর্থাৎ 09/08/2022
নিয়োগ পদ্ধতি---
এবার আসি কীভাবে নিয়োগ করা হবে। প্রথমে আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদন কারীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য। সবশেষে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
প্রথমে আসা যাক শুন্য পদ সম্পর্কিত বিষয়ে---
পদের নাম - কর্ম বন্ধু' সুইপার' KARMA BONDHU( SWEEPER)
শুন্য পদ- ৪ টি ( উল্লেখিত পদের ক্ষেত্রে ২ টি সাধারণ ক্যাটাগরি, একটি তপশীলি জাতী এবং একটি পদ তপশীলি উপজাতির প্রার্থীর জন্য সংরক্ষিত রয়েছে।)
বয়স সীমা- আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- নাম সই করতে পারলেই আবেদন করা যাবে। অষ্টম পাশ হলে আবেদন করা যাবে।
মাসিক বেতন- নিয়োগটি চুক্তি(contractual job)ভিত্তিক। তবে মাসিক ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা রয়েছে
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে।
আবেদন ও ইন্টার্ভিউ -এর সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---
প্রার্থীকে তার আঁধার কার্ড , ভোটার কার্ড, বাসস্থানের প্রমান পত্র, জাতিগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র সহ বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা- OFFICE OF THAE DISTRICT MAGISTRATE& COLLECTOR , P.O & P.S- CHINSURAH, DIST- HOOGHLY, PIN- 712101
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হুগলী জেলার সরকারি ওয়েব সাইট দেখে নিতে হবে (http://hooghly.nic.in)
Official Notification : Download
সরকারি দফতর হোক কিংবা প্রকল্প, চাকরি এখন হাতের মুঠোয়। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে চোখ রাখুন bongodhara.com -এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
Tag- job# contract# contractual# govt job# wb job

.jpg)