মাধ্যমিক পাশে 97 হাজার পোস্ট অফিস স্টাফ নিয়োগ। India Post Office Reqruitment 2022।

 আপনি কী মাধ্যমিক পাশ?  ভালো একটা সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সরকারি চাকরি পাওয়ার বিরাট সুযোগ আসতে চলেছে। শুধু মাধ্যমিক পাশে রাজ্যের সরকারি অফিসে চাকরি করার সুযোগ থাকছে আপনার হাতে। তাহলে বেশি সময় নষ্ট না করে বিস্তারিততে আসা যাক। এবার ভারত কিংবা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই পদ গুলিতে আবেদন করতে পারবে। আর শুধু তাই নয় চাকরির পোস্টিং হবে নিজের রাজ্যের সরকারি অফিসে। 




বেশি কিছু যোগ্যতা লাগবেনা। শুধু মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে এই শূন্যপদ গুলিতে। জানা গিয়েছে, মোট প্রায় 97 হাজার শূন্যপদে গোটা দেশ জুড়ে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গেও রয়েছে প্রচুর শূন্যপদ। নিয়োগ করা হবে ভারতীয় পোস্ট অফিসের ( India Post Office Reqruitment) বিভিন্ন অফিসে। আরও জানা গিয়েছে, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক বা কম্পিউটার প্রশিক্ষণ থাকলে যোগ্যতা অনুযায়ী বেশ কয়েক ধরনের চাকরির সুযোগ রয়েছে এক্ষেত্রে। India Post Office Reqruitment 2022 ।


কী কী পদে নিয়োগ হতে চলেছে? 

জানা গিয়েছে বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে। পোস্ট ম্যান, মাল্টি টাস্কিং স্টাফ, পোস্টাল অ্যাসিস্টেন্ট ও মেইল গার্ড সহ আরও কয়েক পদে নিয়োগ করা হতে পারে। রাজ্য তথা দেশের পোস্ট অফিস গুলিতে নিয়োগ করা হবে। 



বিশেষ সোর্স থেকে পাওয়া খবর অনুযায়ী, 

গত 15 জুলাই ডাক বিভাগের ডিরেক্টর (SPN) শ্রী সত্যনারায়ণ দাস দেশের সমস্ত পোস্টাল সার্কেলে চিঠি পাঠিয়েছে। জানা গিয়েছে, এই চিঠিতে বলা হয়েছে দেশের পোস্ট অফিস গুলিতে সমস্ত শূন্যপদ পূরণ করা হবে এবং তার পরিপ্রেক্ষিতে সরকার অনুমোদন দিয়েছে। জানা গিয়েছে, গত বছরের শেষের দিকে শূন্যপদ ছিল প্রায় সাড়ে 87 হাজার পদ। এর পর 2022 সালে অবসর রয়েছে কয়েক হাজার কর্মীর এছাড়াও 2023 সালেও অবসর নিবে কয়েক হাজার পোস্ট অফিস( Post Office)  কর্মী সবমিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 97 হাজার শূন্যপদ খালি হবে যা চলতি বছরে পূরণের ইঙ্গিত দিচ্ছে কর্তৃপক্ষ। 


97 হাজার শূন্যপদ পূরণ করা হবে গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে যার মধ্যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গেও রয়েছে কয়েক হাজার শূন্যপদ। নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে তবে কিছু কিছু পদের জন্য উচ্চ মাধ্যমিক সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। জানা গিয়েছে, পোস্ট অফিস গুলিতে পোস্ট ম্যান, মেইল গার্ড, এমটিএস, অ্যাসিস্টেন্ট প্রভৃতি পদে। 


Source : Exambangla.com

Official Website : Click Here


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here