পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে গ্রামীণ পুলিশ নিয়োগ। মাধ্যমিক পাশে। WB Village Police Reqruitment 2022।

 চাকরি প্রার্থীদের জন্য একের পর এক নতুন সুখবর। রাজ্যের গ্রামে গ্রামে এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের সরকারি দফতর। রাজ্যের অধীনে শুধু মাধ্যমিক পাশে গ্রামীণ পুলিশ ( Village Police) পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদিও গ্রামীন পুলিশ পদে নিয়োগ করা হবে কিন্তু এ ক্ষেত্রে একটি গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু দায়িত্ব গ্রহণ করতে হবে। নিজের বাড়িতে থেকে চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। যে সকল চাকরি প্রার্থী নিজের বাড়িতে থেকে গ্রামীণ পুলিশ পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Village Police Reqruitment 2022 ।



পদের নাম : গ্রামীন পুলিশ ( Village Police) 


শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী গ্রামীণ পুলিশ ( Village Police) পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। 


বয়সসীমা : যে সকল প্রার্থী গ্রামীণ পুলিশ (Village Police)  পদে চাকরি করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে নূন্যতম 20 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মনে রাখতে হবে বয়স ধরা হবে 1 জানুয়ারি 2022 অনুযায়ী। 


মাসিক বেতন : এই পদে নিযুক্ত হলে প্রার্থীদের মাসিক বেতন হিসেবে 15 হাজার টাকা দেওয়া হবে এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 




কী কী কাজের দায়িত্ব দেওয়া হবে? 

যে সকল চাকরি প্রার্থীরা গ্রামীণ পুলিশ পদে আবেদন করতে ইচ্ছুক তাদের মূলত দায়িত্ব দেওয়া হবে নিজের এলাকার বা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দায়িত্ব নেওয়া হবে। এছাড়াও গ্রামীণ পুলিশকে সিভিক পুলিশদের সঙ্গে নানা টহলদারি কাজের দায়িত্ব দেওয়া হতে হবে। এছাড়াও আরও পুলিশি নানা দায়িত্ব দেওয়া হতে পারে। 



কীভাবে আবেদন করবেন? 

যে সকল চাকরি প্রার্থী গ্রামীণ পুলিশ পদে চাকরি করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে মূলত অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন পত্র হাতে লিখে বানাতে হবে। হাতে লিখা আবেদন পত্র ও তার সঙ্গে নিচে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি একটি খামে ভর্তি করে নিদিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। 



কী কী ডকুমেন্টস জমা করতে হবে? 

1. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস ( অবশ্যই মাধ্যমিক পাশ) 

2. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র 

3.স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র 

4.ভোটার কার্ড বা আধার কার্ড

5. শারীরিক সক্ষমতার সার্টিফিকেট ( ডাক্তার কর্তৃক নিতে হবে)


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন পত্র জমা করতে পারবে 13 আগস্ট 2022 তারিখ পর্যন্ত। 


এছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ কিংবা খবরের উৎস সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন। 


খবর সংগ্রহ করা হয়েছে : ক্লিক করুন 


আমরা আছি আপনাদের সঙ্গে। চাকরি প্রার্থীদের চাকরির সঠিক খবর দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। তাই অন্য কোনও পাতায় নয়, শুধুমাত্র চোখ রাখুন bongodhara.com এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here