WB Group-D Scam: এবার গ্রুপ ডি ২০১৬ নিয়োগে দূর্নীতির নথিপত্র মিলল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে।

 গ্রুপ সি (Group-C) ও গ্রুপ ডি (Group-D) বা শিক্ষক নিয়োগের (SSC Scam) পাহাড় প্রমান দুর্নীতির সঙ্গে নাকি তাঁর দূরদূরান্তের কোনও সম্পর্ক নেই। এই নিয়োগ দেখে স্কুল সার্ভিস কমিশন (SSC), যার সঙ্গে সরকারের কোনও যোগই নেই। তাই শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর যুক্ত থাকার কোনও প্রশ্নই ওঠে না। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড় তখন একাধিকবার প্রাক্তন শিক্ষামন্ত্রী বা বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এমন দাবি করেন।



কিন্তু এদিকে ED-র দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে মিলেছে নিয়োগ সংক্রান্ত একাধিক নথি পত্র যা প্রমাণ করে যে তিনি সরাসরি এই অপরাধ চক্রের সঙ্গে যুক্ত । আর শুধু তাই নয় অর্পিতা মুখোপাধ্যায় ও তাঁর কোম্পানি সংক্রান্ত কাগজপত্রও ছিল মন্ত্রীর বাড়িতেই।আর সেইসব নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানায় কেন্দ্রীয় সংস্থাটি।


যদি অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার দাবি করেন , গ্রুপ ডি নিয়োগ তাঁর এক্তিয়ারের মধ্যেই পড়ে না। কিন্তু ED-র পাল্টা দাবি করে যে, তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে গ্রুপ ডি 2016 সালের ( WB GROUP D 2016) এই পরীক্ষা সংক্রান্ত একাধিক নথি। অ্যাডমিট কার্ড থেকে শুরু করে চূড়ান্ত ফলাফলের খসড়াও।


এদিকে ED আরও দাবি জানাই যে , শুধু গ্রুপ ডি ( WB GROUP D ) নয়, উচ্চ প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রার্থীদের একটি তালিকাও উদ্ধার করেছে তারা। এছাড়াও একাধিক চাকরি প্রার্থীর নামে অ্যাডমিট কার্ড, এমনকি ফলাফল জমা ছিল পার্থর বাড়িতে।


এইসব নথির ভিত্তিতে ED-র দাবি, পার্থ চট্টোপাধ্যায় সরাসরি গ্রুপ ডি নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন। এর পেছনে আর কারা কারা যুক্ত আছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্র জানিয়েছে।  


যদিও বর্তমানে শারীরিক অসুস্থতার জন্য সরকারি ভুবনেশ্বর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে প্ৰাক্তন শিক্ষা মন্ত্রী। যদি তার আইনজীবি নিজের রাজ্যে চিকিৎসার দাবি জানাই কিন্তু সেই আর্জি খারিজ করে ED-র দাবি অনুযায়ী অন্য রাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here