কেন্দ্রীয় সরকারের অধিনে প্রচুর গ্রুপ ডি নিয়োগ। Central Govt Group D Recruitment ।

 বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার কয়েকশো সেনা কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের প্রতিরক্ষা (MINISTRUY OF DEFENCE) মন্ত্রকের অধীনে থাকা এএসসি(ASC)। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা  উত্তর -দক্ষিণ জোন বা আঞ্চলিক অফিস। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এ রাজ্য ছাড়াও দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে দেশের উত্তর - দক্ষিণ  অঞ্চলের সেনা ক্যাম্পগুলিতে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা সরাসরি নিয়োগ পাবেন সেনা(ARMY)  কর্মী হিসাবে। মাসিক বেতন দেওয়া হবে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের নিয়মানুযায়ী।   সংশ্লিষ্ট সেনা কর্মীর হিসাবে কাজে যোগদানের ক্ষেত্রে মহিলারাও আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। Central Govt Job Reqruitment ।



কীভাবে আবেদন করবেন :

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনেই আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে সাদা কাগজে হাতে লিখে অথবা টাইপ করে আবেদন ফর্মের ফরম্যাট তৈরি করে নিতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন ফর্মের অনুকরণে। 

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য হাতে লিখে অথবা টাইপ করে দিতে হবে। 

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, বাবার নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে তার শারীরিক সক্ষমতার প্রমান পত্র পাঠাতে হবে।  

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের তিনটি রঙিন পাসপোর্ট সাইজের একটি সেঁটে এবং দুটি আবেদন ফর্মের সঙ্গে গেঁথে দিতে হবে। 

৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায়  নিজের সই(SIGNATURE) করে তা খাম বন্দি করতে হবে।

 ৮। আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীকে সমস্ত নথির প্রত্যয়িত নকল জমা করতে প্রমান পত্র হিসাবে। তবে ওই প্রত্যয়িত নকল কাগজ এবং পাসপোর্ট সাইজের ছবির ওপর প্রার্থীর নিজের সই করে তা অ্যাটেসটেড করে পাঠাতে হবে সংশ্লিষ্ট ঠিকানায়।

৯। এরপর আবেদনকারী প্রার্থী কোন পদের জন্য আবেদন করছেন তা ওই খামের ওপর উল্লেখ করতে হবে । 



বয়সসীমা: উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদন কারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। ওবিসি প্রার্থীদের ৩ বছর তপশীলি জাতী, তপশীলি উপজাতির প্রার্থীদের ৫ বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের প্রতিরক্ষা মন্ত্রকের  নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। তা ছাড়াও শুধুমাত্র একটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়সস হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। 


নিয়োগ পদ্ধতি:-

১। নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। উল্লেখিত লিখিত পরীক্ষা কবে,কোথায়,কখন অনুষ্ঠিত হবে তা হবে তা প্রার্থীর মেল আইডি তে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে কর্তৃপক্ষের তরফ থেকে। 

 

২। লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা ধার্য করা হয়েছে। এক্ষেত্রে মোট ১৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে আবেদনকারী প্রার্থীকে। লিখিত পরীক্ষার প্রশ্ন পত্র ইংরাজি এবং হিন্দি দুই ভাষাতেই থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  


৩।লিখিত পরীক্ষায় পাশের পর সফল ও যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং জমা দেওয়া নথি ভেরিফিকেশনের জন্য।


তারপর হবে আবেদনকারী প্রার্থীর শারীরিক পরীক্ষা। 


সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।

  

এবার দেখে নেওয়া যাক শুন্য পদের যাবতীয় বিবরণ:

নিম্নে উত্তর এবং দক্ষিণ দুই অঞ্চলের শুন্য পদের নাম এবং সংখ্যা দেওয়া হল ক্রমানুযায়ী---


১. দক্ষিণ অঞ্চল (ASC SOUTH ZONE):


পদের নাম- কুক (COOK)

শুন্য পদের সংখ্যা- ১৬টি


পদের নাম- সিভিলিয়ান ক্যাটারিং (CIVILIAN CATERING)

শুন্য পদ- ৩৩টি


পদের নাম- চৌকিদার (CHOWKIDAR)

শুন্য পদ- ১২৮ টি


পদের নাম- টিন স্মিথ (TIN SMITH)

শুন্য পদ- ১টি


পদের নাম- ইবিআর (EBR)

শুন্য পদ- ২ টি 


পদের নাম- বারবার (BARBER) 

শুন্য পদ- ৫টি 


পদের নাম- ক্যাম্প গার্ড ( CAMP GAURD)

শুন্য পদ- ১৯টি


পদের নাম- গার্ডেনার (GARDENER) 

শুন্য পদ- ১টি


পদের নাম- ম্যাসেঞ্জার (MESSENGER)

শুন্য পদ- ৪ টি 


উত্তর অঞ্চল( ASC NORTH ZONE)


পদের নাম- স্টেশন অফিসার ( STATION OFFICER) 

শুন্য পদ- ১টি


পদের নাম- ফায়ার ম্যান (FIRE MAN)

শুন্য পদ- ৫৯ টি 


পদের নাম - ফায়ার ইঞ্জিন ড্রাইভার( FIRE ENGINE DRIVER) 

শুন্য পদ- ১৩ টি


পদের নাম - ফায়ার ফিটার (FIRE FITER)

শুন্য পদ- ৩ টি


পদের নাম- সিভিলিয়ান মোটর ড্রাইভার ( CIVILIAN MOTOR DRIVER) 

শুন্য পদ- ১৫৩ টি


পদের নাম - ক্লিনার ( CLEANER)

শুন্য পদ- ২০ টি 

 

উল্লেখিত পদের জন্য নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে ।


আবেদন পত্রটি পাঠাতে হবে : The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (South) –

2 ATC, Agram Post, Bangalore -07 এই ঠিকানায় 

                       অথবা 

The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (North) – 1 ATC, Agram Post, Bangalore -07 এই ঠিকানায় 


পাশাপাশি চট জলদি চাকরির খবর পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন আমাদের পেজ –এ 

Official Notification : Download 


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- DEFENCE # JOB# GOVT JOB# RECRUITMENT# ARMY JOB