NHM: ফের জেলায় স্বাস্থ্য বিভাগে বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। WB District Health Recruitment।

 শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু'বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে জোর দিল রাজ্য সরকার। এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরের অধীনে চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER)কর্মী। তবে চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয়। এই মর্মে গত কয়েকদিন আগে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে জাতীয় স্বাস্থ্য(NUHM) মিশনের আওতায়। এমনকি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে হবে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মসূচীর নিয়ম মাফিক। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। WB District Health Job।



পদের নাম- FACILITY CONSULTANT QUALITY MONITORING 

মাসিক বেতন- ৩৫ হাজার টাকা 

বয়স :প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।


পদের নাম- ICTC LT 

মাসিক বেতন- ১৩ হাজার টাকা

বয়স- ৬০ বছর পর্যন্ত


পদের নাম- ART MEDICAL OFFICER

মাসিক বেতন- ৩৬ হাজার টাকা

বয়স- ৬০ বছর পর্যন্ত


পদের নাম- HOSPITAL ATTENDENT 

মাসিক বেতন-  ১০ হাজার টাকা

বয়স- ৪০ বছর পর্যন্ত


পদের নাম-  SANITARY ATTENDANT 

মাসিক বেতন- ১০ হাজার টাকা

বয়স- ৪০ বছর পর্যন্ত


পদের নাম- LAB TECHNICIAN

মাসিক বেতন- ২২ হাজার টাকা

বয়স- ৪০ বছর পর্যন্ত


পদের নাম- ACCOUNTANT LOWER DIVISION CLERK & GROUP D

বয়স- ৬২ বছর পর্যন্ত


পদের নাম- 'PARA MEDICAL WORKER'  

মাসিক বেতন- ১৮ হাজার টাকা

বয়স- ৪০ বছর পর্যন্ত


পদের নাম- COMMUNITY HEALTH ASSISTANT 

মাসিক বেতন- ১৩ হাজার টাকা

বয়স- এ ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে


যোগ্যতা : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে যে  যোগ্যতা প্রয়োজন তা অনুগ্রহ করে অফিসিয়াল নোটিশ থেকে দেখেনিবেন। প্রত্যেক পদের জন্য যোগ্যতা আলাদা আলাদা। 

এ ছাড়াও ওই প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও ১৮ টি পদের জন্য আবেদনের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে। 


আবেদন পদ্ধতি- 

১। প্রথমে আবেদকারীকে স্বাস্থ্য দফতরের ওয়েব সাইট থেকে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।


২। তারপর ওই ফর্মের নির্দিষ্ট স্থানের কলম গুলি পূরণ করতে হবে।


৩। এরপর ওই ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনকারীকে। 


৪। ধাপে ধাপে আবেদন ফর্মের কলমগুলি পূরণ করে সবশেষে প্রার্থীকে তার সই স্ক্যান করে তা আপলোড করতে হবে নির্দিষ্ট স্থানে। 

 

৫। এরপর আবেদন ফর্ম সাবমিট করে ওই আবেদনের দুটি প্রিন্ট কপি বের করে নিতে হবে।


৬। এবার ওই দুটি প্রিন্ট কপির মধ্যে একটি কপি ডিম্যান্ড ড্রাফটের প্রমান পত্রের সঙ্গে জুড়ে সংশ্লিষ্ট দফতরের ঠিকানায় পাঠাতে হবে। 


উপরিল্লিখিত সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 


আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল

১। প্রার্থীর বয়সের প্রমান পত্র, 

২। জাতী গত সংশাপত্র, 

৩। শিক্ষাগত যোগ্যতা, 

৪। ভোটার কার্ড, 

৫। আঁধার কার্ড,

৬ পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইত্যাদি


উল্লেখিত পদের ক্ষেত্রে প্রাসঙ্গিক  কাজের অভিজ্ঞতার সংশাপত্র সবই জমা করতে হবে।


এ ছাড়াও সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে তপশীলি জাতী এবং উপজাতি দের জন্য ৫০ টাকার ডিমান্ড ড্রাফট এবং সাধারণ প্রার্থীর জন্য ১০০ টাকার ডিমান্ড ড্রাফট জমা করতে হবে। ডিম্যান্ড ড্রাফট জমা করতে হবে (District Health & Family Welfare Samity, Hooghly" A/C on NHM payable at Kolkata)  ঠিকানায়।  

  

আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। অনলাইনে আবেদন করে তার একটি প্রিন্ট কপি শুধুমাত্র নিম্ন লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে সংশ্লিষ্ট দফতরের জ্ঞাতার্থে।( The Chief Medical Officer of Health, Hooghly, New Administrative Building 1stFloor, DRS Complex, Chinsurah, Hooghly 712101


অনলাইনে আবেদনের ঠিকানা – www.wbhealth.gov.in অথবা  


আবেদনের শেষ তারিখ ২০ ই জুলাই ২০২২ মধ্যরাত পর্যন্ত। অনলাইনে আবেদনের প্রিন্ট কপি পাঠাতে হবে ২৬ শে জুলাইয়ের মধ্যে উপরিক্ত ঠিকানায়। 


এছাড়াও নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভগের ওয়েব সাইটে ভিজিট করুন পাশাপাশি চট জলদি চাকরির খবরের আপডেট পেতে আমাদের পেজ-এ চোখ রাখুন সর্বদা- সর্বত্র। 

Official Notification : Download 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- WB HEALTH#PUBLIC HEALTH# JOB# RECRUITMENT#NUHM #HEALTH JOB