চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জেলার স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে এবং প্রার্থীকে সংশ্লিষ্ট জেলায় পোস্টিং দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে নিয়োগ করা হবে জেলার মিড ডে মিল বিভাগে কন্ট্রাকচুয়াল হিসেবে। যদি এর আগে শুধু সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে এমন প্রার্থী আবেদন করতে পারতো কিন্তু এখন তা নয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 37 বছরের নিচের বয়সীরা এই পদে আবেদনের যোগ্য হবে।সবমিলিয়ে পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার অধিবাসী হলে এবং উপযুক্ত যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। নিচে সবিস্তারে আলোচনা করা হবে। WB Data Entry Operator Reqruitment ।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator)
কীভাবে আবেদন করবেন?
যে সকল চাকরি প্রার্থী ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে তা A4 পেজে প্রিন্ট আউট বের করতে হবে। তারপর সেই আবেদন ফর্ম নির্দেশ মতো পূরণ করে তার সঙ্গে পদ সম্পর্কীয় নথিপত্রের জেরক্স কপি জমা করতে হবে।
কী কী নথিপত্র আবেদন ফর্মের সঙ্গে জমা করবেন :
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
2. আপনার শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস / মার্কশিট / সার্টিফিকেট
3. পাসপোর্ট সাইজের রঙিন ছবি
4. বাসিন্দা প্রমান ( কেবল সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে)
5. পরিচয় পত্র (আধার/ভোটার/প্যান)
6. অভিজ্ঞতা সার্টিফিকেট
7. কম্পিউটার সার্টিফিকেট
8. অন্যান্য
উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলির ফটোকপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
আবেদন জমা করার শেষ তারিখ :22/07/22 তারিখে বিকেল 4 টা পর্যন্ত জমা নেওয়া হবে। ছুটির দিন বাদে বাকি সব দিনে জমা নেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 3 টি প্রক্রিয়ায় নিয়োগ করা হবে। প্রথমত লিখিত পরীক্ষা যা 20 নম্বরের, দ্বিতীয়ত প্র্যাকটিক্যাল টেস্ট 20 নম্বরের এবং সবশেষে 10 নম্বরের ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিয়োগ সম্পর্কে পরবর্তী আপডেট ইমেইল এড্রেস বা কল লেটার এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনকারীর যোগ্যতা : 1.প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করতে হবে।
2. কম্পিউটার কাজের জ্ঞান থাকতে হবে। যেমন MS Word, ExCeL যাবতীয়।
3. প্রার্থীর একই ফিল্ডে সরকারি /PSU/Govt. Undertaking যে কোনো একটি থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
4. প্রার্থীকে পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা : প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 37 বছর। এছাড়াও OBC,SC,ST দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক সাম্মানিক : 13,000 টাকা দেওয়া হবে।
আবেদন জমা করার ঠিকানা : MDM Section, Block Development Officer,Kharagpur-1, Development Block, Paschim Medinipur.
আবেদন বা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
Official Notification + Application Form : Download
Official Website : Click Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)