একটানা দুবছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। বিগত দু বছরের আর্থিক খরা কাটিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও রাজ্য তথা দেশের সর্বত্র জোর কদমে শুরু হয়েছে (GOVT JOB) নিয়োগ প্রক্রিয়া।
বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার কয়েক হাজার কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলছে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে থাকা(FINANCE MINISTRY) ব্যাঙ্ক গুলিতে। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইন্সটিটিউট অব(IBPS)ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে ব্যাঙ্কিং পরিসেবার ক্লার্ক( CLERK) পদের কর্মী হিসাবে। এ ক্ষেত্রে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশনে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা (BANK JOB) সরাসরি নিয়োগ পাবেন যে কোনও ব্যাঙ্কে। এবার সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। Bank 6035 Clerk Reqruitment 2022।
প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় শুন্য পদের সংখ্যা ৬০৩৫ টি । অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত পর্বে সরাসরি নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ৬ হাজার ৩৫ জন সফল ও যোগ্য প্রার্থীদের হাতে।
আবেদন পদ্ধতি:-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
৮। আবেদন পত্র অনলাইনে সাবমিট করে তার একটি প্রিন্ট কপি বের করে নিতে হবে সিলেকশনের পরবর্তী পদক্ষেপ জেনে বুঝে নেওয়ার জন্য।
বয়সসীমা:
উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদন কারীর বয়স ০১- ০৭- ২০২২ এর হিসাবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। ৩০ এর মধ্যে হতে হবে। ওবিসি প্রার্থীদের ৩ বছর তপশীলি জাতী, তপশীলি উপজাতির প্রার্থীদের ৫ বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম ও প্রাক্তন সৈনিক এবন্য অন্যান্যদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
নিয়োগ পদ্ধতি:-
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। যোগ্যতা যাচাইয়ে লিখিত পরীক্ষা কবে , কোথায়, কখন অনুষ্ঠিত হবে তা প্রার্থীর মেল আই ডি তে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাশের পর সফল ও যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং জমা দেওয়া নথি ভেরিফিকেশনের জন্য।
তারপর হবে আবেদনকারী প্রার্থীর শারীরিক পরীক্ষা।
সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
মাসিক বেতন:-
কাজে নিযুক্ত কর্মীদের ভারত সরকারের অর্থ মন্ত্রক এবং রিজার্ভ(RBI) ব্যাঙ্কের নিয়মানুযায়ী বেতন পরিকাঠামোর ওপর ভিত্তি করে মাসিক বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
উল্লেখিত ক্লার্ক পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারি কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে।
এ ছাড়াও প্রার্থীকে কম্পিউটারের কাজে বিশেষ ভাবে দক্ষ হতে হবে। এমনকি কাজের পাশাপাশি সরকার স্বীকৃত কন প্রতিষ্ঠান থেকে প্রার্থীকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ 21-07-2022
এ ছাড়াও ইনস্টিটিউট (IBPS)অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশনের মাধ্যমে ক্লার্ক পদে নিয়োগ ও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
Official Notification : Download
Online Apply : Click Here
পাশাপাশি চট জলদি চাকরির খবর পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন আমাদের পেজ –এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- FINANCE# BANK JOB# GOVT JOB# RECRUITMENT# IBPS# RBI

.jpg)