স্বভাবতই বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। সম্প্রতি এই মর্মে কর্মী (RECRUIT)নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য পোস্টাল আধিকারিকের দফতর মারফৎ। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও (GOVT JOB) প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে সংশ্লিষ্ট রাজ্যের পোস্ট অফিসে। এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। এ ক্ষেত্রে মাসিক বেতন হবে কেন্দ্রীয় সরকারের বেতন পরি কাঠামোর নিয়মানুযায়ী। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। Postal New Reqruitment 2022।
আবেদন পদ্ধতি:-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
আবেদন ফী:-
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি সাধারণ কিংবা ও বিসি ক্যাটাগরির প্রার্থী হন তাহলে ওই প্রার্থীকে ২০০ টাকা আবেদন ফী জমা করতে হবে। তপশিলি জাতী, তপশিলি উপজাতি, কিংবা শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে(PH) সক্ষম প্রার্থীদের কোনও আবেদন ফী জমা দিতে হবেনা। আবেদন ফী জমা করতে হবে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে।
বয়সসীমা:
উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদন কারীর বয়স ১৮ বছর থেকে ২৫/২৭ এর মধ্যে হতে হবে। ওবিসি প্রার্থীদের ৩ বছর তপশীলি জাতী, তপশীলি উপজাতির প্রার্থীদের ৫ বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
নিয়োগ পদ্ধতি:-
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে প্রথমে ট্রেনিং নিতে হবে। ট্রেনিংয়ের পর যোগ দিতে হবে প্রাসঙ্গিক কাজে।
এবার আসি শুন্য পদের যাবতীয় বিবরণে-
পদের নাম- পোস্টাল অ্যাসিস্ট্যান্ট' (POSTAL ASSISTANT)
শুন্য পদ: - ১০ টি
মাসিক বেতন:- 25,500 থেকে 81,000 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশেষ যোগ্যতা:- আবেদনকারী প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে। পাশাপাশি সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে প্রার্থীর কম্পিউটারের শংসাপত্র থাকতে হবে। এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে রাজ্য বা স্টেট / জাতীয় অথবা আন্তর্জাতিক কিংবা আন্ত স্কুল অথবা বিশ্ববিদ্যালয় লেবেলে খেলাধুলা / প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং ওই প্রতিযোগিতা থেকে পুরস্কৃত হওয়ার প্রমান পত্র দেখাতে হবে।
পদের নাম:- 'পোস্ট ম্যান' (POST MAN)
শুন্য পদ :- ৪ টি
মাসিক বেতন:- 21,700 থেকে 69,000 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশেষ যোগ্যতা:- আবেদনকারী প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি আবেদকারি প্রার্থীর মোটর বাইক/ চারচাকার যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও প্রার্থীকে অসমীয়া/ বাংলা/ এবং বোরো ভাষায় দক্ষ হতে হবে। এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে রাজ্য বা স্টেট / জাতীয় অথবা আন্তর্জাতিক কিংবা আন্ত স্কুল অথবা বিশ্ববিদ্যালয় লেবেলে খেলাধুলা / প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং ওই প্রতিযোগিতা থেকে পুরস্কৃত হওয়ার প্রমান পত্র দেখাতে হবে।পাশাপাশি সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে প্রার্থীর কম্পিউটারে কাজে দক্ষতা এবং অভিজ্ঞতার শংসাপত্র থাকতে হবে।
পদের নাম:- মাল্টি টাস্কিং স্টাফ' (MULTI TASKING STAFF) শুন্য পদ - ৩ টি
মাসিক বেতন:- 18,000 থেকে 56,900 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশেষ যোগ্যতা:- আবেদনকারী প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে রাজ্য বা স্টেট / জাতীয় অথবা আন্তর্জাতিক কিংবা আন্ত স্কুল অথবা বিশ্ববিদ্যালয় লেবেলে খেলাধুলা / প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং ওই প্রতিযোগিতা থেকে পুরস্কৃত হওয়ার প্রমান পত্র দেখাতে হবে। এ ছাড়াও প্রার্থীকে অসমীয়া/ বাংলা/ এবং বোরো ভাষায় দক্ষ হতে হবে।
★ সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে পারবে কেবল খেলাধুলায় পারদর্শী যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ 27-07-2022
নিয়োগ ও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
http://dopsportsrecruitment.in
– এ
Official Notification : Download
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
পাশাপাশি চট জলদি চাকরির খবর পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন আমাদের পেজ –এ
TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT#POST OFFICE

.jpg)