গ্রুপ সি, ডি ও লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। Group C,D,Librarian Reqruitment


ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু'বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে(GOVT JOB) জোর দিয়েছে কেন্দ্র -রাজ্য  দুই সরকারই। এবার প্রচুর সংখার কর্মী(RECRUITMENT) নিয়োগ করতে চলেছে  ন্যাশেনাল গ্রিন ট্রাইব্যুনাল। এই মর্মে গত কয়েকদিন আগে ন্যাশেনাল গ্রিন ট্রাইব্যুনালের সদর দফতর  মারফৎ  কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের যেকোনো প্রান্তের  চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সাড়া দেশে গ্রিন ট্রাইব্যুনালের বিভিন্ন শাখা অফিসে।  এবার আসুন সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।



প্রথমে আসি আবেদন পদ্ধতিতে---

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 


১. গোটা দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।


২. এক্ষেত্রে  অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। আবেদন পত্রের ফর্ম পূরণ করে আবেদনকারী প্রার্থীকে ন্যাশেনাল গ্রিন ট্রাইবুন্যাল অফিসের মেল আইডি- তে অথবা  সরাসরি আবেদন ফম জমা করতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট অফিসের ঠিকানায়।


৩.প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে 

 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a. নিজের নাম--------

b. বাবার নাম--------- 

c. লিঙ্গ-------------------

d. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা------- 

d. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---------

e. লিঙ্গ-------------

d. সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি----- 

e. শিক্ষাগত যোগ্যতা-------------

f. প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা----------

g. জাতীয়তা----------------

h. যোগাযোগ নম্বর------------

i. ইমেল আইডি------------

j. স্টেট ডমিসিল সার্টিফিকেট----------


ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের কাজে অভিজ্ঞতা আছে কি না তাও আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদন ফর্মের একেবারে ডান দিকে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে। 


এ ছাড়াও আবেদন ফর্মে প্রার্থীর যোগাযোগ নম্বর এবং মেল আইডি উল্লেখ করতে হবে। 


সব শেষে আবেদন ফর্মের একেবারে নিচে প্রার্থীর নিজের সই করে তা খাম বন্দি করে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে জমা করতে হবে।

 


বয়স-

আবেদনকারীর প্রার্থীর বয়স কোনও মতেই ৩২ বছরের উর্ধ্বে হলে চলবে না। কিছু সংখ্যক পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা২১ থেকে ৩০ বছর।  

এ ক্ষেত্রে আবেদকারি প্রার্থীকে বয়সের পরিমাপ আবেদনের শেষ তারিকের হিসাবে করে নিতে হবে। 


আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলি হল, 

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 



এবার আসি শুন্যপদের যাবতীয় বিবরণে

পদের নাম - জুডিশিয়াল অ্যাসিট্যান্ট (JUDICIAL ASSISTANT)

শুন্য পদ- ৬টি ( এ ক্ষেত্রে দুটি সাধারণ, একটি তপশিলি জাতী, দুটি ওবিসি এবং একটি আসন অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সংরক্ষিত। 

বয়স- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক কাজের ওপর দক্ষতার পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে।


অন্যান্য যোগ্যতা-  উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে পরিবেশ বিদ্যার ওপর ডিগ্রি থাকতে হবে। অথবা পরিবেশ বিদ্যার ওপর অন্তত দু বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম - স্টেনোগ্রাফার' (STENOGRAPHER) 

শুন্য পদ- ১৩টি ( এ ক্ষেত্রে ৮টি সাধারণ, ২টি তপশিলি জাতী, ২টি ওবিসি এবং একটি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সংরক্ষিত) 

বয়স- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা-  উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক কাজের ওপর দক্ষতার পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে। 


অন্যান্য যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে 


পদের নাম -  হিন্দি ট্রান্সেলেটর' ( HINDI TRANSLATOR)

শুন্য পদ- ১টি  

বয়স- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ২৩ থেকে ৩২ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা-  উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিন্দি এবং ইংরাজিতে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক কাজের ওপর দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে।


পদের নাম - লাইব্রেরিয়ান (LIBRARIAN) 

শুন্য পদ- ২টি

বয়স- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা-  উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সায়েন্স বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক কাজের ওপর দক্ষতা থাকতে হবে। 



পদের নাম - স্টাফ কার ড্রাইভার' (STAFF CAR DRIVER)

শুন্য পদ- ৫টি ( এ ক্ষেত্রে ২টি সাধারণ,  ২টি ওবিসি এবং একটি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সংরক্ষিত) 

বয়স- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা-  উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক কাজের ওপর দক্ষতার পাশাপাশি যানবাহন চালানো এবং রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে।   



কাজের ধরণ- সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ন্যাশেনাল গ্রিন ট্রাইবুন্যালের ভোপাল, চেন্নাই, পুনে এবং কলকাতা অফিসে নিয়োগ করা হবে। 


 নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন http//rg.ngt@nic.in  


 আবেদন পত্র পাঠানোর ঠিকানা- 

TO

THE REGISTER GENERAL,

NATIONAL GREEN TRIBUNAL,

PRICIPSL BENCH,

FARID COURT HOUSE,

COPERNICUS MARG,

NEW DELHI-110001  


আবেদনের শেষ তারিখ - 25-07-2022 

Official Notification : Download 

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র চোখ রাখুন আমাদের ওয়েব পেজ - এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG-  JOB NEWS # GOVT JOB# RECRUITMENT# NGT