শুধু Interview-র মাধ্যমে রাজ্যে গ্রুপ সি নিয়োগ। WB Group-C Job Reqruitment ।

 ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু'বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে(GOVT JOB) জোর দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য অর্থ দফতরের অধীনে জেলা শাসকের অফিসে জেলা ভিত্তিক গ্রুপ সি( GROUP- C)  নিয়োগ কর্মী(RECRUITMENT) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট জেলা মারফৎ গ্রুপ সি লেবেলের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে এই কাজটি হবে চুক্তি(CONTRACTUAL JOB)  ভিত্তিক।  রাজ্যের যেকোনো প্রান্তের  চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।  এবার আসুন সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।WB Group C Reqruitment 2022।



প্রথমে আসি আবেদন পদ্ধতিতে---

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 


১. গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।


২. এক্ষেত্রে  অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। আবেদন পত্রের ফর্ম পূরণ করে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের অফিসের মেল আইডি- তে অথবা  সরাসরি জমা দিয়ে আসতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে।


 ৩.প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে 

 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a. নিজের নাম--------

b. বাবার নাম--------- 

c. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা------- 

d. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---------

e. লিঙ্গ-------------

d. সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি----- 

e. শিক্ষাগত যোগ্যতা-------------

f. প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা---------- 

ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের কাজে অভিজ্ঞতা আছে কি না তাও আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদন ফর্মের একেবারে ডান দিকে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে। 


এ ছাড়াও আবেদন ফর্মে প্রার্থীর যোগাযোগ নম্বর এবং মেল আইডি উল্লেখ করতে হবে। 


সব শেষে আবেদন ফর্মের একেবারে নিচে প্রার্থীর নিজের সই করে তা খাম বন্দি করে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে জমা করতে হবে।

 


বয়স-

আবেদনকারীর প্রার্থীর বয়স কোনও মতেই ৬৫ বছরের উর্ধ্বে হলে চলবে না। 

এ ক্ষেত্রে আবেদকারি প্রার্থীকে বয়সের পরিমাপ ০১- ০৭- ২০২২ এর হিসাবে করে নিতে হবে।   


আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলি হল, 

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 



এবার আসি শুন্যপদের যাবতীয় বিবরণে


পদের নাম - গ্রুপ সি ( GROUP -C) 


 যোগ্যতা : কেবল সরকারি চাকরি থেকে রিটায়ার্ড প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবে। আরও বিস্তারিত অফিসিয়াল নোটিশে উল্লেখ করা আছে। 


কাজের ধরণ- সম্পূর্ণ এই নিয়োগটি চুক্তি( contractual job) ভিত্তিক 


উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে ঝাড়গ্রাম জেলার  জেলা শাসকের অফিসে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জানাতে হবে অতিসত্বর। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন http//jhargram.gov.in  


নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে চলতি মাসের ২৫ তারিখ ইন্টার্ভিউ ( Interview) এবং জমা দেওয়া নথি ভিরেফিকেশন জন্য সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে বলা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।  অর্থাৎ (date of interview- 25-07-2022) 


Official Notification : Download 

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র চোখ রাখুন আমাদের ওয়েব পেজ - এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- WB JOB# GOVT JOB# RECRUITMENT# JHARGRAM