SSC: মাধ্যমিক পাশে 70,000 পদে নিয়োগ। Govt Job Reqruitment 2022।

  সাম্প্রতিক করোনা আবহে বিপর্যস্ত গোটা পৃথিবী। ফল স্বরুপ বিগত দু বছরে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও কাজের বাজারে ভাঁটা পড়েছে সমান তালে। পাশাপাশি সাম্প্রতিক কালে সরকারি চাকরির(Govt Job) বাজারের বেশ শোচনীয়। চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট। এমনিতে গত কয়েক মাস যাবত স্কুল সার্ভিস( SSC) আর প্রাইমারী শিক্ষা সংসদের সীমাহীন দুর্নীতির জেরে উচ্চ আদালতের রায়ে বর্তমান পশ্চিমবঙ্গ  সরকারের(West Bengal Govt.) একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। সাম্প্রতিক কালে সরকারি চাকরির ভাঁড়ার শুন্য দেখে বেসরকারি চাকরির বাজারেই ঝুঁকছে চাকরি প্রার্থীরা। কিন্তু  সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের তথা দেশের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান ( Job Vacancy )  করে দিতে বদ্ধ পরিকর যেকোনো সরকারই। SSC Govt Job Reqruitment 2022।



সাম্প্রতিক করোনা আবহে আর্থিক খরা কাটিয়ে রাজ্য তথা দেশের  কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে কর্মসংস্থানের দিশা দেখানো যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকার। 
এরই মধ্যে সাম্প্রতিক এসএসসি(SSC) আর প্রাইমারী কাণ্ডে সীমাহীন দুর্নীতি সামনে আসতেই বেশ কিছুটা নাজেহাল অবস্থা বর্তমান রাজ্য সরকারের। পরিস্থিতি বেগতিক বুঝেও রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরে অল্প সংখ্যক করে কর্মী নিয়োগ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের  মাধ্যমেই জারি রয়েছে বর্তমান রাজ্য সরকারের প্রচেষ্টা। পাশাপাশি করোনা আবহ কাটিয়ে দেশের একাধিক রাজ্যের কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে স্থায়ী কর্মসংস্থানে নিযুক্ত করা যায় সে বিষয়ে প্রচেষ্টা জারি রয়েছে কেন্দ্র সরকারের। 


করোনা আবহে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও কাজ হারিয়েছেন কয়েক কোটি মানুষ । তার ওপর প্রতি বছর নিয়ম করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাগামহীন বেকারত্ব । কীভাবে এই বেকারত্ব সামাল দেওয়া যায় তারই সুরাহা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্র রাজ্য দুই সরকারই। 

সেই লক্ষ্যে এবার একধাপ এগিয়ে চাকরি প্রার্থীদের জন্য বড় চাকরির সুযোগ এনে দিল কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন স্টাফ সিলেকশন কমিশন(SSC)। সব কিছু ঠিক থাক থাকলে আগামী কয়েকমাসের মধ্যে 70,000 কর্মী নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশনের(SSC) মাধ্যমে। চলতি বছরে এটিই যে সরকারি চাকরির(Govt Job Reqruitment) বাজারে সব চাইতে বড় আপডেট তা বলার অপেক্ষা রাখেনা। পাশাপাশি দেশ তথা এ রাজ্যের কয়েক কোটি বেকার চাকরি প্রার্থীদের কাছে এটি যে বাড়তি পাওনা তা বলাই বাহুল্য । 


সম্প্রতি রাজ্য তথা দেশের একাধিক সরকারি দফতরে 70,000 শুন্য পদ পুরনের জন্য স্টাফ সিলেকশনের দ্বারস্থ হয়েছে সরকার। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ওই শুন্য পদগুলি পুরনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে সরকারি সুত্রে খবর। 


জানা গিয়েছে, এ বিষয়ে ইতিমধ্যেই একটি সরকারি সার্কুলার ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অব পার্সনেল পাবলিক(ministry of personnel grievance and pension department)  গ্রিভেন্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টের তরফ থেকে। কেন্দ্র সরকারের সচিব পর্যায়ে স্টাফ সিলেকশন কমিশন মারফৎ ওই সার্কুলার জারি করা হয়েছে অনতি বিলম্বে বিভিন্ন দফতরে 70,000 শুন্য পদ পুরনের জন্য। 


সব কিছু ঠিক ঠাক থাকলে বিভিন্ন দফতরে শুন্য পদ পুরনের লক্ষ্যে কয়েক দিনের মধ্যেই সরকারি ওয়েব সাইট(web site) চালু করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। তবে চাকরি প্রার্থীদের সরকারের বিভিন্ন ওয়েব সাইটে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনও সময় স্টাফ(SSC) সিলেকশন কমিশন মারফৎ শুন্য পদ পুরনের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। 


আবেদকারীর শিক্ষাগত যোগ্যতা-

শুন্য পদ পুরনের জন্য প্রার্থীর নুন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ রাখা হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ মাধ্যমিক পাশ হলে রাজ্য তথা দেশের যে কোনও স্থানের ছেলে- মেয়েরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে জানা গিয়েছে। রাজ্যের 23 টি জেলার বেকার যুবক- যুবতীরা আবেদন করার সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। 


আবেদন পদ্ধতি- 

এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ নাহলেও সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে, আবেদনের সময় অবশ্যই প্রার্থীকে সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েব সাইটে ঢুকে নিজের নাম , ইমেল (email Id) আই ডি সহ পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফর্ম ডাউন লোড করতে হবে। এরপর ধাপে ধাপে ওই ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের যাবতীয় তথ্য যেমন, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ফোন নম্বর সবই আপলোড করতে হবে। এ ছাড়াও বর্তমান সময়ের নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই সঙ্গে রাখতে হবে। আঁধার কার্ড এবং ভোটার কার্ডটিও চাকরি প্রাথিকে ফর্ম ফিলাপের সময় নিজের সঙ্গে রেখে দিতে হবে।  সব শেষে প্রার্থীকে নিজের নাম সই  করে তা স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। আবেদন পত্র টি সাবমিট হয়ে তার একটি প্রিন্ট কপি আবেদন কারীকে তুলে নিতে হবে পরের ধাপে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড তুলে নেওয়া সহ ধাপে ধাপে সরকারি নির্দেশ গুলি দেখে নেওয়ার জন্য। 


নিয়োগ পদ্ধতি-

70,000 শুন্য পদ পুরনের বিজ্ঞপ্তি প্রকাশ নাহলেও সরকারি ও স্টাফ সিলেকশন কমিশন সুত্রে  জানা গিয়েছে, এ ক্ষেত্রে  মাধ্যমিক বা সমতুল্য পাশ হলেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদকারিকে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ দিতে হবে। এ ছাড়াও আবেদনকারীর জমা দেওয়া ডকুমেন্টস বা নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত পর্যায়ের প্রার্থী বাছাই করা হবে। সব শেষে উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। 

Official Website : Click Here


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

tag- govt job# job# recruitment# ssc# employment