ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগ করছে জেলার আদালত। WB Clerk and Group D Reqruitment ।

চাকরি প্রার্থীদের জন্য আবার সুখবর। এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকারের বিচার ব্যবস্থার অধীনে জুভেনাইল( JUVENILE JUSTICE BOARD) জাস্টিস বোর্ড। বিগত দুবছর যাবত অর্থনৈতিক দুরাবস্থার খরা কাটিয়ে ফের বিচার ব্যবস্থা পরিচালনের ক্ষেত্রে লোয়ার ডিভিশন (clerk) ক্লার্ক এবং টাইপিস্ট (typist) জানা কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য জুভেনাইল জাস্টিস বোর্ড। তবে নিয়োগ হবে রাজ্যের সংশ্লিষ্ট জেলায়। রাজ্যের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন উল্লেখিত পদের জন্য । নিয়োগের ক্ষেত্রে কোনও সংরক্ষিত আসনের বালাই নেই।WB Clerk and Group D Job Reqruitment । এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় বিষয় গুলি---



আবেদন পদ্ধতি- এক্ষেত্রে আবেদন কারীকে শুধুমাত্র অফলাইনে  আবেদন করতে হবে

1. প্রথমে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট ওয়েব সাইট থেকে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে

2. এবার ওই ডাউন লোড করা ফর্মের প্রিন্ট করে নিতে হবে

3. তারপর ধাপে ধাপে ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের নাম, ইমেল আই ডি , ঠিকানা বয়স, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটারের কাজের অভিজ্ঞতা সহ নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি সেঁটে দিতে হবে।

4. সব শেষে একেবারে নিচের দিকে নিজের নাম সই করে দিতে হবে।

5. তারপর ওই পূরণ করা ফর্ম টি খাম বন্দি করে তা সংশ্লিষ্ট থিকানায় আথিয়ে দিতে হবে

6.আবেদনের সময় খামের ওপর অবশ্যই যে পদের জন্য আবেদন করা হচ্ছে সেটি উল্লেখ করতে হবে। 


এবার আসি নিয়োগ পদ্ধতির বিষয়ে-

1. এক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে

2. তারপর লিখিত পরীক্ষায় উন্নীত হলে প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

3. তারপর হবে টাইপিং টেস্ট

4. সব শেষে প্রার্থীর আবেদন ফর্মের যাবতীয় তথ্য খুঁটিয়ে আবেদনকারীর যাবতীয় ডকুমেন্টস বা নথি ভেরিফিকেশন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এরপর প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সফল প্রার্থীদের হাতে তুলে দেওয়া নিয়োগ পত্র।


এবার জেনে নেব পদের নাম এবং শুন্যপদ সম্পর্কে-

পদের নাম :

লোয়ার ডিভিশন ক্লার্ক (LOWER DIVISION CLERK)  - 02

কাউন্সিলর ( COUNSELLOR) –01

গ্রুপ ডি—01


শুন্য পদের সংখ্যা-

উপরিল্লিখিত তিনটি পদের ক্ষেত্রে মোট শুন্য পদের সংখ্যা – 04


শিক্ষাগত যোগ্যতা-

1. লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে প্রাথিকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি কম্পিউটারে টাইপ জানতে হবে এছাড়াও বাংলা , ইংরাজি এবং হিন্দি ভাষায় দক্ষ হতে হবে। 

2. কাউন্সিলর পদের ক্ষেত্রে প্রার্থীকে  সরকার স্বীকৃত কোনও বিশ্ব বিদ্যালয় থেকে সাইকোলজি বিষয়ে স্নাতক হতে হবে। কম্পিউটারে টাইপ জানার পাশাপাশি প্রার্থীকে বাংলা, ইংরাজি এবং হিন্দি ভাষায় দক্ষ হতে হবে।

3. গ্রুপ ডি পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ হলেই আবেদন করা যাবে। তবে আবেদনকারীকে বাংলা, ইংরাজি এবং হিন্দি ভাষায় দক্ষ হতে হবে। 


বয়স- 

উল্লেখিত পদ গুলির ক্ষেত্রে সব কটিতেই আবেদনকারী প্রার্থীর বয়স 01-01-2022 –এর হিসাবে 21  থেকে 40 –র মধ্যে হতে হবে 


মাসিক বেতন--- 

লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মাসে দেওয়া হবে 13,500 টাকা

কাউন্সিলর পদের কর্মী পাবেন মাসে 13,500 টাকা

গ্রুপ ডি কর্মী পাবেন মাসে 12,000  টাকা 


আবেদনের সময় প্রার্থীকে যে সমস্ত নথি কাছে রাখতে হবে তা হল-

১. প্রার্থীর নিজের আঁধার ও ভোটার কার্ড

২. নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি

৩. শিক্ষাগত যোগ্যতার নথিপত্র

৪. কম্পিউটার জানা বা অভিজ্ঞতার নথি ইত্যাদি 


উল্লেখিত পদের জন্য আবেদনের শেষ তারিখ চলতি মাসের 15 জুলাই অর্থাৎ 15-07-2022   আবেদনকারীকে যে ওয়েবসাইটে গিয়ে  আবেদন ফর্ম টি সংগ্রহ করতে হবে সেটি হল ( jhargram.gov.in ) আবেদন ফর্ম  ফিল আপ করে ( DISTRICT CHILD PROTECTION UNIT, TREASURY BUILDING (GROUND FLOOR), OFFICE OF THE DISTRICT MAGISTRATE, JHARGRAM) ঠিকানায় পাঠাতে বলা হয়েছে উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে। 

Official Notification : Download 

Application Form : Download 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here


TAG- JOB# JUVENILE# CLERK# RECRUITMENT# COURT # DISTRICT# JHARGRAM