বর্তমান বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের করুন অবস্থা। চুক্তি(contractual) হোক কিংবা স্থায়ী চাকরি (gov job)একটা হলেই হল। এই অবস্থায় সরকারি যে কোনও নিয়োগের(recruitment) বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের খবর তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে সরকারি (government project) প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা মারফৎ। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য । WB Data Manager Reqruitment 2022।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 170/SW/ KAN Dated- 20/07/2022
প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে---
- এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। ২.প্রথমে সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম খুলতে হবে ।
- এরপর আবেদন ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।
- সব শেষে নিজের সই স্ক্যান করে আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আগামী আগস্ট মাসের ৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে:-
আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে ডেকে নেওয়া হবে কম্পিউটারে টাইপিং টেস্টের জন্য। এরপর যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য।
সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
এবার জেনে নেওয়া যাক শুন্য পদের যাবতীয় বিবরণ:-
পদের নাম:- “ডাটা ম্যানেজার “ (Data manager)
শুন্য পদ:- ০১ টি
মাসিক বেতন:- ১১,০০০ টাকা
কাজের ধরণ:- তিন বছর মেয়াদে জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
বয়স:- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারীর বয়স ০১-০১-২০২২ -র হিসাবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:- আবেদন কারীকে যে কোনও শাখার স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শংসাপত্র থাকতে হবে।
আবেদনের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল:-
- আঁধার কার্ড ,
- ভোটার কার্ড,
- শিক্ষাগত যোগ্যতা ,
- অভিজ্ঞতার সংশাপত্র ,
- বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।
সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্য সরকারের জেলাভিত্তিক উন্নয়ন প্রকল্পের অধীনে। সফল ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর জেলায়।
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হতে হবে।
আবেদনের শেষ তারিখ:- 04-08-2022
এ ছাড়াও আরও
বিস্তারিত জানতে সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব সাইট www.paschimmedinipur.gov.in দেখে নিতে হবে
Official Notification : Download Here
Online Apply : Click Here
আমরাই দেবো সঠিক চাকরির খবর যাবতীয় তথ্য। নজর রাখুন bongodhara.com -এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
Tag- job news#govt job# wb job

.jpg)