ফের জেলায় জেলায় রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি। WB Ration Dealer Reqruitment ।

 কন্যাশ্রী , রুপশ্রী , স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী। গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে পৌঁছচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্পগুলি (project) সঠিকভাবে প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। 


রাজ্যের প্রান্তিক মানুষের স্বার্থে  'দুয়ারে রেশন'(DUYARE RATION) প্রকল্প চালু হয়েছে বেশ কয়েকমাস আগেই। এবার দুয়ারে রেশন প্রকল্পে জেলা ভিত্তিক রেশন (RATION DEALER) ডিলার নিয়োগ করবে রাজ্য সরকার। সম্প্রতি এই মর্মে রেশন ডিলার নিয়োগের(RECRUITMENT)  বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য খাদ্য দফতর। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।  WB Ration Dealer Reqruitment ।

এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক রেশন ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য---


প্রথমে আসি আবেদন পদ্ধতি সম্পর্কে---

এ ক্ষেত্রে আবেদনকারী অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে চাইলে রাজ্য খাদ্য দফতরের ওয়েব সাইট ( food.wb.gov.in )-এ গিয়ে সরাসরি আবেদন করা যাবে।  তবে অফলাইনে আবেদন করলেও খাদ্য দফতরের উল্লেখিত সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার প্রিন্ট নিয়ে তা ফিল আপ বা পূরণ করে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে। প্রথমে ফর্ম তুলে ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সব শেষে নিজের সই করে তা খাম বন্দি করতে হবে। খামের ওপরে সংশ্লিষ্ট দফতরের ঠিকানা যেমন লিখে দিতে হবে তেমনি কোন পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটিও আবেদন কারীকে উল্লেখ করতে হবে। 


অনলাইন হোক কিংবা অফলাইন আবেদন ফর্মের নির্দিষ্ট কলম গুলি সঠিক ভাবে পূরণ করতে হবে। ঠিকানা, ফোন নম্বর ও ইমেল আইডি লিখে দিতে হবে নির্দিষ্ট স্থানে। আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।  


আবেদন ফী- রেশন ডিলার পদের জন্য আবেদনকারী প্রার্থীকে ১০০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরের নামে। 


এবার আসি নিয়োগের বিষয়ে---

প্রথমে আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা  প্রাথমিক বাছাই করে আবেদন কারীকে প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউইয়ের জন্য।  সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল ও যোগ্য প্রার্থীদের মালদহ, উত্তর ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত / পুরসভা এলাকায় নিয়োগ করা হবে। 


এবার জেনে নেওয়া যাক শুন্য পদের যাবতীয় বিবরণ---

পদের নাম- রেশন ডিলার ( RATION DEALER) 

শুন্য পদ- ৩০ টি ( উল্লেখিত শুন্য পদের ক্ষেত্রে সংরক্ষনের কোনও বালাই নেই) 

বয়স সীমা- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারির বয়স ০১-০১-২০২২ -র হিসাবে  ১৮ থেকে ৪৫ বছরের  মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।  


আবেদনের সময় প্রার্থীকে তার আঁধার কার্ড , ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা , বয়সের প্রমান পত্র, বাসস্থানের প্রমান পত্র,  বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে। 


সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্যের খাদ্য দফতরের অধীনে দুয়ারে রেশন প্রকল্প সম্প্রসারণের লক্ষ্যে।


উল্লেখিত রেশন ডিলার পদে আবেদনের শেষ সময় সীমা ২৭ শে জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ থেকে ২১ দিনের মধ্যে। এ ছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (food.wb.gov.in) - এ



কর্ম প্রার্থীদের সঠিক পথ দেখানোই আমাদের একমাত্র লক্ষ্য। সর্বদা - সর্বক্ষণ চোখ রাখুন bongodhara.com -  এ 


Tag- wb# ration dealer# recruitment