সরাসরি দফতর হোক কিংবা একাধিক প্রকল্প, চাকরি এখন সর্বত্র। কিন্তু তার জন্যে থাকতে হবে উপযুক্ত যোগ্যতা। রাজ্যের মানুষের সামাজিক উন্নতি প্রকল্পে ইতিমধ্যেই একাধিক কর্মসূচী নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের শুরু থেকে শিক্ষা কিংবা স্বাস্থ্য রাজ্য সরকারের একাধিক দফতরে কর্মী নিয়োগ চলছে পুরোমাত্রায়। এবার রাজ্য সরকারের রেশম বস্ত্র শিল্প দফতরের অধীনে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ হতে চলেছে। WB Govt Job Reqruitment 2022
এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের সংশ্লিষ্ট জেলা ও দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিযুক্ত হওয়া কর্মীদের কাজ(WB GOVT JOB) করতে হবে সংশ্লিষ্ট দফতর এবং জেলা নিয়ন্ত্রকের অধিনে। এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 115 dated- 21/07/2022
আবেদন পদ্ধতি---
সংশ্লিষ্ট জেলা এবং দফতর মারফত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে ।
২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
৩. প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্ম সহ প্রার্থীর একটি বায়োডাটা সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট অথবা দফতর থেকে সংগ্রহ করতে হবে।
এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
a. নিজের নাম------------------------------
b. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স----
c. লিঙ্গ-------------------------------------
d. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা----------
e. শিক্ষাগত যোগ্যতা-------------------------
f. প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা------------
i. মোবাইল নম্বর-------------------------
j. ইমেল আইডি -------------------------
সবশেষে আবেদনকারীকে নিজের সই করে আবেদন ফর্ম জমা করতে হবে সংশ্লিষ্ট ঠিকানায়---
পুরুলিয়া জেলার ১ নম্বর ব্লক অফিসে।
আবেদন জানানোর শেস সময় সীমা 02/08/22 অর্থাৎ ২রা আগস্টের মধ্যে।
পদের নাম- তসর বন্ধু'
কাজের ধরণ---
উল্লেখিত পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে সংশ্লিষ্ট জেলায় আধিকারিকের তত্বাবধানে রেশম বস্ত্র শিল্পের অধীনে তসর চাষ সম্পর্কিত বিষয়ে যাবতীয় কাজ করতে হবে। তবে এটি একটি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক কাজ।
বেতন- মাসিক ৫, ০০০ টাকা ভাতা দেওয়া হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা---
আবেদনকারী প্রার্থীকে নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। এবং তসর চাষ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা---
উল্লেখিত স্বনির্ভর দলের সদস্য পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে। তবে বয়স ০১/০১/২০২২ এর হিসাবে করে নিতে হবে।
নিয়োগের স্থান---
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রণাধীন পুরুলিয়া জেলার ১ নম্বর ব্লকের অধীন মানবাজার সেরিকালচার সংস্থায়।
সবশেষে জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে। আবেদনকারী তসর চাষি পরিবারের সদস্য হলে নিয়োগের ক্ষেত্রে অগাধিকার পাবেন বলে জানানো হয়েছে প্রকাশিত অই বিজ্ঞপ্তিতে।
আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে
রাখতে হবে সেগুলি হল---
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা প্রমানের জন্য উপযুক্ত সরঞ্জাম
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি
আবেদনকারী প্রার্থীরা আবেদন ফর্ম সংগ্রহের জন্য সংশ্লিষ্ট আধিকারিকের অফিস অথবা (www.purulia.gov.in) লিঙ্কে ক্লিক করে আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারেন।
Official Notification : Download
আমরা আছি আপনাদের সঙ্গে
চোখ রাখুন bongodhara.com- এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- WB JOB# JOB NEWS # RECRUITMENT# CONTRACTUAL

.jpg)