অবশেষে রাজ্যে প্রচুর শুন্যপদে গ্রুপ- সি এবং ডি কর্মী নিয়োগের ( WB Group-C,D Reqruitment ) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে সাম্প্রতিক কালে সরকারি চাকরির(Govt Job) বাজারের অবস্থা বেশ শোচনীয়। চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট। এমনিতে গত কয়েক মাস যাবত স্কুল সার্ভিস আর প্রাইমারী শিক্ষা সংসদের সীমাহীন দুর্নীতির জেরে উচ্চ আদালতের রায়ে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। কিন্তু সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর এ রাজ্যের বর্তমান সরকার। তারই লক্ষ্য হিসাবে এই নিয়োগ বলে জানা গিয়েছে।WB Group-C,D Reqruitment ।
জানা গিয়েছে নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট জেলা দফতর মারফৎ আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে। অতিসত্ত্বর এই শুন্যপদ গুলি পুরনের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। তবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে গেলে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। পাশাপাশি নাম সই থকে মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে ভিন্ন ভিন্ন পদে। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক প্রকাশিত অই বিজ্ঞপ্তি গুলির যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে।WB Group-C,D Job Reqruitment 2022।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর গুলি যথাক্রমে 484/SW-HUG to 488/SW-HUG
নিচে শুন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল :
পদের নাম: হাউস মাদার' (HOUSE MOTHER)
শুন্য পদ:২ টি
আবেদকারীর শিক্ষাগত যোগ্যতা:-
এক্ষেত্রে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। প্রাসঙ্গিক কাজেড় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে
মাসিক বেতন:- ১২,১০০ টাকা
পদের নাম:- স্টোরকিপার কাম অ্যাকাউন্ট্যান্ট ' ( store keeper cum accountant)
শুন্য পদ:- ২ টি
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে। প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞ হতে হবে।
মাসিক বেতন:- ১৫,৪০০ টাকা
বয়স সীমা:- বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর।
পদের নাম:- আয়া (nursing helper)
শুন্য পদ:- ৩টি
মাসিক বেতন:- ১২, ০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স সীমা:- ২১ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম - জুনিয়র সোশ্যাল ওয়ার্কার (junior social worker)
শুন্য পদ-
মাসিক বেতন:- ১২, ০০০ টাকা
বয়স সীমা:- বয়স হতে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাশ হতে হবে, আবেদনকারী প্রার্থী মহিলা হওয়া চাই।
ক্লার্ক কাম কম্পাউন্ডার ( clerk cum compounder)
শুন্য পদ :- ১ টি
বয়স সীমা:- ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাশ হতে হবে এবং প্রাসঙ্গিক কাজে দক্ষ হতে হবে।
মাসিক বেতন:- ১২,০০০ টাকা
পদের নাম:- নাইট গার্ড ( night gaurd)
শুন্য পদ:- ১ টি
বয়স সীমা:- ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:- ৭,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা:- অষ্টম শ্রেনি পাশ হতে হবে।
এ ছাড়াও আরও চারটি পদ যেমন
কর্ম বন্ধু (karmo bondhu)
বেঞ্চ ক্লার্ক(bench clerk)
অর্ডারলি (orderly) এবং
লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট( lower division clerk cum typist) পদের জন্য লোক নেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদনের সময় অবশ্যই প্রার্থীকে সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েব সাইটে ঢুকে নিজের নাম , ইমেল (email Id) আই ডি সহ পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউন লোড করতে হবে।
এরপর ধাপে ধাপে ওই ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের যাবতীয় তথ্য যেমন, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ফোন নম্বর সবই আপলোড করতে হবে।
এ ছাড়াও বর্তমান সময়ের নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই সঙ্গে রাখতে হবে।
আঁধার কার্ড এবং ভোটার কার্ডটিও চাকরি প্রাথিকে ফর্ম ফিলাপের সময় নিজের সঙ্গে রেখে দিতে হবে।
সব শেষে প্রার্থীকে নিজের নাম সই করে তা স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।
নিয়োগ পদ্ধতি:
এ ক্ষেত্রে আবেদকারীকে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ দিতে হবে। এ ছাড়াও আবেদনকারীর জমা দেওয়া ডকুমেন্টস বা নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত পর্যায়ের প্রার্থী বাছাই করা হবে। সব শেষে উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিম বঙ্গের হুগলী জেলার একাধিক ব্লকের বিভিন্ন দফতরে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.hooghly.gov.in-এ
Official Notification 1: Download
Official notification 2: Download
Official Notification 3: Download
Official Notification 4: Download
Official Notification 5: Download
আমরা আছি কর্ম প্রার্থীদের পাশে। আমরাই দেব সঠিক কাজের খবর । চোখ রাখুন bongodhara.com এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
tag- govt job# job news# recruitment# wb job

.jpg)