কন্যাশ্রী , রুপশ্রী , স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী , গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি (project) সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। এবার সেই লক্ষ্যেই সরকারি প্রকল্পের আওতায় কর্মী (recruitment) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মাসিক চুক্তির(cotractual) ভিত্তিতে মোটা অঙ্কের বেতন দিয়ে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। WB New Govt Job Reqruitment ।
বর্তমান বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের করুন অবস্থা। ফলস্বরুপ সরকারি এই উদ্যোগে বেশ কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে রাজ্যের বেকার চাকরি প্রার্থীরা। চুক্তি হোক কিংবা স্থায়ী চাকরি একটা হলেই হল। এই অবস্থায় সরকারি এই বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের খবর তা বলাই বাহুল্য। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য---
আবেদন পদ্ধতি-
১. এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনের বদলে অফ লাইনে অর্থাৎ পুরনো পদ্ধতিতে আবেদন করতে হবে।
২.তবে অফ লাইনে আবেদন করলেও সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার প্রিন্ট নিয়ে তা ফিল আপ বা পূরণ করে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে।
৩. প্রথমে ফর্ম তুলে ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।
৪. সব শেষে নিজের সই করে তা খাম বন্দি করতে হবে।
৫.খামের ওপরে সংশ্লিষ্ট দফতরের ঠিকানা যেমন লিখে দিতে হবে তেমনি কোন (application for the post) পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটিও আবেদন কারীকে উল্লেখ করতে হবে।
৬. সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আগামী আগস্ট মাসের ৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
৭. আবেদন ফর্মের যাবতীয় কলমগুলি ব্লক লেটারস অর্থাৎ বড় হরফে লিখতে হবে। তারপর ধাপে ধাপে ওই ফর্মে নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার কলম গুলি পূরণ করতে হবে। ঠিকানা, ফোন নম্বর প্রার্থীর নিজের ইমেল আইডিও লিখে দিতে হবে নির্দিষ্ট স্থানে।
নিয়োগ পদ্ধতি-
প্রথমে আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। এ ক্ষেত্রে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে ডেকে নেওয়া হবে কম্পিউটারে টাইপিং টেস্টের জন্য , সেখানে বরাদ্দ ৪০ নম্বরের পরীক্ষা।
এরপর যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য। ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ রয়েছে ১০ নম্বর।
সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
লিখিত পরীক্ষায় অঙ্ক, জেনারেল নলেজ, সহ একাধিক বিষয়ের প্রশ্ন থাকবে বলে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে।
এবার জেনে নেওয়া যাক শুন্য পদের যাবতীয় বিবরণ-
পদের নাম- “ডাটা ম্যানেজার “ (Data manager for kanyashree project )
শুন্য পদ- ০১ টি
মাসিক বেতন- 11,000 ( তিন বছর মেয়াদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।)
বয়স- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারীর বয়স ০১-০১-২০২২ -র হিসাবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদন কারীকে যে কোনও শাখার স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শংসাপত্র থাকতে হবে।
আবেদনের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল,
১. আঁধার কার্ড ,
২. ভোটার কার্ড,
৩. শিক্ষাগত যোগ্যতা ,
৪. অভিজ্ঞতার সংশাপত্র ,
৫. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।
সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্য সরকারের কন্যাশ্রী(kanyashree project) প্রকল্পের অধীনে। উল্লেখিত ক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের নদীয়া( NADIA) জেলার বাসিন্দা হতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারীকে আবেদন ফর্ম পাঠিয়ে দিতে হবে। জেলা নদীয়া জেলার কল্যাণী ব্লক অফিসের কন্যাশ্রী( kanyashree cell) সেলে আবেদন ফর্ম পাঠাতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
আবেদনের শেষ তারিখ- 03-08-2022
বিস্তারিত জানতে সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব সাইট দেখে নিতে হবে (www.nadia.gov.in)-এ
Official Notification : Download
বেকার চাকরি প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। এই কথা মাথায় রেখে চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন আমাদের পেজ –এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
Tag- job news#govt job# wb job # kanyashree project

.jpg)