দীর্ঘ দু বছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। বিগত দু বছরের আর্থিক খরা কাটিয়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন দফতরে কর্মী (govt job)নিয়োগ শুরু হয়েছে জোরকদমে। ফল স্বরুপ চলতি বছরের শুরু থেকে রাজ্য সহ গোটা দেশের বেকার চাকরি প্রার্থীদের কর্মী নিয়োগের খবর যে করম সংস্থানের দিশা দেখাচ্ছে তা বলাই বাহুল্য।
বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার কয়েকশো কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের পার্সনেল ( MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES & PENSION) পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন মন্ত্রকের অধীনে থাকা স্টাফ সিলেকশন(SSC) কমিশন। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ(ssc) সিলেকশন কমিশন। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এ রাজ্য ছাড়াও দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে দেশের রাজধানী অর্থাৎ দিল্লি পুলিশে । এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে যোগ্য প্রার্থীদের তড়িঘড়ি আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে স্টাফ সিলেকশন কমিশন দ্বারা প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। Central Govt Job Reqruitment 2022।
আবেদন পদ্ধতি-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে কোল ইন্ডিয়া লিমিটেডের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম,
স্থায়ী বাসস্থানের ঠিকানা,
বয়স,
শিক্ষাগত যোগ্যতা,
প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ
নিজের ইমেল আইডি এবং
ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
আবেদন ফী-
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি সাধারণ কিংবা ও বিসি ক্যাটাগরির প্রার্থী হন তাহলে ওই প্রার্থীকে ১০০ টাকা আবেদন ফী জমা করতে হবে। তপশিলি জাতী, তপশিলি উপজাতি, কিংবা পড়াক্টোণ সেনা কর্মীদের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা দিতে হবেনা।
বয়স-
উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৩০ এর মধ্যে হতে হবে। ওবিসি প্রার্থীদের ৩ বছর তপশীলি জাতী, তপশীলি উপজাতির প্রার্থীদের ৫ বছর এবং সেনা কর্মীদের ৩ বছর এবং খেলাধুলায় পারদর্শী দের ক্ষেত্রে ৫ বছর ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা-
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হলে আবেদনকারীকে সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ- মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি প্রার্থীর ভারী যানবাহন চালানো সহ যানবাহন রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা এবং ভারী যানবাহন আলানর উপজুত লাইসেন্স থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি-
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে (CBE) পরীক্ষা দিতে। অনলাইন পরীক্ষা কবে , কোথায় হবে তা প্রার্থীর মেল আইডি-তে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে।
যোগ্যতা নির্ণয়ে ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষার পাশ নম্বর ঘোষণা করা হয়েছে যেমন,
১. সাধারণ ক্যাটাগরির প্রার্থীকে অনলাইন পরীক্ষায় পাশ মার্কস হিসাবে পেতে হবে ৪০ নম্বর।
২. ওবিসি, তপশীলি জাতী, তপশীলি উপজাতি প্রার্থীদের পাশ নম্বর হিসাবে পেতে হবে সর্ব নিম্ন ৩৫ নম্বর।
৩. প্রাক্তন সেনা কর্মীদের সর্ব নিম্ন ৩০ নম্বর পাশ মার্কস হিসাবে পেতে হবে।
অনলাইন পরীক্ষায় পাশের পর সফল ও যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং জমা দেওয়া নথি ভেরিফিকেশনের জন্য।
তারপর সফল এবং যোগ্য প্রার্থীদের প্রাসঙ্গিক কাজের ওপর দক্ষতার পরীক্ষা দিতে হবে।
তারপর হবে আবেদনকারী প্রার্থীর শারীরিক পরীক্ষা ও দৈহিক পরিমাপের পরীক্ষা।
সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
মাসিক বেতন- 21,700 থেকে 69,100 টাকা।
এবার আসি শুন্য পদের যাবতীয় বিবরণে-
পদের নাম- কনস্টেবল 'ড্রাইভার' ( CONSTABLE 'DRIVER')
শুন্য পদের সংখ্যা- ১৪১১ টি ( 1411)
উল্লেখিত শুন্য পদের মধ্যে
সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য- ৬০৪ টি,
ওবিসি প্রার্থীদের জন্য- ৩৫৩ টি,
তপশীলি জাতীর প্রার্থীদের জন্য- ২৬২ টি,
তপশীলি উপজাতির প্রার্থীদের জন্য- ৫০ টি এবং
অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য- ১৪২ টি পদ সংরক্ষিত রয়েছে।
তবে এক্ষেত্রে যাবতীয় শুন্য পদ পূরণের জন্য শুধুমাত্র পুরুষ বেকার কর্ম প্রার্থীদের কাছে আবেদন চাওয়া হয়েছে স্টাফ সিলেকশন কমিশন মারফৎ প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ 29-07-2022
এ ছাড়াও নিয়োগ ও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
https://delhipolice.gov.in
https://ssc.nic.in – এ
Official Notification : Download
বেকার চাকরি প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। এই কথা মাথায় রেখে চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন আমাদের পেজ –এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# DELHI

.jpg)