রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার কয়েকশো কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের কয়লা (COAL MINISTRY OF INDIA) মন্ত্রকের অধীনে কোল ইন্ডিয়া (COAL INDIA LIMITED) লিমিটেড। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কোল ইন্ডিয়া লিমিটেড। কয়লা মন্ত্রকের অধীনে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এ রাজ্য ছাড়াও দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে দেশের কয়লা (COAL) খনি অঞ্চলে। এ ক্ষেত্রে ভারত সরকারের কয়লা মন্ত্রকের অধীনে কোল ইন্ডিয়া লিমিটেড নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। এক কথায় বলতে গেলে কাজে নিযুক্ত হওয়ার পর ওই কর্মীর যাবতীয় দায় দায়িত্ব বহন করবে ভারত সরকারের কয়লা( COAL INDIA LIMITED) মন্ত্রক। এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে যোগ্য প্রার্থীদের তড়িঘড়ি আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড দ্বারা প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
আবেদন পদ্ধতি-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে কোল ইন্ডিয়া লিমিটেডের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
আবেদন ফী-
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি সাধারণ কিংবা ও বিসি ক্যাটাগরির প্রার্থী হন তাহলে ওই প্রার্থীকে ১০০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সঙ্গে জিএসটি(GST) চার্জ দিতে হবে ১৮০ টাকা অর্থাৎ ওই প্রার্থীকে সব মিলিয়ে মোট দিতে হবে ১১৮০ টাকা। তপশিলি জাতী, তপশিলি উপজাতি, কিংবা শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে(PH) সক্ষম প্রার্থীদের কোনও আবেদন ফী জমা দিতে হবেনা। আবেদন ফী জমা করতে হবে শুধুমাত্র অনলাইনে কোল (COAL INDIA LIMITED)ইন্ডিয়া লিমিটেডের নামে।
বয়স-
উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদন কারীর বয়স ৩০ এর মধ্যে হতে হবে। ওবিসি প্রার্থীদের ৩ বছর তপশীলি জাতী, তপশীলি উপজাতির প্রার্থীদের ৫ বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের কোল (COAL INDIA LIMITED) ইন্ডিয়া লিমিটেডের নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
এ ছাড়াও ভারত বর্ষের জম্মু এবং কাশ্মীর (J&K) এলাকার আবেদনকারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বয়সে ৫ বছর ছাড় দেওয়া হয়েছে
নিয়োগ পদ্ধতি-
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে (CBT) পরীক্ষা দিতে। অনলাইন পরীক্ষা কবে , কোথায় হবে তা প্রার্থীর মেল আই ডি তে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। অনলাইন পরীক্ষার সময় তিন ঘণ্টা। এক্ষেত্রে মোট ২০০ নম্বরের পরীক্ষা দিতে আবেদন কারী প্রার্থীকে।
যোগ্যতা নির্ণয়ে ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষার পাশ নম্বর ঘোষণা করা হয়েছে যেমন,
১. সাধারণ ক্যাটাগরির প্রার্থীকে প্রত্যেক ১০০ নমরের পেপারে ৪০ নম্বর করে পেতে হবে
২. ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ২০০ নম্বরের পরীক্ষায় প্রত্যেক ১০০ নম্বরের মধ্যে ৩৫ নম্বর পেতে হবে পাশ মার্কস হিসাবে
৩. তপশীলি জাতী, তপশীলি উপজাতি এবং শারীরিক দিক দিয়ে বিশেষ(PH) ভাবে সক্ষম প্রার্থীদের প্রত্যেক ১০০ নম্বরের পেপারে পাশ মার্কস হিসাবে পেতে হবে ৩০ নম্বর
অনলাইন পরীক্ষায় পাশের পর সফল ও যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং জমা দেওয়া নথি ভেরিফিকেশনের জন্য।
তারপর হবে আবেদনকারী প্রার্থীর শারীরিক পরীক্ষা।
সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া প্রার্থীকে প্রথমে ম্যানেজমেন্ট ট্রেইনি(MANAGEMENT TRAINEE ) হিসাবে ট্রেনিং নিতে হবে তারপর ওই প্রার্থীকে জগ দিতে হবে প্রাসঙ্গিক কাজে।
মাসিক বেতন-
এ ক্ষেত্রে বেতনে টাকার অঙ্ক বেশ লম্বা
এ বিষয়ে সংশ্লিষ্ট পদ অনুসারে কোল ইন্ডিয়া লিমিটেড নিযুক্ত হওয়া কর্মীদের মাসিক বেতন পরিকাঠামো দুটি স্ল্যাব- এ ভাগ করেছে যেমন-
ই -২(E-2) কর্মীদের ক্ষেত্রে প্রথম অবস্থায় ট্রেনিং চলাকালীন দেওয়া হবে মাসে ৫০ হাজার টাকা। এ ক্ষেত্রে সর্বোচ্চ মাসিক বেতন দেওয়া হবে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত।
ই -৩( E-3) কর্মীদের ক্ষেত্রে প্রথম অবস্থায় ট্রেনিং চলাকালীন দেওয়া হবে মাসে ৬০ হাজার টাকা। এ ক্ষেত্রে সর্বোচ্চ মাসিক বেতন দেওয়া হবে ১ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত।
এবার আসি শুন্য পদের যাবতীয় বিবরণে-
পদের নাম- “পার্সনেল অ্যান্ড এইচ” (PERSONNEL AND HR)
শুন্য পদের সংখ্যা- ১৩৮
পদের নাম- “এনভায়রনমেন্ট’ (ENVIRONMENT)
শুন্য পদ- ৬৮ টি
পদের নাম- “ম্যাটিরিয়াল ম্যানেজমেন্ট’ (METERIALS MANAGEMENT)
শুন্য পদ- ১১৫ টি
পদের নাম- মারকেটিং অ্যান্ড সেলস’ ( MARKETING AND SALES)
শুন্য পদ- ১৭ টি
পদের নাম- কমিউনিটি ডেভেলপমেন্ট’ ( COMMUNITY DEVELOPMENT)
শুন্য পদ- ৭৯ টি
পদের নাম- লিগ্যাল (LEGAL)
শুন্য পদ- ৫৪টি
পদের নাম- কোম্পানি সেক্রেটারি (COMPANY SECRETARY)
শুন্য পদ- ৪টি
পদের নাম- পাবলিক রিলেশন’( PUBLIC RELATION)
শুন্য পদ- ৬ টি
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ 07-08-2022
এ ছাড়াও নিয়োগ ও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
www. Coalindia.in – এ
Official notification : Click
পাশাপাশি চট জলদি চাকরির খবর পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন আমাদের পেজ –এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- COAL INDIA# JOB# GOVT JOB# RECRUITMENT# KOLKATA# COAL MINISTRY

.jpg)