WB Primary Tet : ফের দূর্নীতির হদিস, চাকরি সংকটে 43 হাজার প্রাইমারি শিক্ষক।

এ যেন গোদের ওপর বিষ ফোঁড়া। একে তো গোটা রাজ্য জুড়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে উচ্চ আদালতের নির্দেশে জেরবার তৃণমূলের মা মাটি মানুষের সরকার। সাম্প্রতিক এই অবস্থায় এসএসসি টেট কাণ্ডে পাহাড় প্রমাণ দুর্নীতি আড়াল করতে ঠিক কী করা উচিৎ অথবা কী করা উচিৎ নয় তা বুঝে উঠতে পারছে না এ রাজ্যের বর্তমান সরকার। তার ওপর তৃণমূল সরকারের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সরাসরি সিবিআই হানা। এবার যেন কলকাতা হাইকোর্ট আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জোড়া ফলায় বিদ্ধ হওয়ার জোগাড় এ রাজ্যের বর্তমান সরকারের। 



এস এস সি তদন্তের মাঝেই এবার রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত তদন্তে নেমে আরও এক ধাপ এগিয়ে বর্তমান তৃণমূল সরকারের আমলে রাজ্যে ৪২ হাজার ৯৪৯ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে পাঠাল সিবিআই। শুধুই কি চেয়ে পাঠানো , যাবতীয় নথি ঠিক কত দিনের মধ্যে রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে সিবিআই দফতরে পাঠাতে হবে তার ও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী আধিকারিকরা। সিবি আই বলে কথা। তাই এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজী নয় রাজ্য প্রাথমিক সংসদ। 


কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি মেটাতে রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের আমলে নিয়োগ হওয়া ৪২ হাজার ৯৪৯ জন প্রাথমিক শিক্ষকের কাছে ইতিমধ্যেই নিয়োগ সম্পর্কিত যাবতীয় নথি চেয়ে পাথিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। এই মর্মে রাজ্যের ৪২,৯৪৯ শিক্ষকদের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে তড়িঘড়ি নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি জমা দেওয়ার আর্জি জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংসদের পক্ষ থেকে। 


প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে এস এস সি দুর্নীতি কাণ্ডে তদন্তের পাশাপাশি বর্তমান তৃণমূল সরকারের আমলে নিয়োগ হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়েও সমান্তরাল তদন্ত চালাচ্ছে সিবিআই। 


জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে যে বিজ্ঞপ্তি নির্দেশ আকারে দেওয়া হয়েছে, তাতে কম্পিউটারের এক্সেল শিট- এ রাজ্যের ৪২,৯৪৯ জন শিক্ষককেই নিয়োগ সংক্রান্ত নথি পাঠাতে হবে সংসদের অফিসে। এরপর ওই নথি জমা দেওয়া হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে। প্রাথমিক শিক্ষা সংসদ থেকে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে নথি পাঠানোর ঠিকানা হিসাবে একটি ইমেল আইডি ও দিয়ে দেওয়া হয়েছে। ওই ইমেল আইডিতে যাবতীয় নথি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 


চলতি সপ্তাহে প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে জারি হওয়া ওই বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যেই বেশ শঙ্কিত গোটা রাজ্যের প্রাথমিক শিক্ষক মহল। পাশাপাশি এই ঘটনায় রাজ্য প্রাথমিক শিক্ষক সংগঠনের এক কর্তা ক্ষোভের সুরে জানিয়েছেন, এই ঘটনা বর্তমান সরকারের অস্বচ্ছতাকেই সামনে এনে দিল। যা আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগে প্রক্রিয়ায় ইতিহাস হয়ে থাকল।


TAG- TEACHER# RECRUITMENT# CBI# PRIMARY TEACHER# INVESTIGATION

প্রতিদিন চাকরির খবর ও চাকরির সম্মন্ধীয় অন্যান্য খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। আর আরও চাকরির খবর পেতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন। 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here