এবার রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার (health &family welfare) কল্যান দফতরের অধীনে স্বাস্থ্য মিশনের আওতায় জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর এবং সংশ্লিষ্ট জেলা মারফৎ কর্মী(recruitmant) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। এবার আসুন সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। WB Health Group-D,C Reqruitment ।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 2123/DH&FWS/1-49 Dated-22-07-2022
1.পদের নাম:- হিসাবরক্ষক' (ACCOUNTANT)
2.পদের নাম:- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট' (LOWER DIVISION ASSISTANT)
3.পদের নাম- গ্রুপ- ডি (GROUP-D)
এবার আসা যাক আবেদন পদ্ধতিতে:-
- গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- এক্ষেত্রে অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। আবেদন পত্রের ফর্ম পূরণ করে আবেদনকারী প্রার্থীকে সরাসরি অথবা ডাক বিভাগ মারফৎ সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে আবেদন পত্র জমা করতে হবে।
- প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে
- এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
- নিজের নাম--------
- বাবার নাম---------
- বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা-------
- জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---------
- লিঙ্গ-------------
- সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি-----
- শিক্ষাগত যোগ্যতা-------------
- প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা----------
- ইমেল আই ডি-----------------------
- ফোন নম্বর------------------------
ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদন ফর্মের একেবারে ডান দিকে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।
সব শেষে আবেদন ফর্মের একেবারে নিচে প্রার্থীর নিজের সই করে তা খাম বন্দি করে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে জমা করতে হবে।
আবেদন পত্র পাঠানোর সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস গুলি সংশ্লিষ্ট অফিসে পাঠাতে হবে সেগুলি হল:-
- আঁধার কার্ডের প্রত্যয়িত নকল
- ভোটার কার্ডের প্রত্যয়িত নকল
- বাসস্থানের প্রমান পত্রের প্রত্যয়িত নকল
- জাতিগত সংশাপত্রের প্রত্যয়িত নকল
- শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্রের প্রত্যয়িত নকল
- বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি।
প্রথমে আসা যাক শুন্য পদ সম্পর্কে:-
1.পদের নাম:- হিসাবরক্ষক' (ACCOUNTANT)
শুন্য পদ:- ১ টি (আবেদনকারীকে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- প্রাসঙ্গিক কাজের ওপর অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও কম্পিউটারে দক্ষ হতে হবে।
মাসিক বেতন:- ১২,০০০ টাকা
2.পদের নাম:- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট' (LOWER DIVISION ASSISTANT)
শুন্য পদ:- ১ টি (আবেদনকারীকে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- প্রাসঙ্গিক কাজের ওপর অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও কম্পিউটারে দক্ষ হতে হবে।
মাসিক বেতন:- ১০,০০০ টাকা
3.পদের নাম- গ্রুপ- ডি (GROUP-D)
শুন্য পদ:- ২ টি (আবেদনকারীকে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- প্রাসঙ্গিক কাজের ওপর অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন:- ৮,০০০ টাকা
আবেদনের ক্ষেত্রে বয়স সীমা:-
উল্লেখিত পদ গুলিতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।
কাজের ধরণ:-
উল্লেখিত ৩ টি পদের ক্ষেত্রেই রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের অধীনে জেলা স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট জেলায় কাজ করতে হবে। তবে এই নিয়োগটি সম্পূর্ণ ভাবে চুক্তি(contractual) ভিত্তিক।
এবার আসি নিয়োগ পদ্ধতি সম্পর্কে:-
এ ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পূর্ব বর্ধমান ( bardhaman east) জেলার বিভিন্ন ব্লক এলাকায়।
উল্লেখিত পদে আবেদন জানানোর শেষ সময়সীমা আগামী আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত। অর্থাৎ 31-08-2022
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক অরুন- www.purbabardhaman.nic.in -এ
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:- OFFICE OR THAE CHIEF MEDICAL OFFICER OF HEALTH, GR FLOOR, DY CMOH-2 SECTION KHOSBAGAN,SHYAMSAYER EAST, PURBA BARDHAMAN, PIN-713101, WEST BENGAL
OFFICIAL NOTICE : DOWNLOAD HERE
আপনি কী কর্ম প্রার্থী ? তাহলে চট জলদি চাকরির খবর আপডেট পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Telegram Channel Link : Click Here
tag- recruit# job news# govt job# health#wb#bardhaman

.jpg)