মাত্র কয়েকদিন আগেই ২১ শে জুলাই শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের বেকার যুবক- যুবতীদের কর্ম সংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন ভাবনা তেমন কাজ। তার প্রতিফলন মিলল একেবারে হাতে নাতে। এবার জেলা ভিত্তিক প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্য সরকারের একাধিক দফতরে। সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট জেলা ও দফতর মারফৎ গ্রুপ- সি এবং ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে সাম্প্রতিক কালে সরকারি চাকরির(govt job) বাজারের অবস্থা বেশ শোচনীয়। চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট। এমনিতে গত কয়েক মাস যাবত স্কুল সার্ভিস আর প্রাইমারী শিক্ষা সংসদের সীমাহীন দুর্নীতির জেরে উচ্চ আদালতের রায়ে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। কিন্তু সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর এ রাজ্যের বর্তমান সরকার। তারই লক্ষ্য হিসাবে এই নিয়োগ বলে জানা গিয়েছে। WB Govt Job ।
জানা গিয়েছে নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট জেলা দফতর মারফৎ বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে। অতিসত্ত্বর অই শুন্যপদ গুলি পুরনের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। তবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে গেলে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে ভিন্ন ভিন্ন পদে। আবেদন সহ নিয়োগ এবং শুন্য পদের সম্পর্কে জানতে হলে দেখে নিতে হবে নিম্নলিখিত প্রতিবেদনটি
প্রথমে আসি আবেদন পদ্ধতি সম্পর্কে---
- আবেদনের সময় অবশ্যই প্রার্থীকে সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েব সাইটে ঢুকে নিজের নাম , ইমেল (email Id) আই ডি সহ পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউন লোড করতে হবে।
- এরপর ধাপে ধাপে ওই ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের যাবতীয় তথ্য যেমন, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ফোন নম্বর সবই আপলোড করতে হবে। এ
- ছাড়াও বর্তমান সময়ের নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই সঙ্গে রাখতে হবে।
- আঁধার কার্ড এবং ভোটার কার্ডটিও চাকরি প্রাথিকে ফর্ম ফিলাপের সময় নিজের সঙ্গে রেখে দিতে হবে।
- সব শেষে প্রার্থীকে নিজের নাম সই করে তা স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
- আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।
এবার আসা যাক শুন্য পদ সম্পর্কে---
1. পদের নাম- ক্লার্ক কাম কম্পাউন্ডার' (CLERK CUM COMPOUNDER)
শুন্য পদ- ১ টি
আবেদকারীর শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে। প্রাসঙ্গিক কাজের ওপর অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে
মাসিক বেতন- ১২,০০০ টাকা
2.পদের নাম- জুনিয়র সোশ্যাল ওয়ার্কার' (JUNIOR SOCIAL WORKER)
শুন্য পদ- ১ টি (এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে।)
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা থাকতে হবে।
মাসিক বেতন- ১২,০০০ টাকা
বয়স সীমা- বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে ।
3.পদের নাম- শিক্ষক '
শুন্য পদ- ১ টি (এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে।)
মাসিক বেতন- ১২, ০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। প্রাসঙ্গিক কাজের ওপর অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা- বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে ।
4.পদের নাম- সেলাই কর্মী তথা নির্দেশক (TAILORING INSTRUCTOR)
শুন্য পদ- ১ টি (এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে।)
মাসিক বেতন- ১২, ০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। প্রাসঙ্গিক কাজের ওপর অন্তত দু বছরের অভিজ্ঞতা ও ডিপ্লোমা থাকতে হবে।
বয়স সীমা- বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে ।
5.পদের নাম- সঙ্গীত শিক্ষক'
শুন্য পদ- ১ টি (এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে।)
মাসিক বেতন- ১২, ০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। প্রাসঙ্গিক কাজের ওপর অন্তত ৩ বছরের অভিজ্ঞতা ও ডিপ্লোমা থাকতে হবে।
বয়স সীমা- বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে ।
এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে-
এ ক্ষেত্রে আবেদকারীকে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ দিতে হবে। এ ছাড়াও আবেদনকারীর জমা দেওয়া ডকুমেন্টস বা নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত পর্যায়ের প্রার্থী বাছাই করা হবে। সব শেষে উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিম বঙ্গের হুগলী জেলার একাধিক ব্লকের বিভিন্ন দফতরে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.hooghly.gov.in-এ উল্লেখিত পদ গুলির জন্য আবেদনেরশেষ সময় সীমা ৯ই আগস্ট অর্থাৎ 09-08-2022
Official Notification : Click Here
Online Apply : Click Here
আমরা আছি কর্ম প্রার্থীদের পাশে। আমরাই দেব সঠিক কাজের খবর । চোখ রাখুন bongodhara.com - এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
tag- govt job# job news# recruitment# wb job

.jpg)