মাটি ও জল' প্রকল্পে অফিসার ও সহকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। WB Govt Reqruitment 2022।

 গ্রামীণ ও প্রান্তিক মানুষের সামাজিক উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র- রাজ্য দুই সরকারই। সরাসরি দফতর হোক কিংবা সরকারি প্রকল্প। চাকরি এখন হাতের মুঠোয়। কিন্তু তার জন্যে থাকতে হবে উপযুক্ত যোগ্যতা। শিক্ষা থেকে স্বাস্থ্য কিংবা রাজ্য সরকারের একাধিক দফতরে কর্মী নিয়োগ চলছে পুরোমাত্রায়। এবার রাজ্য কৃষি( AGRICULTURE AND WCDC)  এবং সেচ দফতরের অধীনে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ হতে চলেছে। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের কৃষি ও সেচ দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলা মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিযুক্ত হওয়া  কর্মীদের  কাজ(GOVT JOB) করতে হবে সংশ্লিষ্ট জেলার সেচ ও কৃষি দফতরের তত্বাবধানে। তবে এই কাজ বা প্রকল্পটি প্রধানমন্ত্রী কৃষি সুরক্ষা (pmksy) যোজনার নিয়ন্ত্রণাধীন। এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।



প্রথমে আসি আবেদন পদ্ধতি সম্পর্কে

রাজ্যের কৃষি ও সেচ দফতর এবং সংশ্লিষ্ট জেলার বিজ্ঞপ্তি অনুসারে,  

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

৩. তবে প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্ম সহ প্রার্থীর একটি বায়োডাটা সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম------------------------------ 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---- 

c.  লিঙ্গ-------------------------------------

d.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা---------- 

e.  শিক্ষাগত যোগ্যতা-------------------------

f.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা------------ 

g. আবেদকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ--- 

h.  এছাড়াও ওই আবেদনফর্মে আবেদনকারী প্রার্থী কোন   পদের জন্য আবেদন করছেন তা উল্লেখ করতে হবে----------

i.  মোবাইল নম্বর-------------------------

j. ইমেল আইডি -------------------------


সবশেষে আবেদনকারীকে নিজের সই করে আবেদন ফর্ম জমা করতে হবে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের অফিসে।


একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করতে চাইলে একাধিক আবেদন পত্র পাঠাতে হবে। 


পদের নাম- বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ' (SUBJECT MATTER SPECIALIST) 

শুন্য পদ- ১ টি

কাজের ধরণ- সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে সংশ্লিষ্ট জেলায় কাজ করতে হবে। তবে এই পদটি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক। 

মাসিক বেতন- ২৫,০০০  টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে কৃষি, অথবা পশুপালন অথবা বন বিভাগে ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কৃষি, সেচ এবং জল প্রকল্পের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম- হিসাবরক্ষক' (accountant)

শুন্য পদ- ১ টি

কাজের ধরণ- সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে  উল্লেখিত জেলায় কাজ  করতে হবে। তবে এই পদটি চুক্তি (CONTRACTUAL JOB) ভিত্তিক। 

মাসিক বেতন- ১০,০০০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- আবেদকারিকে বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে। সঙ্গে হিসাব শাস্ত্রের কাজ এবং কম্পিউটারে দক্ষ হতে হবে। 


পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর' (data entry operator) 

শুন্য পদ- ১টি

কাজের ধরণ- সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে  উল্লেখিত জেলায় কাজ  করতে হবে। তবে এই পদটি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক। 

মাসিক বেতন- ৭,৫০০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- এ ক্ষেত্রে প্রার্থীকে স্নাতক হতে হবে। কম্পিউটার এবং ওয়েব সাইটের কাজে পারদর্শী হতে হবে। 


বয়স সীমা- 

উল্লেখিত তিনটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। 


নিয়োগের স্থান-

উল্লেখিত তিনটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিম বর্ধমান জেলায়।


পদের নাম- ডব্লিউ ডি টি ইঞ্জিনিয়ারিং'(  wdt engineering)

শুন্য পদ- ২ টি

মাসিক বেতন-১০,০০০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- পার্থিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। সঙ্গে গ্রাম উন্নয়ন প্রকল্প এবং জল প্রকল্পের/সেচের কাজের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।


পদের নাম - ডব্লিউ ডি টি লিভলিহুড' (wdt livelihood)

শুন্য পদ- ২ টি 

মাসিক বেতন-১০,০০০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- কৃষি/ প্রানি বিদ্যা/ বন বিষয় নিয়ে স্নাতক হতে হবে। জলপ্রকল্প/ সেচ / কৃষি কাজের বিষয় সহ কম্পিউটারের বিষয়ে দক্ষ হতে হবে । 


পদের নাম- ডব্লিউ ডি টি সোশ্যাল ওয়েলফেয়ার' (wdt social welfare) 

শুন্য পদ- ২ টি

মাসিক বেতন- ১০,০০০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- গ্রামীণ উন্নয়ন প্রকল্প/ সোশ্যাল সাইন্স / সোশ্যাল ওয়েলফেয়ার/ কৃষি বিষয় নিয়ে ডিগ্রি থাকতে হবে। এছাড়াও জলপ্রকল্প/ সেচ / কৃষি কাজের বিষয় সহ কম্পিউটারের বিষয়ে দক্ষ হতে হবে ।


পদের নাম- ডব্লিউ ডি টি মাইক্রো এন্টারপ্রাইজ' (wdt micro enterprises)

শুন্য পদ- ২টি

মাসিক বেতন- 10,000 টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- বাণিজ্য/ অর্থনীতি/ গ্রাম উন্নয়ন বিষয়ে স্নাতক হতে হবে।  এ ছাড়াও জলপ্রকল্প/ সেচ / কৃষি কাজের বিষয় সহ কম্পিউটারের বিষয়ে দক্ষ হতে হবে ।


বয়স সীমা-

উল্লেখিত চার'টি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। 


নিয়োগের স্থান- 

উল্লেখিত তিন পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পূর্ব বর্ধমান জেলায়।


আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


এবার আসা যাক কিভাবে নিয়োগ করা হবে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে--- 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন, তারপর হবে ইন্টারভিউ। সেখানে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা।  ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 


তবে উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে (পূর্ব ও পশ্চিম) বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে। 


অনলাইনে আবেদন ফর্ম সংগ্রহের জন্য আবেদনকারীকে (www.paschimbardhaman.gov.in) লিঙ্কে ক্লিক করে আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী। আবেদনের শেষ তারিখ ১৮ই আগস্ট  ২০২২ অর্থাৎ 18-08-2022


আবেদন পত্র পাঠানোর ঠিকানা- 

TO THE PROJECT MANAGER,WCDC- PASCHIM BARDHAMAN & DEPUTY DIRECTOR OF AGRICULLTURE ( SOIL AND WATER MANAGEMENT) BURDWAN, KRISHIBHABAN, 4TH FLOOR, DISTRICT SEED FARM CAMPUS, KALNA ROAD,PURBA BARDHAMAN, PIN--713101. 

Official Notification : Download 

আমরাই দেবো সঠিক চাকরির খবর। নজর রাখুন bongodhara.com -এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- WB JOB#  JOB NEWS # RECRUITMENT# AGRICULTURE