সুখবর! জেলা ভিত্তিক রুপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। WB Ruposhree Prakalpo Reqruitment ।

  বর্তমান বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের অবস্থা বেশ করুন। চুক্তি হোক  কিংবা স্থায়ী চাকরি একটা হলেই হল। এই অবস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের তা বলাই বাহুল্য। পাশাপাশি গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি (project) সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। এবার সেই লক্ষ্যেই সরকারি প্রকল্পের আওতায় কর্মী(recruitment)  নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মাসিক চুক্তির(cotractual)  ভিত্তিতে মোটা অঙ্কের বেতন দিয়ে একাধিক কর্মী নিয়োগ করবে রাজ্য। WB Ruposhree Prakalpo Data Entry Operator Reqruitment ।



সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট জেলা মারফৎ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। পাশাপাশি আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।  তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় সম্পর্কে। 


প্রথমেই জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি:-

এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনের বদলে অফ লাইনে অর্থাৎ পুরনো পদ্ধতিতে আবেদন করতে হবে। তবে অফ লাইনে আবেদন করলেও সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার প্রিন্ট নিয়ে তা ফিল আপ বা পূরণ করে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে। প্রথমে ফর্ম তুলে ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করতে হবে, তারপর পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সব শেষে নিজের সই করে তা খাম বন্দি করতে হবে। খামের ওপরে সংশ্লিষ্ট দফতরের ঠিকানা যেমন লিখে দিতে হবে তেমনি কোন পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটিও আবেদন কারীকে উল্লেখ করতে হবে। 



এবার আসি নিয়োগ পদ্ধতির বিষয়ে:-

 প্রথমে আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা  প্রাথমিক বাছাই করে আবেদন কারীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ, পারসোনালিটি এবং কম্পিউটার টেস্টের জন্য। সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় অঙ্ক, জেনারেল নলেজ, সহ একাধিক বিষয়ের প্রশ্ন থাকবে বলে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  


এবার জেনে নেওয়া যাক শুন্য পদের যাবতীয় বিবরণ-

পদের নাম-ডাটা এন্ট্রি অপারেটর ( DATA ENTRY OPERATOR) 

শুন্য পদ:- ০১ টি 

মাসিক বেতন:- ১১,০০০ টাকা ( এক বছর মেয়াদ চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।) 

বয়স- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারির বয়স ০১-০১-২০২২ -র হিসাবে ৪০ এর মধ্যে হতে হবে। আবেদনকারী যদি সংরক্ষিত ক্যাটাগরির হন তাহলে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন 

শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে যে কোনও শাখার স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উল্লেখিত কাজে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।


আবেদনের সময় প্রার্থীকে তার আঁধার কার্ড , ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা , জাতিগত সংশাপত্র,  অভিজ্ঞতার সংশাপত্র সহ বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে। 


সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্যের রুপশ্রী(ruposhri) প্রকল্পের অধীনে। উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের কালিম্পং (KALIMPONG) জেলার বাসিন্দা হতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারীকে আবেদন ফর্ম পাঠিয়ে দিতে হবে। কালিম্পং জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে আবেদন ফর্ম পাঠাতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। বিস্তারিত জানতে কালিম্পং জেলার সরকারি ওয়েব সাইট দেখে নিতে হবে (www.kalimpong.gov.in)

আবেদের শেষ তারিখ : 18/08/2022 

Official Notification : Download 

চাকরি এখন হাতের মুঠোয়। নজর রাখুন bongodhara.com - এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

Tag- job# contract# contractual# govt job# wb job