শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু'বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে জোর দিল রাজ্য সরকার। এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরে চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER) কর্মী। তবে চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয়। এই মর্মে গত কয়েকদিন আগে চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে জাতীয় স্বাস্থ্য(NUHM) মিশনের আওতায়। এমনকি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে হবে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মসূচীর নিয়ম মাফিক। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। WB Health Job Reqruitment 2022।
পদের নাম- "কমিউনিটি হেলথ অ্যাসিট্যান্ট"(COMMUNITY HEALTH ASSISTANT)
শুন্য পদের সংখ্যা- ১২২
সাধারণ ক্যাটাগরির জন্য -৬৬ টি
তপশিলি জাতীর প্রার্থীদের জন্য- ২৮ টি
তপশীলি উপজাতী- ৭ টি
ও বিসি(A)- ১২ টি এবং
ও বিসি (B)-৯ টি শুন্য পদ রয়েছে।
আবেদনকারীর বয়স-
উপরিল্লিখিত যাবতীয় শুন্য পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ০১-০১-২০২২ এর হিসাবে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন- ১৩০০০ টাকা
আবেদন পদ্ধতি:-
উপরিল্লিখিত সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীর বয়সের প্রমান পত্র,
জাতী গত সংশাপত্র,
শিক্ষাগত যোগ্যতা,
ভোটার কার্ড,
আঁধার কার্ড,
উল্লেখিত পদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার সংশাপত্র সবই জমা করতে হবে।
এ ছাড়াও সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে তপশীলি জাতী এবং উপজাতি দের জন্য ৫০ টাকার ডিমান্ড ড্রাফট এবং সাধারণ প্রার্থীর জন্য ১০০ টাকার ডিমান্ড ড্রাফট জমা করতে হবে। ডিম্যান্ড ড্রাফট জমা করতে হবে আইসিআইসিআই ব্যাঙ্কের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকানায় (8250999022@icici)
এমনকি আবেদনকারী প্রার্থী যদি আগে থেকেই কোনও সরকারি কিংবা সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে কর্মরত হন তাহলে ইন্টার্ভিউয়ের সময় ওই প্রার্থীকে তার পূর্বের কর্ম স্থানের নো অবজেকশন সার্টিফিকেট জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরে।
এ ছাড়াও উল্লেখিত পদের ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা হিসাবে আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে নার্সিং এএনএম(ANM) অথবা জিএনএম(GNM) কোর্স পাশ হতে হবে।
কীভাবে আবেদন করবেন : আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। অনলাইনে আবেদন করে তার একটি প্রিন্ট কপি শুধুমাত্র নিম্ন লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে সংশ্লিষ্ট দফতরের জ্ঞাতার্থে।( THE CMOH AND MEMBER SECRATORY, OFFICE OF THE CMOH, KALYANPUR SATELITE TOWNSHIP, ASANSOL, POSCHIM BARDHAMAN, PIN- 713305 )
অনলাইনে আবেদনের ঠিকানা – www.wbhealth.gov.in
আবেদনের শেষ তারিখ ১১ ই জুলাই ২০২২ মধ্যরাত পর্যন্ত। অনলাইনে আবেদনের প্রিন্ট কপি পাঠাতে হবে ১৯ শে জুলাইয়ের মধ্যে উপরিক্ত ঠিকানায়। এ ছাড়াও নিয়োগ পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত জানতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভগের ওয়েব সাইটে ভিজিট করুন পাশাপাশি চট জলদি চাকরির খবরের আপডেট পেতে আমাদের পেজ-এ চোখ রাখুন সর্বদা- সর্বত্র।
Official Notification : Download
Online Apply : Registration / Login
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- WB HEALTH#PUBLIC HEALTH# JOB# RECRUITMENT#NUHM #HEALTH JOB

.jpg)