রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট (URBAN DEVELOPMENT AND MUNICIPAL AFFAIRS) অ্যান্ড মিউনিসিপ্ল অ্যাফেয়ার্স এর অধীনে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য মিউনিসিপল (MSC)সার্ভিস কমিশন। এই মর্মে সম্প্রতি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউনিসিপল সার্ভিস কমিশন। সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়া টি সম্পন্ন হবে মিউনিসিপল সার্ভিস কমিশনের তত্বাবধানে। যোগ্য প্রার্থীরা সরাসরি কাজের সুযোগ পাবেন কলকাতা মিউনিসিপল কর্পোরেশনে।WB Municipality Job Reqruitment 2022।
আসলে দীর্ঘ দু বছর যাবত নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে রাজ্য সরকারের একাধিক দফতরে। দীর্ঘ দুবছর যাবত থমকে থাকার পর রাজ্য সরকারের একাধিক দফতরে চালু হয়েছে পুরোমাত্রায় নিয়োগ(govt job) প্রক্রিয়া। কর্মী নিয়োগের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে এবার খোদ কলকাতা মিউনিসিপল কর্পোরেশনে প্রচুর সংখ্যায় কর্মী (recruitment) নিয়োগ প্রক্রিয়া শুরু হল। জানা গিয়েছে গোটা রাজ্যের যে কোনও প্রান্তের বেকার যুবক – যুবতীরা আবেদন করতে পারবেন এই চাকরির পরীক্ষায়। এছাড়াও দেশের অন্যান্য রাজ্যের বেকার কর্ম প্রার্থীরাও আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে বিজ্ঞপ্তি অনুসারে। পাশাপাশি উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে নিম্ন লিখিত পদের জন্য। এবার আসুন জেনে নেওয়া যাক ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ ও আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য ।
আবেদন পদ্ধতি-
১. পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের অন্য রাজ্যের চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
২. সর্ব প্রথমে বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েব সাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে
৩. তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের যাবতীয় তথ্য যেমন নিজের নাম, ঠিকানা বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতিগত শংসাপত্র ,আঁধার কার্ড, ভোটার কার্ড, নিজের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।
৪. সব শেষে প্রার্থীর নিজের নাম সই করে তা স্ক্যান করে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
পাশাপাশি আবেদনের সময় প্রার্থীকে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক (pwd) ওয়ার্ক ডিপার্টমেন্টের সংশাপত্র আপলোড করতে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যে সময় ইন্টার ভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে ওই সময় প্রার্থীকে নিজের সই করা একটি বন্ড পেপার জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরের কাছে। ওই বন্ড পেপার টি ৫০ টাকার স্ট্যাম্প কাগজের ওপর নিজের যাবতীয় বয়ান লিখে নিয়োগকারী সংস্থা বা সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে।
বয়স-
এই নিয়োগে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের যথারীতি বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মানুযায়ী। সংরক্ষিত যেমন, তপশীলি জাতী এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর, ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা ৩ বছর এবং শারীরিক ভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধি প্রার্থীরা ৪৫ বছর বয়স হলেও আবেদন করতে পারবেন। উল্লেখিত নিয়োগের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির সঙ্গে সমতুল্য হবেন তপশীলি জাতী, উপজাতী এবং ও বিসি ক্যাটাগরির প্রার্থীরা।
আবেদন ফী-
নিয়োগ প্রক্রিয়ায় আবেদন কারী যদি সাধারণ কিংবা ওবিসি ক্যাটাগরির হন তাহলে তাকে আবেদন ফী দিতে হবে ১৫০ টাকা সঙ্গে বন্ডের জন্য দিতে হবে ৫০ টাকা। সব মিলিয়ে দিতে হবে ২০০ টাকা।
তপশীলি জাতী এবং তপশীলি উপজাতির প্রার্থীদের শুধুমাত্র বন্ডের ৫০ টাকা দিলেই হবে।
অন্য রাজ্য থেকে আবেদন কারী চাকরি প্রার্থীদের কোনও ফী দেওয়া লাগবে না বলেই প্রকাশ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
নিয়োগ পদ্ধতি-
১. সফল ও যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রথমে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং মিইউনিসিপল আইন অনুযায়ী আবেদনকারী প্রার্থীকে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার ২০০ নম্বরের প্রশ্ন দেওয়া হবে। গোটা লিখিত পরীক্ষার প্রশ্ন পত্র থাকবে ইংরাজি ভাষায়। পরীক্ষার সময় দেওয়া হয়েছে ২ ঘণ্টা। লিখিত পরীক্ষায় নেগেটিভ উত্তরের জন্য নম্বর বাদ দেওয়ার অপশন রাখা হয়েছে। পরীক্ষার বিষয় সুচি সম্পর্কে ওয়েব সাইটে বিস্তারিত আলোচনা করা হয়েছে। লিখিত পরীক্ষার সময় প্রার্থীকে কোনও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টার্ভিউয়ের স্থান কলকাতা মিউনিসিপল করপরেশনের নিজস্ব অফিস। তবে পরীক্ষায় যাবতীয় নম্বরের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৪৫ শতাংশ, ও বিসি প্রার্থীদের ৪০ শতাংশ ,তপশিলি জাতী এবং তপশিলি উপজাতির প্রার্থীদের জন্য ৩৫ শতাংশ পাস নম্বর রাখা হয়েছে।
তারপর যে সমস্ত প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং ইন্টার্ভিউতে উন্নীত হবেন তাঁদের যাবতীয় নথি ভেরিফিকেশন করা হবে।
সব শেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র।
এবার জেনে নেওয়া যাক শুন্যপদের যাবতীয় তথ্য
পদের নাম--- “সাব অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার”( SUB- ASSISTANT ENGINEER)
মোট শুন্য পদের সংখ্যা- ১৩
সাধারণ ক্যাটাগরি ---০১
তপশীলি জাতী----- ০৫
তপশীলি উপজাতী- ০৩
ওবিসি (A) --- -------০১
ওবিসি(B)------------০২
প্রতিবন্ধী বা শারীরিক ভাবে সক্ষম প্রার্থীদের জন্য রাখা হয়েছে – ০১ টি আসন
এছাড়াও আবেদনের সময় প্রার্থীকে অনলাইনে (indiaideas.com limited) এর নামে আবেদন ফী জমা করার নির্দেশ দেওয়া হয়েছে
সংশ্লিষ্ট বিজ্ঞাপন সম্পর্কে আরও বিস্তারিত জানতে লগ ইন করুন
Official Notification : Download
সরাকারি চাকরি কিংবা কোনও প্রকল্পের খোঁজ পেতে আমাদের সঙ্গে থাকুন সর্বদা- সর্বত্র।
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- GOVT JOB# MUNICIPAL JOB# RECRUITMENT# KOLKATA # MUNICIPALITY

.jpg)