রাজ্য সরকারের ইন্টার্নশিপে মাসিক ভাতা ৬ হাজার টাকা। WB Internship Reqruitment ।

 বর্তমান সরকারি চাকরির বাজারের অবস্থা বেশ শোচনীয়। এর মধ্যে সরকারের মাথা ব্যথার কারণ একটাই। সেটি হল গোটা রাজ্যে লাগামহীন বেকারত্ব । সাম্প্রতিক করোনা পরিস্থিতি সামাল দিয়ে চলতি বছরের শুরু থেকে প্রতি মাসে নিয়ম করে বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান তৈরি করতে বদ্ধ পরিকর বর্তমান রাজ্য সরকার। সরকারি চাকরির পাশাপাশি বেকার যুবক যুবতী তথা চাকরি প্রার্থীদের কর্মসংস্থানের(employment) দিশা দেখাতে ইতিমধ্যেই বেশ কিছু জনমুখী প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। যেমন রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য বর্তমান সকার ইতিমধ্যেই চালু করেছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড(students credit card), করোনা কালে অনলাইনে বাড়িতে বসে পড়া শোনা চালিয়ে যেতে ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি জেলার স্কুল ছাত্র – ছাত্রীদের স্মার্ট ফোন হাতে তুলে দিয়েছে সরকার। কিন্তু সরকারি চাকরির বাজারের অবস্থা তথৈবচ।



 ফলস্বরুপ সরকারি চাকরির ভরসা না করে বেসরকারি চাকরির বাজারে ঝুঁকছে কর্ম প্রার্থীরা। কিন্তু বেসরকারি চাকরি মানেই বিভিন্ন বিষয়ে শিক্ষা নবিশ হওয়া বাধ্যতা মুলক। কিন্তু বর্তমান আর্থিক সংকটে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নেওয়া বেশ কষ্ট সাধ্য বিষয়। এই অবস্থায় বেকার যুবক –যুবতীদের উন্নয়ন মুখী করে তুলতে এবার মাসিক ৬ হাজার টাকা ভাতা দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ইন্টার্নশিপ(internship) চালু করতে চলেছে রাজ্য সরকার। প্রকল্পটি সংগঠিত এবং বাস্তবায়নে কয়েক প্রস্ত আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে সরকারি সুত্র মারফৎ। খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। কিন্তু প্রশ্ন এখন একটাই কারা পাবে এই সুবিধা, কিভাবেই বা আবেদন করতে হবে মাসিক ৬ হাজার টাকা ভাতার বিনিময়ে সরকারি এই ইন্টার্নশিপে। তাহলে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত যাবতীয় খুঁটিনাটি তথ্য--- 

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ইন্টার্ন নিয়োগ করা হবে। ইন্টার্নশিপে নিযুক্ত ছাত্র- ছাত্রীদের (students) প্রতিমাসে ৬ হাজার টাকা ভাতা দেবে রাজ্য সরকার। নিয়োগ করবে রাজ্য সরকারের একাধিক দফতর। 

গোটা রাজ্যের ছাত্র- ছাত্রীদের জন্য থাকছে এই সুযোগ। অর্থাৎ রাজ্যের প্রতি জেলার ছাত্র ছাত্রীরাই ইন্টার্নশিপে নিযুক্ত হওয়ার আবেদন করতে পারবেন। 

আবেদনকারী যে পদ টির জন্য আবেদন করবেন সেটি হল ‘ ইন্টার্ন’(intern) ।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- ইন্টার্নশিপের জন্য আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট(graduate) ডিগ্রি থাকতে হবে। শুধু মাত্র ডিগ্রি থাকলেই চলবে না ডিগ্রি কোর্সে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। তাহলেই আবেদ করা যাবে উল্লেখিত দফতরের ইন্টার্নশিপ পদের জন্য।

প্রতিমাসে নিয়ম করে ওই ইন্টার্নকে ৬ হাজার টাকা ভাতা দেবে সংশ্লিষ্ট দফতর। তবে এই ইন্টার্নশিপের মেয়াদ কিন্তু দু’বছর।  

বর্তমান রাজ্য সরকারের মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি বা বোর্ডের সিদ্ধান্ত অনুসারে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে একাধিক দফতরে। আবেদন  থেকে চূড়ান্ত পর্যায়ে প্রার্থী বাছাই সবই থাকবে ওই বোর্ড বা কমিটির ওপর ন্যাস্ত বলে জানা গিয়েছে। 

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য কয়েক প্রস্থ উচ্চ পর্যায়ের আলোচনা ইতিমধ্যেই সেরে ফেলেছেন সরকারী উচ্চ পদস্থ আধিকারিকরা। আগামী কয়েকদিনের মধ্যেই সরকারী ওয়েব সাইট চালু করে আবেদন পত্র গ্রহণের কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহেই এ বিষয়ে নির্দিষ্ট ওয়েব সাইট চালু করা হবে খবর রয়েছে সরকারী সুত্র মারফৎ। 

তাই আর দেরি না করে এখনই চোখ রাখুন সরকারী বিভিন্ন ওয়েব সাইট এবং আমাদের ওয়েব সাইটে। কারণ কে বলতে পারে আপনি হতে পারেন সরকারী ইন্টার্ন।


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here