একে তো গত দুবছর যাবত মারণ করোনা তার ওপর গোটা রাজ্য জুড়ে স্কুল সার্ভিস এবং প্রাইমারী স্কুলের শিক্ষক নিয়গে ব্যপক দুর্নীতির জেরে উচ্চ আদালতের নির্দেশে জেরবার তৃণমূলের মা মাটি মানুষের সরকার। সাম্প্রতিক টেট কাণ্ডে পাহাড় প্রমাণ দুর্নীতি আড়াল করতে ঠিক কী করা উচিৎ বা কী করা উচিৎ নয় তা বুঝে উঠতে পারছে না এ রাজ্যের বর্তমান সরকার। তার ওপর দিনেরপর দিন লাগামহীন ভাবে বেকারের সংখ্যার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এ অবস্থায় অতি সন্তর্পণে নিজেদের স্বচ্চ ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধ পরিকর এ রাজ্যের সরকার। সেই লক্ষ্যে দিন কয়েক আগেই এই টানা পোড়েনের মাঝেই চুক্তি ভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসন। এ বিষয়ে দিন কয়েক আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা(SCHOOL EDUCATION DEPARTMENT) দফতর। শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়ে মোট শুন্য পদের সংখ্যা ২০ ।
বর্তমান সরকারি চাকরির বাজারে সংখ্যা টা নেহাত কম নয়। উল্লেখিত চুক্তি ভিত্তিক এই শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে প্রার্থী নির্বাচন। তবে সঠিক সময়ে নির্দিষ্ট ক্রাইটেরিয়া(CRITERIA) মেনে চাকরি প্রার্থীকে আবেদন করতে হবে উল্লেখিত পদের জন্য । শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর যদি অতিরিক্ত যোগ্যতা থাকে তবে ওই প্রার্থীকে বাড়তি সুবিধা দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে জারি করা ওই বিজ্ঞপ্তি মারফৎ। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে তার যাবতীয় খুঁটিনাটি তথ্য।
পদের নাম:
চুক্তি ভিত্তিক (guest post) শিক্ষক (TEACHER)ও (NON-TEACHING STAFF) অশিক্ষক কর্মী। শিক্ষক পদে মোট ১৪ জন। এর মধ্যে রয়েছে বাংলা, ইংরাজি, অংক, ইতিহাস, ভূগোল , জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান। এছাড়া অশিক্ষক কর্মী যেমন গ্রুপ সি(group-C) এবং গ্রুপ(group-D) ডি পদে নিয়োগ হবে ৬ জন কর্ম প্রার্থী।
শিক্ষক এবং অশিক্ষক দুই পদের বেলায় আলাদা আলাদা ভাবে আবেদন করতে হবে। আবেদন ফর্মের বিবরণ নিম্নে দেওয়া হইলো
১. কোন পদে আবেদন করবেন তা প্রথমেই উল্লেখ করতে হবে
২. যদি শিক্ষক পদে আবেদন করেন তাহলে কোন বিষয়ের শিক্ষক হিসাবে আবেদন করছেন তা লিখতে হবে
৩. এবার আবেদন কারীকে নির্বাচন করতে হবে কোন স্কুলের শুন্য পদের জন্য তিনি আবেদন করছেন
৪. উল্লেখিত স্কুল টি কোন ব্লকে অবস্থান করছে টাও আবেদন কারীকে নির্দিষ্ট করে লিখ জানাতে হবে।
৫. এবার জানাতে হবে প্রার্থীর নাম
৬. বয়স/ জন্ম তারিখ (AGE)
৭. লিঙ্গ (GENDER)
৮. ০১. ০১. ২০২২ অনুসারে প্রার্থীর বর্তমান বয়স উল্লেখ করতে হবে।
৯. শিক্ষাগত যোগ্যতা (EDUCATIONAL QUALIFICATION)
১০. এ ছাড়াও প্রার্থী যদি আগে শিক্ষাকতা করে থাকেন তাহলে পূর্ববর্তী কর্মস্থানের যাবতীয় তথ্য জানাতে হবে। যেমন---
১. কোন সংস্থায় তিনি যুক্ত ছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরন দিতে হবে
২. তিনি কোন বিভাগের শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন টাও জানাতে হবে
৩. পূর্বে তিনি কত বেতন পেতেন তাও উল্লেখ করতে হবে
৪. কবে তিনি ওই কাজ থেকে অব্যহতি (retirement)নিয়েছেন তাও জানাতে হবে
৫. আবেদনকারীর বিরুদ্ধে কোনও প্রকার ফৌজদারি মামলা আছে কিনা তা পরিষ্কার করে উল্লেখ করতে হবে
৬. পূর্বের করমস্থানে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও অসামাজিক আচড়নের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে কি না টাও জানাতে হবে সংশ্লিষ্ট আবেদন ফর্মে
৭. আবেদনকারী যদি বর্তমানে ওই কাজে যুক্ত থাকেন কিংবা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে অব্যহতি নিয়ে থাকেন তাহলে আবেদন কারীর বর্তমান মাস মাইনা এবং পেনশনের(pension) পরিমাণ উল্লেখ করতে হবে
৮. এবার আবেদনকারীকে তার স্থায়ী ঠিকানার বিবরন দিতে হবে ( সেখানে আবেদনকারীকে ব্লক অথবা মহকুমা/ গ্রাম/ পুরসভা/পঞ্চায়েত উল্লেখ করতে হবে
৯. এবারে আবেদনকারীকে দিতে তার মোবাইল নম্বর এবং ইমেল আইডি
সব শেষে আবেদন ফর্মের একেবারে শেষের কলমে নিজের সই করে তা সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
নিয়োগকারী সংস্থার নাম---
শিক্ষক এবং অশিক্ষক কর্মী দুটি পদের জন্য নিয়োগ করবে রাজ্য স্কুল শিক্ষা দফতর তবে নিয়োগের বিষয়ে যাবতীয় তত্বাবধায়ক হিসাবে কাজ করছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। কারণ সম্পূর্ণ এই নিয়োগ চলবে গোটা মুর্শিদাবাদ জেলার চারটি ব্লকে।
এবার দেখে নেব কোথায় কত শুন্য পদ---
মুর্শিদাবাদ(murshidabad) জেলার
১. কান্দি(kandi) ব্লকে--- বাংলা , ইংরাজি, অঙ্ক এবং ইতিহাস বিষয়ে একজন করে শিক্ষক নিয়োগ হবে
২. খরগ্রাম(khargram) ব্লকে--- তিনজন অশিক্ষক কর্মী এবং একজন ইতিহাস বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে
৩. ভরতপুর (1) (bharatpur)এক নম্বর ব্লকে--- দু’জন অশিক্ষক কর্মী এবং বাংলা ,ইংরাজি এবং অঙ্ক প্রতিটি বিষয়ে একজন করে শিক্ষক নিয়োগ করা হবে।
৪. ভরতপুর(2) দুইনম্বর ব্লকে--- একজন অশিক্ষক কর্মী এবং বাংলা, অঙ্ক, ইতিহাস , ভূগোল, জীবন বিজ্ঞান, ইংরাজি, এবং ভৌত বিজ্ঞান বিষয়ের একজন করে শিক্ষক নিয়োগ করা হবে।
রাজ্য স্কুল শিক্ষা দফতর এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে উল্লেখিত ওই বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন ও সময় এবং স্থান ও উল্লেখ করা হয়েছে।
শিক্ষক এবং অশিক্ষক কর্মী দু পদের ক্ষেত্রেই ইন্টারভিউয়ের জন্য প্রার্থীকে মুর্শিদাবাদের কান্দি সাবডিভিশনাল অফিসে যেতে হবে যথাযথ সময়ে।
শিক্ষকদের ইন্টারভিউয়ের সময় আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের চার তারিখ বেলা বারোটায় (04.08. 2022 at 12 noon at kandi subdivisional office in murshidabad)
অশিক্ষক কর্মীদের ইন্টারভিউয়ের সময় গ্রুপ- সি’ (Group-C from 12.00 noon to 1.30 pM) বেলা বারোটা এবং গ্রুপ- ডি (Group * D from 2.00 PM to 3.30 PM) বেলা ২ টো । তারিখ আগস্ট মাসের ৫ তারিখ।
তবে উল্লেখিত দুই পদের ক্ষেত্রেই প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।পাশাপাশি ওই বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে দুটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়সের সীমা রাখা হয়েছে ৬০ থেকে ৬৩/ ৬৫ বছর। আবেদনকারীকে তার আবেদন ফর্মের সঙ্গে ভোটার কার্ড। আঁধার কার্ড এবং বয়স সহ শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়িত নকল জমা করতে হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ওই বিজ্ঞাপনে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েব সাইট সহ একটি লিঙ্ক যেমন দেওয়া হয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। লিংকটি নিম্নে দেওয়া হইলো।
পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় চাকরির খবরের চটজলদি আপডেট পেতে ভিজিট আমাদের ওয়েব সাইটে।
Official Notification : Click Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)