রাজ্যে মৎস্য প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। WB Job Reqruitment 2022।

  কথায় বলে মাছে ভাতে বাঙালি। অনেকে আবার সখ করে বাড়িতে কুকুর অথবা বিড়ালের সঙ্গে বাড়ির ড্রয়িং রুমে সযত্নে অ্যাকোরিয়াম বন্দি করে লালন পালন করেন নানা রকম বাহারি রঙের মাছ। আসলে কৃষি, পশুপালন এবং মৎস্য চাষ একে অন্যের পরিপুরক। চাকরি প্রার্থীদের মনে হতে পারে আমরা এ প্রসঙ্গে বলছি কেন?। 


কারণ গোটা দেশের মধ্যে একমাত্র আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেই একমাত্র সযত্নে মাছের বিডিং অর্থাৎ উৎপাদন, বৈজ্ঞানিক উপায়ে মাছের চাষ কে আরও সমৃদ্ধ করার গবেষণাগার থেকে ও একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে।  WB Job Reqruitment 2022 ।



এবার সেই পশু ও মৎস্য( ANIMAL AND FISHERY) বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ হতে চলেছে। সম্প্রতি কর্মী নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ (WBUAFS) অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি দফতরের পক্ষ থেকে। সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি মারফৎ উল্লেখিত শুন্য  পদের জন্য আবেদন চাওয়া হয়েছে। তবে এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবার তাহলে জেনে নেওয়া যাক আবেদনের যাবতীয় তথ্য সম্পর্কে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ- wbuafs/dref/634 dated- 11-07-2022 


প্রথমে আসা যাক শুন্য পদ সম্পর্কে-

পদের নাম- 'ইয়ং প্রফেশনাল টু' ( young professional-2)

শুন্য পদ- ১ টি

মাসিক বেতন- ৩৫ হাজার টাকা

প্রকল্পের নাম- অল ইন্ডিয়া নেটওয়ার্ক প্রজেক্ট অন ফিশ হেলথ(all India network project on fish health) 


কাজের ধরণ- এক্ষেত্রে নিযুক্ত হওয়া ব্যাক্তিকে  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের সঠিক পরিচর্যার কাজ করতে হবে। এটি অল ইন্ডিয়া নেটওয়ার্ক প্রজেক্টের তত্বাবধানে নিয়ন্ত্রিত। তবে এই নিয়োগটি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক( contractual)


বয়স- উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে পুরুষদের জন্য ৩৫ বছর এবং মহিলাদের জন্য ৪০ বছর। তবে তপশীলি জাতী, তপশীলি উপজাতি এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে। 


এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে-


এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউয়ের স্থান ও সময় নিচে দেওয়া হইলো

Date of interview- 29/07/2022 দুপুর ১২ টা

স্থান- FARMERS HOTEL, DIRECTORATE OF RESEARCH, EXTENSION AND FARMS,WBAUFS, BELGACHIA,KOLKATA-700037


এরপর আবেদনকারীর যাবতীয় নথি ভেরিফিশনের পর নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 


নিয়োগের স্থান বা কোথায় কাজ করতে হবে- 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে নিয়োগ করা হবে -  DEPARTMENT OF AQAUUATIC ANIMAL HEALTH FACULTY OF FISHERY SCIENCE, WBUAFS , CHAKGARIA, KOLKATA- 700094  


এবার আসা যাক আবেদন প্রক্রিয়া সম্পর্কে:


উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে আবেদন সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনেই আবেদন করতে হবে। পাশাপাশি ইমেল মারফৎ আবেদন পত্র পাঠানোর ব্যবস্থা রয়েছে। 


২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।


৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 


৪। আবেদন ফর্মে 

প্রার্থীর নাম---------------- 

বাবার নাম---------------- 

স্থায়ী বাসস্থানের ঠিকানা------------- 

বয়স---------------------

শিক্ষাগত যোগ্যতা--------------------- 

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ----------------

নিজের ইমেল আইডি-------------------- 

ফোন নম্বর উল্লেখ করতে হবে---------------- 

জাতী গত শংসাপত্র--------------


৫।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। 


৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের সই( SIGNATURE)  করে আবেদন পত্রটি খাম বন্দি করে পোস্ট অফিস বা ডাক বিভাগ মারফৎ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। 

আবেদন পত্রের খামের ওপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে(Application for the post of-------) 


৭। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 


এবার দেখে নেওয়া যাক আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস পাঠাতে হবে-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান ইত্যাদি 


আবেদন পত্র পাঠানোর ঠিকানা-  DIRECTORATE OF RESEARCH, EXTENSION AND FARMS,WBAUFS, BELGACHIA,KOLKATA-700037


E-MAIL- dref.wbuafs@gmail.com 


আবেদনের শেষ সময় সীমা- 23/07/2022

 Official Notification : Download 

বেকার কর্ম প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com এর ওয়েব পোর্টালের পেজ- এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG-  JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# FISHERY