মাসিক বেতন 35,400! মাধ্যমিক পাশে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি। শেষ তারিখ ১৪ অগাস্ট।

 বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার  কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলছে ইন্দ- তিব্বতিয়ান(ITBPF) বর্ডার পুলিশ ফোর্সে। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র  (HOME MINISTRY)মন্ত্রকের অধীনে থাকা ইন্দ তিব্বতিয়ান বর্ডার পুলিশের পক্ষ থেকে।  এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন  দেশের যে  কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে ইন্দ-তিব্বতিয়ান (ITBPF) বর্ডার পুলিশ ফোর্সে।  এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। অযথা সময় বিলম্ব না করে এখনই আবেদন করাই শ্রেয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 



প্রথমেই দেখে নেওয়া যাক শুন্য পদ সম্পর্কে-

পদের নাম- সাব ইন্সপেক্টর'  (SUB INSPECTOR)

শুন্য পদ- ৩৭টি

মোট শুন্য পদের মধ্যে ৩২ টি পুরুষ প্রার্থী এবং ৫ টি পদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। (তবে উল্লেখিত পদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী  ৮টি সাধারণ, ৬ টি তপশীলি জাতী, ২টি তপশীলি উপজাতি, ১৮ টি ও বিসি প্রার্থী এবং  ৩টি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সংরক্ষন করা হয়েছে।)   


মাসিক বেতন-35,400 টাকা থেকে শুরু 


বয়স সীমা- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তবে তপশীলি জাতী , তপশীলি উপজাতি এবং ও বিসি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে। 


এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে-


১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।


২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 


৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।


৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 


৫। আবেদন ফর্মে 

প্রার্থীর নাম---------------- 

বাবার নাম---------------- 

স্থায়ী বাসস্থানের ঠিকানা------------- 

বয়স---------------------

শিক্ষাগত যোগ্যতা--------------------- 

নিজের ইমেল আইডি-------------------- 

ফোন নম্বর উল্লেখ করতে হবে---------------- 

শারীরিক মাপজোক-------------------- ইত্যাদি উল্লেখ করতে হবে। 


৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। 


৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের সই( SIGNATURE) স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।   


৮। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 



এবার দেখে নেওয়া যাক আবেদন ফর্ম পূরণের সময় কী কী  ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান

৬. প্রার্থীর শারীরিক মাপজোকের যাবতীয় নথি পত্র, ইত্যাদি ।


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- 

এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হলে আবেদনকারীকে সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। অথবা আবেদনকারী প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিং- এর ডিপ্লোমা থাকতে হবে। 


এবার জানবো নিয়োগ সম্পর্কিত বিষয়ে-


নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে শারীরিক মাপজোকের পরীক্ষা দিতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ বা সফল হওয়ার পর দিতে হবে লিখিত পরীক্ষা।  লিখিত পরীক্ষা কবে , কোথায় , কখন অনুষ্ঠিত হবে তা সংশ্লিষ্ট দফতর মারফৎ নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত প্রক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে যাবতীয় নথি ভেরিফিকেশনের জন্য। এরপর রয়েছে শারীরিক পরীক্ষা। সব শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। 



উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে ১৪ আগস্ট অর্থাৎ 14/08/2022 এর মধ্যে। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.recruitment.itbpolice.nic.in - এ 


Official Notification : Download 

বেকার কর্ম প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com এর ওয়েব পোর্টালের পেজ- এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG-  JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# ITBP