POST OFFICE RECRUITMENT: ডাক বিভাগে কর্মী নিয়োগ । মাসিক বেতন 19900 ।

 আপনি কি ভারি অথবা হালকা ধরণের যানবাহন চালাতে সক্ষম কিংবা আপনার কি যানবাহন রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা রয়েছে তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করাই ভালো কারণ এবার ভারি অথবা হালকা মোটর যানবাহন চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীদের জন্য সরাসরি সরকারি নিয়োগের সুযোগ আনল ইন্ডিয়ান(INDIAN POSTAL SERVICE) পোস্টাল সার্ভিস। স্বভাবতই বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর।  সম্প্রতি এই মর্মে কর্মী (RECRUIT)নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য পোস্টাল আধিকারিকের দফতর মারফৎ।   এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও (GOVT JOB) প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে সংশ্লিষ্ট রাজ্যের পোস্ট অফিসে।  এ ক্ষেত্রে  নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। এ ক্ষেত্রে মাসিক বেতন হবে কেন্দ্রীয় সরকারের বেতন পরি কাঠামোর নিয়মানুযায়ী।  তাহলে আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। Post Office Reqruitment 2022।



আবেদন পদ্ধতি- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনেই আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।


২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।


৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 


৪। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। 


৫।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।


৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE)  করে  আবেদন পত্রটি খাম বন্দি করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র ভরা ওই খামের ওপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে (APPLICATION FOR THE POST OF------------)   


বয়সসীমা- 

উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদন কারীর বয়স  হতে হবে ৫৬ বছরের মধ্যে। এ ক্ষেত্রে  ওবিসি,  তপশীলি জাতী, তপশীলি উপজাতির প্রার্থীদের বয়সে কোনও ছাড় দেওয়া হয়নি। 


এবার জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে-

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে প্রথমে প্রবেশন পিরিয়ডে ট্রেনিং নিতে হবে। প্রবেশন পিরিয়দের পর যোগ দিতে হবে প্রাসঙ্গিক কাজে। এক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।   



এবার আসি শুন্য পদের যাবতীয় বিবরণে-

পদের নাম-' মেইল মোটর সার্ভিস' (MAIL MOTOR SERVICE)


শুন্য পদ :২৪ টি


মাসিক বেতন:- 19,900 টাকা 


শিক্ষাগত ও অন্যান্য  বিশেষ যোগ্যতা:- আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। ভারি অথবা হালকা যানবাহন চালানোর দক্ষতা থাকার পাশাপাশি উপজুত লাইসেন্স থাকতে হবে। এছাড়াও যানবাহন রক্ষনাবেক্ষনের কাজে পারদর্শী হতে হবে। 


 সংশ্লিষ্ট দফতরে আবেদন পত্র পাঠানোর সময় যে ডকুমেন্টস বা নথি গুলি পাঠাতে  হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড -এর প্র্ত্যয়িত নকল 

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্রের প্র্ত্যয়িত নকল 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্রের প্র্ত্যয়িত নকল 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্রের  প্র্ত্যয়িত নকল  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, ইত্যাদি ।



উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ 20-07-2022 ( Date Expired) 

আবেদনের তারিখ শেষ হলে কোনো আবেদন পত্র গ্রহণ করা হবে না। 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা- 

THE SENIOR MANAGER( JAG), 

MAIL MOTOR SERVICE ,

NO 37, GREAMS ROAD, CHENNAI- 600006. 

Official Notification : Download 

বেকার কর্ম প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com এর ওয়েব পোর্টালের পেজ- এ 


TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT#POST OFFICE