WBCSC: রাজ্যের কলেজে প্রচুর গ্রুপ সি ও ডি পদে নিয়োগ। College Group C, D Recruitment ।

 কথায় বলে বিদ্যালয় হল প্রকৃত মানুষ তৈরির কারিগর। কথাটি যে বাস্তব সত্য তা আর বলার অপেক্ষা রাখেনা। কারণ স্কুল, কলেজ কিংবা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে যেমন দরকার উপযুক্ত শিক্ষকের(teacher) তেমনি প্রয়োজন অশিক্ষক (non teaching staff) কর্মীর। সাম্প্রতিক এসএসসি / প্রাইমারীতে শিক্ষক নিয়োগে সীমাহীন দুর্নীতিতে জর্জরিত রাজ্যের বর্তমান তৃণমূল সরকার। যার জেরে বিগত কয়েক বছর ধরে এ রাজ্যে শিক্ষক নিয়োগের যাবতীয় প্রক্রিয়া প্রায় লাঠে ওঠার জোগাড়। ফলস্বরুপ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া থমকে যাওয়ায় রাজ্যের প্রায় বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদের শুন্যতা যেমন বেড়েছে তেমনি তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্কুল /কলেজে অশিক্ষক কর্মীর চাহিদা। WBCSC Job Reqruitment 2022।



এবার কোনও কিছুকে গুরুত্ব না দিয়ে রাজ্যের একাধিক কলেজে অশিক্ষক কর্মী নিয়োগে কয়েক ধাপ এগিয়ে গেল কলেজ(college service commission) সার্ভিস কমিশন। এ বিষয়ে কলেজ সার্ভিস কমিশন সুত্রে পাওয়া খবর অনুযায়ী খুব শীঘ্রই রাজ্যের একাধিক কলেজে অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তার কারণ বিগত কয়েক বছর যাবত কলেজে কলেজে অশিক্ষক কর্মী নিয়োগের প্রক্রিয়া বন্ধ থাকায় শুন্য পদের তালিকাটা বেশ লম্বা। এই অবস্থায় কলেজ গুলিতে পঠন পাঠনের পাশাপাশি গোটা শিক্ষা ব্যবস্থার প্রশাশনিক কর্ম কাণ্ড চালাতে প্রয়োজন প্রচুর পরিমাণ অশিক্ষক কর্মীর। 


এ বিষয়ে প্রথম অবস্থায় উদ্যোগ গ্রহন করে রাজ্যের একাধিক কলেজে ঢুঁ মেরে প্রয়োজনীয় অশিক্ষক কর্মীদের একটি তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে কলেজ সার্ভিস কমিশন। অশিক্ষক কর্মীদের মধ্যে যে বিভাগের কর্মী বর্তমানে প্রয়োজন সেগুলি হল গ্রুপ -সি(group-c) , গ্রুপ-ডি(group-d), হেড ক্লার্ক (Head clerk) থেকে শুরু করে অ্যাকাউন্ট্যান্ট(Accountant) বা হিসাবরক্ষক। আগামী কয়েক দিনের মধ্যেই উল্লেখিত শুন্য পদ পূরণের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে কলেজ সার্ভিস কমিশন সুত্রে । 


তবে নিয়োগের ক্ষেত্রে প্রথমে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র চাওয়া হবে। তারপর পদ অনুযায়ী যোগ্যতার মুল্যয়নের ভিত্তিতে নিয়োগ করা হবে উল্লেখিত শুন্যপদ গুলিতে।  শুন্যপদের ক্যাটাগরি অনুযায়ী সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা তারপর ইন্টারভিউ সব শেষে প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা এবং দক্ষতা এবং প্রার্থীর জমা দেওয়া যাবতীয় নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। সব কিছু ঠিকঠাক থাকলে অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রথম ধাপে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা তারপর ১৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে বলে জানা গিয়েছে। এ ছাড়াও আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়নের ভিত্তিতে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। 


সভাবতই দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে নিয়োগের বিষয়ে কলেজ সার্ভিস কমিশনের এই সিদ্ধান্তে যে গোটা রাজ্যের বেকার কর্ম প্রার্থীদের কাছে বাড়তি পাওনা তা আর বলার অপেক্ষা রাখেনা। 

WBCSC Official Website : Click Here


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

tag- non teaching staff# recruitment# college# college service commission# teacher