সুখবর! আট সংস্থায় 3 লক্ষ বেকার ছেলে মেয়ে নিয়োগ। India Job Reqruitment ।

বিগত দু'বছর ধরে  করোনা আবহে গোটা পৃথিবী জুড়েই চলেছে আর্থিক দৈন্যদশা। এই কবল থেকে বাদ যায়নি ভারতও। বেহাল অর্থনীতির কারনে বিগত দু'বছরে সাড়া পৃথিবী জুড়ে কাজ হারিয়েছেন কয়েক কোটি মানুষ। তবে এই বেহাল অর্থনীতির হাল ফেরানোর পাশাপাশি কিভাবে লাগামহীন বেকারত্ব রোধ করা যায় সে দিকেই নজর রয়েছে কেন্দ্র - রাজ্য দুই সরকারেরই।



সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ক্ষেত্রে এই অবস্থার আরও শোচনীয় হাল দেখা গিয়েছিল গোটা বিশ্ব জুড়েই। বেহাল অর্থনীতির কারণে গত দু'বছরে তালা পড়েছে গোটা বিশ্বের বহু নামি -বেনামী বেসরকারি সংস্থায়। কিন্তু চলতি বছরের শুরুতে উদ্ভুত পরিস্থিতি বেশ কিছুটা স্থিমিত হওয়ায় বিগত দু'বছরের আর্থিক ধাক্কা সামলে কর্মী(RECRUITMENT) নিয়োগে জোড় দিয়েছে একাধিক বেসরকারি সংস্থা। 


পাশাপাশি কোভিড পরিস্থিতির মাঝেও 2020-21 অর্থ বর্ষেও বেশ কিছু বেসরকারি সংস্থা আর্থিক দৈনতার মধ্যে হাবু ডুবু খেলেও কোনও রকমে জোড়া তালি দিয়ে চালিয়ে গিয়েছেন তাঁদের সংস্থার উৎপাদন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া। 


অতিমারি চলাকালীন 2020-21 অর্থবর্ষে বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগের পরিসংখ্যান ঘাঁটলে দেখে যাবে, ওই সময় দেশের মোট আট টি বেসরকারি সংস্থায় 3 লাখেরও বেশি কর্মী নিয়োগ হয়েছে। ওই সব নিয়োগকারী বেসরকারি সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, অতিমারি চলাকালীন যে মাত্রায় কর্মী নিয়োগ করা হয়েছে তার থেকে আগামী বছরগুলিতে কর্মী নিয়োগের সংখ্যা বাড়ানো হবে কয়েকগুন। 


2020-21 অর্থ বর্ষে অতিমারির ভরা কোটাল চলাকালীন কিংবা তারপর চলতি বছরের শুরু থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে বিশ্বের একাধিক সংস্থাকে এক ধাক্কায় অনেকটাই পিছনে ফেলে দিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স(RELIANCE) গোষ্ঠী। এমনকি অতিমারির সময়ও রিলায়েন্স গোষ্ঠী নিয়োগ করেছে এক লক্ষেরও বেশি কর্মী। অবশ্য তার আগের বছর এই সংখ্যা ৪০ হাজারের কোটা পার করতে পারেনি। 



এ বিষয়ে গত তিন বছরের কর্মী নিয়োগের গ্রাফ ঘেঁটে দেখা গিয়েছে, সেই তালিকায়  রিলায়েন্স গোষ্ঠীর পরেই রয়েছে চির পরিচিত টাটা (TATA)গোষ্ঠীর নাম। সম্প্রতি টাটা গোষ্ঠী তাদের তথ্য প্রযুক্তি শিল্পে  টিসিএস অর্থাৎ ( TATA CONSULTENCY SERVICE)- -এ 50 হাজার কর্মী নিয়োগের(RECRUITMENT) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমনকি অতিমারি চলাকালীন টাটা গোষ্ঠী তাঁদের তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস(TCS) - এ  এক লক্ষেরও বেশি কর্মী নিয়োগ করেছিল। পাশাপাশি বিগর দু'বছরের অতিমারির ধাক্কা সামলে চলতি আর্থিক বর্ষে এই নিয়োগ  প্রক্রিয়া আরও কয়েকগুন বাড়ানো হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে সস্থার তরফ থেকে। 

আরও পড়ুনঃ পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমা করলে পাবেন দিগুণ। দেখুন বিস্তারিত। 

অর্থাৎ সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী অর্থ বর্ষের মধ্যেই  তিন লক্ষ কর্মী নিয়োগ করবে টাটা, রিলায়েন্স এর মতো আরও আট বেসরকারি সংস্থা। বেকার চাকরি প্রার্থীদের কাছে এই নিয়োগ যে বেশ খুশির খবর তা বলাই বাহুল্য।   


চট জলদি চাকরির খবর এবং সঠিক তথ্য পেতে চোখ রাখুন bongodhara.com -এ 

Source: Anandabazar

More Job News : Click Here

Telegram Channel Link : Click Here

TAG- #RECRUITMENT# TCS# TATA# RELIANCE