খাদ্য, বস্ত্র বাসস্থান । মানব জীবনের প্রাথমিক চাহিদার শর্ত হিসাবে এই তিনটি অতি আবশ্যক। আসলে প্রত্যেক টি মানুষেরই স্বপ্ন থাকে পাকা ছাদ দেওয়া বাড়ির। কিন্তু অর্থনৈতিক চাপে পড়ে বিশেষ করে অগ্নি মুল্যের বাজারে সংসার চালাতেই হিমশিম অবস্থা। তাই বেশিরভাগ মানুষেরই পাকা বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হয়ে ওঠেনা। কিন্তু আর চিন্তা নেই। কারণ এবার পাকা বাড়ি দিচ্ছে সরকার। Pradhan Mantri Awas Yojona
বিগত কয়েবছর আগেই কেন্দ্র সরকারের তরফে চালু হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ( PMAY)। বিশেষ করে গত কয়েবছর আগে ভিশন 2022 কর্মসূচীর আওতায় গোটা দেশের মানুষের জন্য পাকা বাড়ি, পানীয় জল এবং বিদ্যুৎ সংযোগের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত এই প্রকল্পের আওতায় সিদ্ধান্ত নেওয়া হয় ভারতবর্ষে এমন কোনও গ্রাম থাকবে না যেখানে মানুষের মাথায় ছাদ দেওয়া পাকা বাড়ি থাকবেনা, পাশাপাশি দেশের প্রতিটি কোনায় পানীয় জল এবং বিদ্যুৎ পোঁছে দেওয়ার অঙ্গিকার করে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার। Pradhan Mantri Awas Yojna.
এ যে শুধু কথার কথা নয় তার ফল মিলেছে বিগত কয়েক বছর ধরে। ইতিমধ্যেই গোটা দেশের প্রায় 650 জেলায় প্রধানমন্ত্রীর এই স্বপ্নের কর্মসূচীর কাজ শুরু হয়েছে জোর কদমে। এমনকি স্থানীয় পুরসভা এবং পঞ্চায়েতের মাধ্যমে গোটা দেশেই চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ।
প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত দেশের কয়েক লক্ষ নিম্ন মধ্যবিত্ত পরিবার-এর মাথায় ছাদ জুটেছে ইতিমধ্যেই। তবে এই কাজে রাজ্য ভিত্তিক দুর্নীতির প্রমানও রয়েছে পাহার সমান। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা( PMAY) প্রকল্পে ইতিমধ্যেই স্বজন পোষণের অভিযোগ উঠেছে বিস্তর।
এক্ষেত্রে গ্রাহকের বাড়ি তৈরির সময় যেমন সরাসরি কাট মানি নেওয়া অভিযোগ উঠেছে তেমনি বাড়ি তৈরির সরঞ্জাম অর্থাৎ ইট বালি সিমেন্টের ক্ষেত্রে উঠেছে গুনগত মান এবং পরিমাণ নিয়ে।
তাই এবার অতি সাবধানী কেন্দ্র সরকার। এবার আর পঞ্চায়েত কিংবা পুরসভা নয়, সরাসরি অনলাইনে আবেদন করেই মিলবে প্রধানমন্ত্রী আবাস যোজনার( PMAY) আওতায় বাড়ি তৈরির টাকা। এ বিষয়ে ওই গ্রাহক কে কেন্দ্র সরকার দ্বারা চালু হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েব সাইটে (https://pmaymis.gov.in) ঢুকে আবেদন করতে হবে।
তবে এই পদ্ধতি একেবারেই সহজ। শুধুমাত্র নিয়ম মেনে আবেদন করলেই মিলবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক ওই আবেদনের নিয়ম বিধি সম্পর্কে।
১. এক্ষেত্রে আবেদন কারীকে ভারতীয় নাগরিক হতে হবে
২. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ৬ লক্ষ টাকার মধ্যে
৩. আবেদনকারীর বয়স হতে হবে 18 বছরের মধ্যে
৪. আবেদনকারীকে দেশের যেকোনো স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ আবেদকারি যেখানে বাড়ি করতে চাইছেন সেই জায়গার নিজের মালিকানার প্রমান পত্র জমা করতে হবে।
৫. আবেদনকারী যদি সরকারি কোনও সহায়তা পান তাহলে তিনি আবেদনের যোগ্য নন।
৬. আবেদনকারীর যদি আগে থেকেই পাকা বাড়ি থাকে তাহলে তিনি আবেদনের যোগ্য নন।
৭. এক্ষেত্রে একজন গ্রাহক শুধুমাত্র একবারই আবেদনের যোগ্য। অর্থাৎ আবেদনকারী যদি আগে থেকেই এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে তিনি আবেদনের যোগ্য নন।
এবার আসুন জেনে নেওয়া যাক অনলাইনে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন পত্র পূরণের সময় কি কি ডকুমেন্টস আপনি সঙ্গে রাখবেন---
১. আঁধার এবং ভোটার কার্ড
২. বাসস্থানের প্রমান পত্র
৩. পরিবারের বার্ষিক আয়ের প্রমানপত্র
৪. জমির আর্থিক মুল্যয়ন অর্থাৎ ভ্যালুয়েশনের প্রমান পত্র
৫. আবেদনকারী যদি জমির মালিক না হন সেক্ষেত্রে যে জায়গার জন্য বাড়ি চাইছেন সেই স্থানের মালিকের নো-অবজেকশন' সার্টিফিকেট
৬. এছাড়াও আবেদনকারীকে স্ট্যাম্প পেপারে একটি এফিডেবিট জমা করতে হবে, দেশের কোনও জায়গায় তার পাকা বাড়ি নেই এই মর্মে।
আরও পড়ুনঃ পোস্ট অফিসে এই স্কিমে টাকা জমা করলে পাবেন দিগুণ।
আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন-
তাহলে আর দেরি কেন। এখনই আবেদন করুন প্রধান মন্ত্রী আবাস যোজনায় নিজের পাকা বাড়ির জন্য।
More Job News : Click Here
চাকরি, ব্যবসা, প্রকল্পের খোজ পেতে নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇👇
Telegram Channel Link : Click Here
tag - house# pmay# online# govt project

.jpg)