কৃষকদের জন্য সুসংবাদ! 3 লক্ষ টাকার লোন দিচ্ছে সরকার। Loan For Farmers

নয়াদিল্লী :  কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ। স্লোগান টা বেশ পুরনো। কিন্তু এর একটা তাৎপর্য আছে। কি সেই তাৎপর্য। আসলে একেবারে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ। ভারতে সবুজ বিপ্লবের সুচনা এই কৃষিকে হাতিয়ার করেই। একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ 75 বছর পেড়িয়ে পরিবর্তিত সব সরকারই কৃষিকেই অর্থনীতির প্রধান স্তম্ভ হিসাবে বেছে নিয়েছেন। তাই কোনও কিছুর বদলে কৃষি এবং কৃষকদের প্রতি বেশ সহানুভূতিশীল সব সরকারই। তা সে কেন্দ্রের বর্তমান বিজেপিই হোক এ রাজ্যের তৃণমূল সরকার কৃষকদের বিষয়ে নো কম্প্রমাইজ। 



কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর কেন্দ্রের সরকারের পক্ষ থেকে গোটা দেশের কৃষকদের জন্য চালু করা হয়েছে বার্ষিক ছয় হাজার টাকা ভাতা। প্রতিবছর নিয়ম করে দেশের প্রায় প্রতিটি কৃষিজীবী মানুষই তা পাচ্ছেন। পাশাপাশি এ রাজ্যের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর আগেই চালু করেছেন কৃষক বন্ধু নামক জনমুখি প্রকল্প। 


এবার আরও এক ধাপ এগিয়ে দেশের প্রান্তিক চাষি ভাইদের অর্থনৈতিক দুরাবস্থার কথা মাথায় রেখে কৃষকদের জন্য চালু করা হল স্বল্প(low interest) সুদের ভিত্তিতে কৃষি ঋণ।


সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী সভায় এক আলোচনা প্রসঙ্গে উঠে এসেছে কৃষকদের ক্ষেত্রে স্বল্প সুদে এই কৃষি (loan for farmer) ঋণের বিষয়টি। কিন্তু শুধু আলোচনায় নয়। ইতিমধ্যেই এ বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রীসভার পক্ষ থেকে। 


জানা গিয়েছে এই প্রকল্পের আওতায় দেশের যে কোনও রাস্ট্রায়ত্ব, অর্থাৎ সরকারি, বেসরকারি, সমবায় ব্যাঙ্ক (bank)মারফৎ এই স্বল্প সুদে ঋণ গ্রহণ করতে পারবেন কৃষকরা। 


এখানে স্বল্প সুদ মানে তা বেশ কম। বার্ষিক 1.5 শতাংশ হারে কৃষকরা তাদের কৃষি কাজের জন্য 3 লক্ষ টাকা পর্যন্ত লোন(loan) পেতে পারেন সহজেই। 


তবে এক্ষেত্রে শুধুমাত্র প্রান্তিক চাষি ভাইদের সরাসরি কৃষি কাজই নয়। এর সঙ্গে যুক্ত পশুপালন যেমন, ডেয়ারি ফার্ম, হ্যাচারি, মৎস্য চাষ, পোল্ট্রি চাষ ইত্যাদি ক্ষেত্রেও এই স্বল্প সুদে ঋণ গ্রহনের ব্যবস্থা থাকছে বলে জানানো হয়েছে। 

অল্প পুঁজিতে শুরু করুন এই ব্যবসা, আর যান লাখ পতি। Business Idea।

এই প্রকল্পের মাধ্যমে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ গ্রহণ করে কৃষকরা তাদের কৃষি কাজ কে আরও তরান্বিত করতে পারবেন বলেই আশা প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। পাশাপাশি সরকারই এই সিদ্ধান্তে দেশের কৃষক ভাইরাও যে বেশ খুশি হবেন তা বলাই বাহুল্য। 


চাকরি হোক কিংবা সরকারি জনমুখি প্রকল্প। সব খবর সঠিক ভাবে দেবো আমরাই। চোখ রাখুন bongodhara.com -এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

tag- loan#farmer# govt# low interest#bank