আধার দফতরে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। Adhaar Department Group C Reqruitment ।

 নয়াদিল্লী :  আপনি কি কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ দফতরের অবসর প্রাপ্ত সরকারি কর্মী। তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না। এবার রাজ্য অথবা কেন্দ্র সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব সামাল দেওয়া কর্মীদের জন্য বেশ মোটা অঙ্কের চাকরির সুযোগ। এ বিষয়ে ভারত সরকারের তথ্য(ELECTRONICS & INFORMATION) প্রযুক্তি মন্ত্রক মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পকাশ করা হয়েছে। তবে নিযুক্ত হওয়া কর্মীকে ইউনিক আইডেন্টিফিকেশন(UIDAI) অথরিটি অব ইন্ডিয়া বা আধার দফতরের অধীনে কাজ করতে হবে। দেশের যেকোনো স্থানের প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের যোগ্য। তবে নিযুক্ত হওয়া কর্মীকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার অধীনে নিয়োগ করা হবে। তবে আসুন নিম্নলিখিত প্রতিবেদনটি পড়ে আবেদন ও নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। Adhaar Department Group C Reqruitment ।



তথ্য প্রযুক্তি মন্ত্রক মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী 

মোট চারটি শূন্য পদ পূরণের জন্য আবেদনকারীদের কাছ থেকে আবেদন পত্র চাওয়া হয়েছে। 


এই পদ গুলি হল 

১. ডেপুটি ডিরেক্টর (DY. DIRECTOR)

২. সেকশন অফিসার (SECTION OFFICER)

৩. সিনিয়র অ্যাকাউন্ট অফিসার (SENIOR ACCOUNT OFFICER)

৪. হিসাব রক্ষক  (ACCOUNTANT) 


উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করে তার একটি প্রিন্ট নিতে হবে।  এরপর ওই ফর্মে আবেদনকারীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য যেমন- নাম, বাবার নাম, বয়স,  প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা সহ ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের ছবি সাঁটিয়ে সংশ্লিষ্ট দফতরের অফিসে নির্দিষ্ট দিন - সময়ের মধ্যে পাঠাতে হবে।


এক্ষেত্রে আবেদন পত্র পাঠাতে হবে নিম্ন লিখিত ঠিকানায়-  TO The Director (HR),Unique Identification Authority of India, Regional office (UIDAI), First Floor, RIADA Central office Building, Namkum Industrial Area, Near STPI Lowadih, Ranchi - 834010. 


উল্লেখিত পদে নিয়োগের আবেদনকারীর জমা করা ডকুমেন্টস ভালোভাবে খুঁটিয়ে দেখার পর আবেদনকারীর প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে সংশ্লিষ্ট দফতরের আধিকারিক মারফৎ। 


আবেদনের ক্ষেত্রে বয়স সীমা- 

এ ক্ষেত্রে আবেদনাকারীর বয়স হতে হবে ৫৬  বছরের মধ্যে। 


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে পাশাপাশি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দফতরে প্রাসঙ্গিক কাজের ওপর অভিজ্ঞতা থাকতে হবে। 


আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-  www.uidai.gov.in - এ 


আবেদন পত্র পাঠানোর শেষ সময় সীমা আগামী সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ অর্থাৎ 26/09/2022 


চাকরি এখন হাতের মুঠোয়। অবশ্য তার জন্য থাকতে হবে উপযুক্ত যোগ্যতা। সরকারি হোক কিংবা বেসরকারি চট জলদি চাকরির খবরের আপডেট পেতে চোখ রাখুন bongodhara.com -এ 

Official Notification : Click Here


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- GOVT JOB#UIDAI#JOB NEWS# IT JOB