তথ্য- সম্প্রচার মন্ত্রকের অধীনে প্রচুর গ্রুপ সি পদে নিয়োগ। BECIL Job Reqruitment ।

দীর্ঘ দু'বছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। বিগত দু বছরের আর্থিক খরা কাটিয়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন দফতরে কর্মী (govt job)নিয়োগ শুরু হয়েছে জোরকদমে। ফলস্বরুপ চলতি বছরের শুরু থেকে রাজ্য সহ গোটা দেশের বেকার চাকরি প্রার্থীদের কাছে কর্মী নিয়োগের খবর যে নতুন করে আশার আলো দেখাচ্ছে তা বলাই বাহুল্য।   



বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার বেশ কয়েকটি পদে কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধিনস্ত ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস(BECIL) ইন্ডিয়া লিমিটেড।  সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার যুবক- যুবতীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।   চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে  বিইসিআইএলের (BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) সদর দফতরে । এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়।  এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 


আবেদন পদ্ধতি- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতর অর্থাৎ www.becil.com ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। 

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, 

স্থায়ী বাসস্থানের ঠিকানা, 

বয়স, 

শিক্ষাগত যোগ্যতা, 

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ 

নিজের ইমেল আইডি এবং 

ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।

৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।


আবেদন ফী- 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি সাধারণ কিংবা ওবিসি ক্যাটাগরির প্রার্থী হন তাহলে ওই প্রার্থীকে ৭৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে।  তপশিলি জাতী, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে ৪৫০ টাকা জমা করতে সংশ্লিষ্ট দফতরের নামে। 


আবেদন জানানোর শেষ তারিখ চলতি আগস্ট মাসের ২২ তারিখ অর্থাৎ 22/08/2022 



নিয়োগ পদ্ধতি---

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা কবে-কোথায়- কখন অনুষ্ঠিত হবে তা প্রার্থীর মেল আইডি-তে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে।

লিখিত পরীক্ষায় পাশের পর সফল ও যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং জমা দেওয়া নথি ভেরিফিকেশনের জন্য। 


তারপর সফল এবং যোগ্য প্রার্থীদের প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।

 

এবার আসি শুন্য পদের যাবতীয় বিবরণে---

পদের নাম- ম্যানেজার ইআরপি সিস্টেম (ERP SYSTEM MANAGER)

শূন্যপদ-  ১ টি 

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। 

মাসিক বেতন- ৭৫,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত 

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারীকে কম্পিউটার বিষয়ে বি টেক/ এম টেক পাশ হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম- নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (NETWORK ENGINEER)

শূন্যপদ - ১ টি 

বয়স সীমা- এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে

মাসিক বেতন- ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই ইলেক্ট্রনিক্স/ কমিউনিকেশন বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম- অ্যাপলিকেশন সাপোর্ট ইঞ্জিনিয়ার (APLICATION SUPPORT ENGINEER)

শূন্যপদ- ১ টি

বয়স- এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে

মাসিক বেতন- ৪৫,০০০ থকে ৫৫,০০০ টাকা পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে পাশাপাশি মাইক্রোসফট বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রাসঙ্গিক কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম- পাবলিক রিলেশন এক্সিকিউটিভ (PUBLIC RELATION EXECUTIVE)

শুন্য পদ- ১ টি

বয়স- এ ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। 

মাসিক বেতন- ৫০,০০০ থেক ৬০,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে সাংবাদিকতা বিষয়ে মাস্টার ডিগ্রিধারী হতে হবে। প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে।


পদের নাম-  আইটি এক্সিকিউটিভ (IT EXECUTIVE)

শূন্যপদ- ২ টি

বয়স সীমা- এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে

মাসিক বেতন- ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা 

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিষয়ে ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্সে ডিগ্রি থাকতে হবে। এছাড়াও হিন্দি এবং ইংরাজি ভাষায় কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে। প্রাসঙ্গিক কাজে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম- মেডিক্যাল অফিসার (MEDICAL OFFICER)

শূন্যপদ- ২ টি

বয়স- এক্ষেত্রে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। 

মাসিক বেতন- ৪০,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে এম বি বি এস ডিগ্রিধারী হতে হবে। প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে। 


পদের নাম- নার্স (NURSE)

শূন্যপদ- ২ টি 

বয়স- বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে

মাসিক বেতন- ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীর নার্সিং বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। প্রাসঙ্গিক কাজে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম- অ্যাডমিন আসিস্ট্যান্ট (ADMIN ASSISTANT)

শূন্য পদ ৩ টি

বয়স- বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। 

মাসিক বেতন- ২৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অন্নত ৫৫ শতাংশ নম্বর নিয়ে যে কোনও শাখায় স্নাতক হতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে। 


পদের নাম- ড্রাইভার (DRIVER)

শূন্যপদ- ১ টি

বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। 

মাসিক বেতন- ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা 

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল পাশ হতে হবে। ইংরাজি, হিন্দি এবং স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি হালকা / ভারী যানবাহন চালানোয় দক্ষতা থাকতে হবে এবং উপযুক্ত লাইসেন্সধারী হতে হবে। 


পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DATA ENTRY OPERATOR)

শূন্য পদ- ৭ টি ( এ ক্ষেত্রে দুটি পদ তপশিলি জাতী এবং একটি পদ ও বিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে)  

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন- ২২,০০০ থেকে ২৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে স্নাতক হতে হবে। পাশাপাশি টাইপিং- এর বিষয়ে পারদর্শী হতে হবে।


পদের নাম- মেডিক্যাল অ্যাটেনড্যান্ট (MEDICAL ATTENDANT)

শূন্যপদ- ২ টি 

বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২৭ বছর

মাসিক বেতন- ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা থাকার পাশাপাশি কম্পিউটার বিষয়ে পারদর্শী হতে হবে। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  www.becil.com অথবা https://becilregistration.com 



বেকার চাকরি প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য।  


চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন bongodhara.com -এ 

Official Notification : Download 


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG-  JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# MEDIA#  JOUNALISM# BROADCASTING