কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী, গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। তবে এর পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গ্রামীণ উন্নয়ন কর্মসূচি ও জাতীয় শিক্ষা মিশনের আওতায় রাজ্যের স্কুল গুলিতে একেবারে প্রথম শ্রেনি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিড-ডে মিল চালু হয়েছে বেশ কয়েবছর আগেই। এর পাশাপাশি গ্রামীণ উন্নয়ন কর্মসূচির আওতায় রয়েছে অঙ্গনওয়ারি শিক্ষা ব্যবস্থা। এই প্রকল্পের আওতায় রাজ্যের খুদে পড়ুয়ারা লেখা পড়ার পাশাপাশি পেট ভরে খাবারও পাই যথেষ্ট।
তবে সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি (project) সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর।
এবার জাতীয় গ্রামীণ উন্নয়ন কর্মসূচীর আওতায় আইসিডিএস (ICDS) অর্থাৎ অঙ্গনওয়াড়ি প্রকল্পে কর্মী নিয়োগ হতে চলেছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। পারবেন। তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য-- Memo No:731(14) DMMU Dated- 08/08/2022
প্রকাশিত ওই বিজ্ঞাপনের তথ্য অনুযায়ী ব্যক্তিগত বা এককভাবে কোনও আবেদনকারী এই নিয়োগে অংশ নিতে পারবেন না। এক্ষেত্রে আবেদনকারীকে রাজ্য সরকারের স্ব-নির্ভর গোষ্ঠীর বা সেলফ (SELF-HELP GROUP) হেলফ গ্রুপের সদস্য হতে হবে। কারণ এই নিয়োগ প্রক্রিয়াটি শুধুমাত্র স্ব নির্ভর গোষ্ঠী বা সেলফ হেলফ গ্রুপের সদস্যদের জন্য বরাদ্দ।ICDS Reqruitment।
এক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা এবং ওই গোষ্ঠীর সদস্যদের সদস্যপত্র যাচাই এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে নির্দিষ্ট স্ব- নির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে।
তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট স্ব- নির্ভর গোষ্ঠীর কত জন সদস্য কে সঙ্ঘ বা মহাসঙ্ঘ দলের সদস্য হিসাবে নিয়োগ করা হবে সে বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু না জানানো হলেও এই নিয়োগের কোনও প্রার্থীকে ব্যক্তিগতভাবে নিয়োগ করা হবেনা আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে তার স্ব-নিরভর গোষ্ঠীর যাবতীয় তথ্য উল্লেখ করতে হবে।
আবেদনকারী স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যরা আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট অথবা ব্লক/ মহকুমা অফিস থেকে আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদন পত্র পূরণ করে আগামী ১৮ ই আগস্ট অর্থাৎ 18/08/2022 -এর মধ্যে সংশ্লিষ্ট জেলার ব্লক অফিসে জমা করতে হবে।
আবেদনপত্র পূরণের সময় আবেদনকারী প্রার্থীদের স্ব নির্ভর গোষ্ঠীর যাবতীয় তথ্য দেওয়ার পাশাপাশি ওই স্ব নির্ভর(self-help group) গোষ্ঠীর ইমেল আইডি, ফোন নম্বর আবেদন পত্রে উল্লেখ করতে হবে ।
এবার আসা যাক শূন্য পদের যাবতীয় তথ্যে---
পদের নাম - অঙ্গনওয়ারী কাজের জন্য সঙ্ঘ এবং মহাসংঘ দলের সদস্য (SELF- HELP GROUP)
নিয়োগকারী সংস্থা-
রাজ্য সরকারের জেলা মিশনের তত্বাবধানে গ্রামীণ উন্নয়ন কর্মসূচী কমিটি বা সেল।
নিয়োগের স্থান-
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের আওতায় একাধিক অঙ্গনওয়ারী সেন্টারে সরাসরি নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি-
এ ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক কাজে দক্ষতার ভিত্তিতে স্ব- নির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্ঘ/ মহাসঙ্ঘের সদস্য পদে নিয়োগ করা হবে।
কাজের ধরণ-
বর্ধমান জেলার একাধিক ব্লকের অধীনে থাকা অঙ্গনওয়ারী সেন্টারে সঙ্ঘ এবং মহাসঙ্ঘের সদস্য হিসাবে পুষ্টিকর খাবার পরিবেশন করতে হবে।
এক্ষেত্রে আবেদনকারী স্ব- নির্ভর গোষ্ঠীর সদস্যকে নুন্যতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সময় আবেদনকারী সদস্যকে তার স্বনির্ভর গোষ্ঠীর যাবতীয় তথ্যের প্রমান যেমন- ওই গোষ্ঠীর গঠিত হওয়ার তারিখ প্রমান সহ, গোষ্ঠীর ঠিকানার প্রমান পত্র, গোষ্ঠীর দল নেত্রীর শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ও ইত্যাদি নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট মহকুমা অফিসে।
আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে বর্ধমান জেলার আসানসোল মহকুমা অফিসে জমা করতে হবে।
Official Notification : Download
সরকারি চাকরি হোক কিংবা প্রকল্প, সব কিছু জানতে চোখ রাখুন bongodhara.com -এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- JOB NEWS# SELF HELP GROUP# BARDHAMAN# ICDS

.jpg)