পশ্চিমবঙ্গে ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। WB Postal Circle Reqruitment ।

    ফের চাকরি প্রার্থীদের জন্য নয়া সুসংবাদ। রাজ্যের পোস্টাল সার্কেলে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে কলকাতা বিভাগে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিংবা ভারতের বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট পদে নিযুক্ত হলে প্রার্থীকে মোটা অঙ্কের বেতনও দেওয়া হবে। সবমিলিয়ে পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে চাকরি করার বিরাট সুযোগ আপনার হাতে। যারা পোস্ট অফিসে সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB Postal Circle Reqruitment ।




কীভাবে আবেদন করবেন? 

সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনে (OFFLINE) ভারতীয় ডাক বিভাগ মারফৎ আবেদন ফর্ম পাঠাতে হবে পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে।  অফলাইন আবেদন ফর্ম বা বায়োডাটা নিজে প্রস্তুত করতে হবে। 



আবেদন ফর্মে প্রথমে লিখতে হবে প্রার্থীর নাম, তারপর প্রার্থীর বাবার নাম, তারপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে,পদের নাম, তারপর ক্রমান্বয়ে স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, টেকনিক্যাল যোগ্যতা, কমিউনিটি,অভিজ্ঞতা,  কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে ।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।


সব শেষে আবেদন ফর্ম বা বায়োডাটায় নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE)  করে  আবেদন পত্রটি খাম বন্দি করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র ভরা ওই খামের ওপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে (APPLICATION FOR THE POST OF------------) 


আবেদনকারীর বয়সসীমা--- 

উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদন কারীর বয়স  হতে হবে 22 থেকে 27 বছরের মধ্যে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রাক্তন কর্মীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে।  



যারা আবেদন করবে তাদের কীভাবে নিয়োগ করা হবে:

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে প্রথমে প্রবেশন (PROBETION) পিরিয়ডে ট্রেনিং নিতে হবে। প্রবেশন পিরিয়ডের পর যোগ দিতে হবে প্রাসঙ্গিক কাজে। এক্ষেত্রে লিখিত পরীক্ষাই শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।   



আবেদন ফর্ম বা বায়োডাটার সঙ্গে কী কী নথিপত্রের জেরক্স কপি জমা করতে হবে :

1. ভোটার ও আঁধার কার্ড -এর প্র্ত্যয়িত নকল 


2. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্রের প্র্ত্যয়িত নকল 


3. প্রার্থীর বয়সের প্রমানপত্রের প্র্ত্যয়িত নকল 


4. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্রের  প্র্ত্যয়িত নকল  


5. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, ইত্যাদি ।


উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের দুমাস অর্থাৎ 60 দিনের মধ্যে।


আবেদন পত্র পাঠানোর ঠিকানা- TO THE SENIOR MANAGER, (JAG), MAIL MOTOR SERVICE, 139 BELEGHATA ROAD, KOLKATA- 700015


নিচে শূন্যপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল :


পদের নাম-' টেকনিক্যাল সুপারভাইজার ( TECHNICAL SUPERVISOR)

শূন্যপদ সংখ্যা - 1 টি

মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত।  


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। ভারি অথবা হালকা যানবাহন রক্ষণাবেক্ষণের দক্ষতা থাকার পাশাপাশি উৎপাদন ভিত্তিক কাজে অভিজ্ঞতা এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি/ ডিপ্লোমা থাকতে হবে। 

Official Notice : Download 

Official Website : Click Here

বেকার কর্ম প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com - এ 


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT#POST OFFICE