স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিরাট ঘোষণা। এক্ষুনি বিস্তারিত দেখেনিন।

কলকাতা : কনাশ্রী, রুপশ্রী দুয়ারে রেশন থেকে স্বাস্থ্য সাথী,  রাজ্যের মানুষের আর্থ- সামাজিক উন্নতির ক্ষেত্রে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই সরকারি প্রকল্পের তালিকাটা বেশ লম্বা। গোটা রাজ্যের প্রান্তিক মানুষ থেকে শুরু করে মফঃস্বল কিংবা শহর অঞ্চলের প্রায় প্রত্যেকটি মানুষই এই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন পুরোমাত্রায়। 



এবার আরও এক ধাপ এগিয়ে স্বাস্থ্য সাথী(Swasthya sathi) প্রকল্পের আওতায় চোখের চিকিৎসার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অবস্থান নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা(Mamata Banerjee) বন্দ্যোপাধ্যায়। একেবারে শুরু থেকে আজ পর্যন্ত স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এতদিন পরজন্ত শরীরের বেশির ভাগ অংশের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা মিলেছে পুরোদস্তুর। শুধুমাত্র চোখের চিকিৎসা ব্যতিরেখে এই প্রকল্পের কাজ গোটা রাজ্য ব্যপি চলেছে গড়গড়িয়ে। 


কিন্তু এতদিন পর্যন্ত স্বাস্থ্য সাথী প্রকল্পে শুধুমাত্র চোখের (eye problem) চিকিৎসার সুবিধা পেতেন না রাজ্যের মানুষ। মুলত এই প্রকল্পের আওতায় এতদিন পর্যন্ত রাজ্যের বেশির ভাগ বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে একেবারে রোগী ভর্তি থেকে শুরু করে চিকিৎসার প্রয়োজনে যাবতীয় ঔষধপত্র যেমন মিলেছে, তেমনি চিকিৎসার পর সুস্থ রোগী তার বাড়ি ফিরে যাওয়ার খরচের সুবিধা পর্যন্ত পেয়েছেন এই প্রকল্পের মাধ্যমে। 


তবে এবার থেকে স্বাস্থ্য সাথী(swasthya sathi) প্রকল্পের আওতায় চোখের চিকিৎসাও করাতে পারবেন রাজ্যের মানুষ। সম্প্রতি এ বিষয়ে গোটা রাজ্যের গরিব মানুষের কথা মাথায় রেখে এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ। এই মর্মে গত কয়েকদিন আগে কলকাতা মেডিক্যাল (medical college) কলেজের রোগী কল্যান সমিতির এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। 


রাজ্য স্বাস্থ্য দফতরের ওই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের যে কোনও বেসরকারি চিকিৎসা(nursing home) প্রতিষ্ঠানে একেবারে বিনা মূল্যে চোখের চিকিৎসা করাতে পারবেন স্বাস্থ্য সাথী প্রকল্পের গ্রাহকরা। অর্থাৎ রাজ্যের যে সকল মানুষেরা স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাধীন তারা এবার থেকে শুধু মাত্র চোখের রোগ যেমন ছানি অপারেশন থেকে শুরু করে চোখের যাবতীয় রোগের চিকিৎসা বিনামুল্যে করাতে পারবেন বেসরকারি চিকিৎসালয়ে। এ ক্ষেত্রে শরীরের অন্যান্য রোগ এবং জটিল অপারেশনের সঙ্গে চোখের অপারেশনের ক্ষেত্রে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ওই বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কে রোগীর যাবতীয় চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার। 


এ বিষয়ে সরকারি তরফে জানানো হয়েছে শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। তাই চোখের চিকিৎসা সবার আগে প্রয়োজন। কিন্তু রাজ্যের গরিব মানুষেরা এতদিন পর্যন্ত উপযুক্ত টাকার অভাবে ভালো চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা করানোর সুবিধা পেতেন না। রাজ্য স্বাস্থ্য দফতরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপকৃত হবেন বেশির ভাগ খেটে খাওয়া দিন মজুর মানুষ। 

আরও পড়ুনঃ পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমা করলে পাবেন দিগুণ। দেখুন বিস্তারিত। 

রাজ্যের যে সব বেসরকারি চিকিৎসালয়ে চোখের চিকিৎসা করানোর মতো উপযুক্ত পরিকাঠামো রয়েছে সেই সব বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। এই প্রক্রিয়া আগামী কয়েক মাসের মধ্যে শেষ হয়ে গেলে গোটা রাজ্যের মানুষের চোখের যাবতীয় রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক  সুবিধা মিলবে বলেই আশাবাদী রাজ্য স্বাস্থ্য দফতর।    

More Job News : Click Here

Telegram Channel Link : Click Here

tag- eye# health# nursing home#medical college# cm# mamata#swastha sathi