রাজ্য ভুমি দফতরে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। WB Land Department Reqruitment ।

আপনি কি কম্পিউটারে পারদর্শী তাহলে এই চাকরির খবরটি আপনার জন্য। আসলে সরাসরি দফতর হোক কিংবা একাধিক সরকারি প্রকল্প, চাকরি এখন সর্বত্র। কিন্তু তার জন্যে থাকতে হবে উপযুক্ত যোগ্যতা। রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে  ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  চলতি বছরের শুরু থেকে শিক্ষা কিংবা স্বাস্থ্যের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক দফতরে কর্মী নিয়োগ(RECRUITMENT) চলছে পুরোমাত্রায়। এবার রাজ্য সরকারের ভুমি(land & land reforms) ও ভুমি সংস্কার দফতরের অধীনে চুক্তি(CONTRACTUAL) ভিত্তিক কর্মী নিয়োগ হতে চলেছে।    



এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের সংশ্লিষ্ট জেলা ও দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  এ ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদনের যোগ্য। নিযুক্ত হওয়া কর্মীদের কাজ(GOVT JOB) করতে হবে সংশ্লিষ্ট দফতর এবং জেলা নিয়ন্ত্রকের অধিনে।  এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।


প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে---

সংশ্লিষ্ট জেলা এবং দফতর মারফত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,  

১. এক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।  


২.  আবেদনকারী প্রার্থীকে প্রথমে অনলাইনে  আবেদন করতে হবে। তারপর ওই আবেদন পত্রের প্রিন্ট কপি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে ডকুমেন্টস সহযোগে সংশ্লিষ্ট দফতরের অফিসে পাঠাতে হবে ডাক যোগে অথবা সরাসরি।   


৩. আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম ডাউন লোড করে ফর্মের নির্দিষ্ট স্থান গুলিতে প্রার্থীর যাবতীয় তথ্য আপলোড করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে নিজের নাম, তারপর আবেদনকারীর পিতার নাম, তারপর জন্ম তারিখ তার সঙ্গে প্রার্থীর বর্তমান বয়স তারপর ক্রমান্বয়ে প্রার্থীর বর্তমান বাসস্থানের ঠিকানা ,শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা তৎসহ প্রার্থীর ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ছবিও আপলোড করতে হবে ফর্মের নির্দিষ্ট স্থানে।  

এবার জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার সময় -সূচী সংশ্লিষ্ট দফতর মারফৎ আবেদনকারীকে সঠিক সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে। 


আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


সবশেষে আবেদনকারীকে নিজের সই স্ক্যান এবং আপলোড করে আবেদন ফর্ম টি সাবমিট করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন (www.alipuduar.gov.in) অথবা (www.mgnregaalipurduar.org )-এ 


সংশ্লিষ্ট পদে অনলাইনে আবেদন জানানোর শেস সময় সীমা 26/08/22  এবং সংশ্লিষ্ট দফতরে আবেদন পত্র পাঠাতে হবে আগামী ২রা সেপ্টেম্বর ২০২২ এর মধ্যে।  


এবার আসি শূন্য পদ সম্পর্কে--- 

পদের নাম- কম্পিউটার প্রোগ্রামার/ কম্পিউটার অপারেটর (COMPUTER PROGRAMMER/ COMPUTER OPERATOR )

শূন্যপদ- ১ টি


কাজের ধরণ--- 

উল্লেখিত পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে সংশ্লিষ্ট জেলায় ভুমি ও ভূমি সংস্কার(LAND & LAND REFORMS) দফতরের অধীনে কাজ করতে হবে। তবে এটি একটি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক কাজ। 


মাসিক বেতন- ১৬,০০০ টাকা 


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা--- 

আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিষয়ে বি টেক হতে হবে পাশাপাশি কম্পিউটার বিষয়ে মাস্টার ডিগ্রি সমতুল কাজে পারদর্শী হতে হবে। 


আবেদনের ক্ষেত্রে বয়সসীমা---

উল্লেখিত  পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। 


নিয়োগের স্থান--- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে  পশ্চিমবঙ্গ সরকারের ভুমি ও ভুমি সংস্কার দফতরের অধীনে নিয়ন্ত্রণাধীন আলিপুরদুয়ার (Alipurduar) জেলায়। 

Official Notification : Download 

আমরা আছি আপনাদের সঙ্গে। চাকরির খবর পেতে  

চোখ রাখুন bongodhara.com- এ 

More Job News : Click Here

Telegram Channel Link : Click Here

TAG- WB JOB#  JOB NEWS # RECRUITMENT# CONTRACTUAL