মানব জীবনের বিশেষ চাহিদা যা আমরা সকলে অবগত। খাদ্য, কাপড় ও বাসস্থান। বর্তমানে প্রথম দুই চাহিদা কোনো ভাবে পূরণ হলে তারপর যা দ্বারা তা হলো বাসস্থান। এবার এই বাসস্থান চাহিদা পূরণ হতে চলেছে। যদি আপনার কাচা বাড়ি এখনো থেকে থাকে তাহলে আপনার জন্য এই সুখবরটি। ভারতের বাসিন্দা অথচ এখনো বাড়ি করার সামর্থ হয়নি তাহলে আপনি শেষ পর্যন্ত পরে জেনেনিন কীভাবে সরকারি সাহায্য নিয়ে আপনার পাকা বাড়ি তৈরি করবেন।Central Govt Scheme ।
আমরা সকলে জানি, বিগত কয়েবছর আগেই কেন্দ্র সরকারের তরফে চালু হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। বিশেষ করে গত কয়েবছর আগে ভিশন ২০২২ কর্মসূচীর আওতায় গোটা দেশের মানুষের জন্য পাকা বাড়ি, পানীয় জল এবং বিদ্যুৎ সংযোগের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত এই প্রকল্পের আওতায় সিদ্ধান্ত নেওয়া হয় ভারতবর্ষে এমন কোনও গ্রাম থাকবে না যেখানে মানুষের মাথায় ছাদ দেওয়া পাকা বাড়ি থাকবেনা, পাশাপাশি দেশের প্রতিটি কোনায় পানীয় জল এবং বিদ্যুৎ পোঁছে দেওয়ার অঙ্গিকার করে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার।
এ যে শুধু কথার কথা নয় তার ফলাফল মিলেছে বিগত কয়েক বছর ধরে। ইতিমধ্যেই গোটা দেশের প্রায় ৬০০-র বেশি জেলায় প্রধানমন্ত্রীর এই স্বপ্নের কর্মসূচীর কাজ শুরু হয়েছে জোর কদমে। এমনকি স্থানীয় পুরসভা এবং পঞ্চায়েতের মাধ্যমে গোটা দেশেই চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ।
সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত দেশের কয়েক লক্ষ নিম্ন মধ্যবিত্ত পরিবার-এর মাথায় ছাদ জুটেছে ইতিমধ্যেই। এবার আর পঞ্চায়েত কিংবা পুরসভা নয়, সরাসরি অনলাইনে আবেদন করেই মিলবে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির টাকা। এ বিষয়ে ওই গ্রাহক কে কেন্দ্র সরকার দ্বারা চালু হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েব সাইটে (https://pmaymis.gov.in) ঢুকে আবেদন করতে হবে।
এক্ষেত্রে আবেদন করতে খুব সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। শুধুমাত্র নিয়ম মেনে আবেদন করলেই মিলবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক ওই আবেদনের নিয়ম বিধি সম্পর্কে।
1. এক্ষেত্রে আবেদন কারীকে ভারতীয় নাগরিক হতে হবে
2. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ৬ লক্ষ টাকার মধ্যে
3. আবেদনকারীর বয়স হতে হবে 18 বছরের মধ্যে
4. আবেদনকারীকে দেশের যেকোনো স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ আবেদকারি যেখানে বাড়ি করতে চাইছেন সেই জায়গার নিজের মালিকানার প্রমান পত্র জমা করতে হবে।
5. আবেদনকারী যদি সরকারি কোনও সহায়তা পান তাহলে তিনি আবেদনের যোগ্য নন।
6. আবেদনকারীর যদি আগে থেকেই পাকা বাড়ি থাকে তাহলে তিনি আবেদনের যোগ্য নন।
7. এক্ষেত্রে একজন গ্রাহক শুধুমাত্র একবারই আবেদনের যোগ্য। অর্থাৎ আবেদনকারী যদি আগে থেকেই এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে তিনি আবেদনের যোগ্য নন।
মাত্র ৬১৯ টাকায় গ্যাস সিলিন্ডার, পুজোর মুখে বাম্পার অফার মোদীর। Gas Cylinder Big Offer।
অনলাইনে আবেদন করতে কী কী ডকুমেন্টস থাকা জরুরি :
1. আঁধার এবং ভোটার কার্ড
2. বাসস্থানের প্রমান পত্র
3. পরিবারের বার্ষিক আয়ের প্রমানপত্র
4. জমির আর্থিক মুল্যয়ন অর্থাৎ ভ্যালুয়েশনের প্রমান পত্র
5. আবেদনকারী যদি জমির মালিক না হন সেক্ষেত্রে যে জায়গার জন্য বাড়ি চাইছেন সেই স্থানের মালিকের নো-অবজেকশন' সার্টিফিকেট
6. এছাড়াও আবেদনকারীকে স্ট্যাম্প পেপারে একটি এফিডেবিট জমা করতে হবে, দেশের কোনও জায়গায় তার পাকা বাড়ি নেই এই মর্মে।
আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন-
https://pmaymis.gov.in- এ
তাহলে আর দেরি কেন। এখনই আবেদন করুন প্রধান মন্ত্রী আবাস যোজনায় নিজের পাকা বাড়ির জন্য।
মাধ্যমিক পাশে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Govt Job Reqruitment ।
আমরা আছি আপনাদের সঙ্গে, আমরাই দেবো সঠিক খবর
চোখ রাখুন bongodhara.com- এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
tag - house# pmay# online# govt project

.jpg)