বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার কয়েকশো কর্মী (RECRUIT)) নিয়োগ করতে চলছে খাদ্য দফতর (FOOD CORPORATION)। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল খাদ্য দফতর কর্তৃক। খাদ্য সরবরাহ মন্ত্রকের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এ রাজ্য ছাড়াও দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে দেশের ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং উত্তর- পূর্বাঞ্চলের বিভিন্ন শাখা অফিসে। এ ক্ষেত্রে ভারত সরকারের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রকের অধীনে ফুড কর্পোরেশনে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। এক কথায় বলতে গেলে কাজে নিযুক্ত হওয়ার পর ওই কর্মীর যাবতীয় দায় দায়িত্ব বহন করবে ভারত সরকারের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রক। এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে যোগ্য প্রার্থীদের তড়িঘড়ি আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া দ্বারা প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
প্রথমেই জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি সম্পর্কে---
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার ওয়েব ( https://fci.gov.in) সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
আবেদন ফী-
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি সাধারণ কিংবা ও বিসি ক্যাটাগরির প্রার্থী হন তাহলে ওই প্রার্থীকে ৮০০ টাকা আবেদন ফী জমা করতে হবে। তপশিলি জাতী, তপশিলি উপজাতি, কিংবা শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে(PH) সক্ষম প্রার্থীদের কোনও আবেদন ফী জমা দিতে হবেনা। আবেদন ফী জমা করতে হবে শুধুমাত্র অনলাইনে (FOOD CORPORRATION OF INDIA)-র নামে।
বয়স সীমা---
উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদন কারীর বয়স ২৮ বছরের মধ্যে । শুধুমাত্র একটি পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্ব সীমা ৩৫ বছর রাখা হয়েছে। তবে সব গুলি পদের ক্ষেত্রেই ওবিসি প্রার্থীদের ৩ বছর তপশীলি জাতী, তপশীলি উপজাতির প্রার্থীদের ৫ বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
নিয়োগ পদ্ধতি---
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে (CBT) পরীক্ষা দিতে। অনলাইন পরীক্ষা কবে , কোথায় হবে তা প্রার্থীর মেল আই ডি তে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। অনলাইন পরীক্ষায় পাশের পর সফল ও যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং জমা দেওয়া নথি ভেরিফিকেশনের জন্য। সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। এ ক্ষেত্রে নিয়োগ হওয়া প্রার্থীকে প্রথমে ম্যানেজমেন্ট ট্রেইনি(MANAGEMENT TRAINEE ) হিসাবে ট্রেনিং নিতে হবে তারপর ওই প্রার্থীকে যোগ দিতে হবে প্রাসঙ্গিক কাজে।
মাসিক বেতন---
এ ক্ষেত্রে বেতনে টাকার অঙ্ক বেশ লম্বা
নিযুক্ত হওয়া কর্মীকে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এর সঙ্গে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তি মারফৎ।
এবার আসি শুন্য পদের যাবতীয় বিবরণে---
- পদের নাম- জেনারেল ম্যানেজার
- পদের নাম- ডেপুটি ম্যানেজার
- পদের নাম- মুভমেন্ট ম্যানেজার
- পদের নাম- অ্যাকাউন্টস ম্যানেজার
- পদের নাম- টেকনিক্যাল ম্যানেজার
- পদের নাম- সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজার
- পদের নাম- ইলেকট্রিক্যাল ম্যানেজার
- পদের নাম- মেকানিক্যাল ম্যানেজার
- পদের নাম- ম্যানেজার হিন্দি
আরও পড়ুন : রাজ্য খাদ্য বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি ।WB DEO Job Reqruitment ।
এ ক্ষেত্রে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং উত্তর- পূর্বাঞ্চলের ভিন্ন শাখা অফিসের মোট শূন্য পদের সংখ্যা ১২৯ টি।
নিয়োগ ও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন ( https://fci.gov.in)– এ
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ 26-09-2022
চট জলদি চাকরির খবর পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন bongodhara.com –এ
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG- FCI# JOB# GOVT JOB# RECRUITMENT# INDIA# FOOD CORPORATION OF INDIA

.jpg)