পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। Municipality Service Commission Reqruitment 2022।

পুরসভায় ওয়ার্ড ভিত্তিক রাজনীতি করলে কিংবা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের কাছের লোক হলে পুরসভায় চাকরি জুটিয়ে নিতে পারতেন অনেকে। কিন্তু এখন সে গুড়ে বালি, কারণ সরকারি বিভিন্ন দফতর হোক কিংবা রাজনীতির আখড়া পুরসভায়, চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে বেশ কয়েক বছর আগে থেকেই সার্ভিস কমিশন চালু করেছে সরকার। বর্তমানে মিউনিসিপ্যাল(municipal service commission) সার্ভিস কমিশনের আওতায় উপযুক্ত যোগ্যতার ভিত্তিতে রীতিমতো পরীক্ষা দিয়ে পুরসভায় চাকরি করতে হবে। রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চালু হয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। কিন্তু সার্ভিস কমিশন চালু হলেও বিগত দু বছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। ফের তা চালু হল। কারণ গত কয়েকদিন আগেই কলকাতা (kolkata municipality) কর্পোরেশন মারফৎ কর্মী নিয়োগের(recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তবে প্রথা এবং নিয়মবিধি মেনে এই নিয়োগ প্রক্রিয়ার দেখভালের দায়িত্বে রয়েছে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। 



সম্প্রতি কলকাতা কর্পোরেশন মারফৎ স্বাস্থ্য (health job) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে  উল্লেখিত পদের ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে কলকাতা কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য দফতরে। নিম্ন লিখিত প্রতিবেদন টিতে আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বর্ণিত হল


প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে-

পদের নাম- সাব রেজিস্ট্রার' ( SUB REGISTRAR)

শূন্যপদ- ৫ টি

(উল্লেখিত পদের ক্ষেত্রে দুটি সাধারণ ক্যাটাগরি, একটি তপশীলি জাতী, একটি তপশীলি উপজাতি এবং একটি পদ সংরক্ষিত রয়েছে শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য।) 


মাসিক বেতন- 

এক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী মাসিক বেতন সহ যাবতীয় সুবিধা প্রদানের ব্যবস্থা রয়েছে। 


আবেদনের ক্ষেত্রে বয়স সীমা- 

আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 


আবেদন ফী-  

সাধারণ এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফী বাবদ দিতে হবে ২০০ টাকা। সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী ধার্য করা হয়েছে ৫০ টাকা। 


শিক্ষাগত যোগ্যতা- 

আবেদকারি প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ে যেমন BHMS/DHMS/DMS ডিগ্রিধারী হতে হবে।


এবার জেনে নেওয়া যাক আবেদন সম্পর্কে :  

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ডাউনলোড করে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিক সময়ের রঙিন ছবি এবং সই আপলোড করে সবশেষে আবেদন পত্র অনলাইনে সাবমিট করতে হবে। সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইট টি হল- www.mscwb.org 

উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ আগামী সেপ্টেম্বর মাসের ৪ তারিখ অর্থাৎ 04/09/2022 


সবশেষে জানবো নিয়োগ সম্পর্কে :

এক্ষেত্রে আবেদন পত্র শর্ট লিস্টিং করে প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য। তারপর জমা দেওয়া সকল নথি পত্র ভেরিফিকেশন করে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 

Official Notification : Download 

চাকরির আরও টাটকা খবর পেতে চোখ রাখুন bongodhara.com - এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

tag- kolkata# health# wb job# health job