বিগত দু বছর ধরে থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। চলতি বছরের শুরু থেকে নিয়োগ শুরু হয়েছে পুরোদস্তুর। বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার কয়েকশ জওয়ান (RECRUIT)নিয়োগ হতে চলেছে বর্ডার সিকিউরিটি ফোর্সে(Border Security Force)। সম্প্রতি এই মর্মে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র (HOME MINISTRY)মন্ত্রকের অধীনে থাকা বর্ডার(BSF) সিকিউরিটি ফোর্সের তরফ থেকে। দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্সে। এ ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। তাই অযথা সময় বিলম্ব না করে এখনই আবেদন করাই শ্রেয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
![]() |
প্রথমেই দেখে নেওয়া যাক শুন্য পদ সম্পর্কে---
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার' (ASSISTANT SUB INSPECTOR STENOGRAPHER)
শূন্য পদ- ১১ টি (তবে উল্লেখিত পদের ক্ষেত্রে সরকারি এবং সংশ্লিষ্ট সংস্থার নিয়মানুযায়ী আসন সংরক্ষিত রয়েছে।)
মাসিক বেতন- ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত।
বয়স সীমা-
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্সের নিয়ম মোতাবেক। তবে তপশীলি জাতী , তপশীলি উপজাতি এবং ও বিসি এবং অন্যান্যদের বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি স্টেনোগ্র্যাফি অর্থাৎ শর্টহ্যান্ড/ টাইপিং এর বিষয়ে দক্ষ হতে হবে।
পদের নাম- হেড কনস্টেবল (HEAD CONSTABLES)
শূন্যপদ- ৩১২ টি (তবে উল্লেখিত পদের ক্ষেত্রে সরকারি এবং সংশ্লিষ্ট সংস্থার নিয়মানুযায়ী আসন সংরক্ষিত রয়েছে।)
মাসিক বেতন- ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।
বয়স সীমা-
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্সের নিয়ম মোতাবেক। তবে তপশীলি জাতী , তপশীলি উপজাতি এবং ওবিসি এবং অন্যান্য প্রার্থীদের বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মধ্যমিক পাশ হতে হবে।
এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে---
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে(rectt.bsf.gov.in) গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে।
৫। আবেদন ফর্মে
প্রার্থীর নাম----------------
বাবার নাম----------------
স্থায়ী বাসস্থানের ঠিকানা-------------
বয়স---------------------
শিক্ষাগত যোগ্যতা---------------------
নিজের ইমেল আইডি--------------------
ফোন নম্বর উল্লেখ করতে হবে----------------
শারীরিক মাপজোক-------------------- ইত্যাদি উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের সই( SIGNATURE) স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
৮। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
এবার দেখে নেওয়া যাক আবেদন ফর্ম পূরণের সময় কী কী ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে---
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর শারীরিক মাপজোক এবং শারীরিক পরীক্ষার যাবতীয় নথি পত্র, ইত্যাদি ।
সবশেষে জেনে নেওয়া যাক নিয়োগ সম্পর্কিত বিষয়ে---
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে শারীরিক মাপজোকের পরীক্ষা দিতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ বা সফল হওয়ার পর দিতে হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা কবে , কোথায় , কখন অনুষ্ঠিত হবে তা সংশ্লিষ্ট দফতর মারফৎ নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে যাবতীয় নথি ভেরিফিকেশনের জন্য। এরপর রয়েছে শারীরিক পরীক্ষা। সব শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
আবেদন সহ নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন- (rectt.bsf.gov.in) - এ
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে।
Source :News18Bangla
কর্ম প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com - এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# BSF

.jpg)