চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ সুখবর। রাজ্যে প্রায় 4 হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 2023 সালে রাজ্যে পঞ্চায়েত ভোট এবং 2024 সালে লোকসভা ভোট, আর এই দুই ভোটের আগে এই সমস্ত শূন্যপদ গুলি পূরণ করবে। সুত্র মারফত জানা গিয়েছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগ করা হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মোট প্রায় 12 ধরনের পদে নিয়োগ করা হবে। এও জানা গিয়েছে, এই শূন্যপদ গুলি পূরণ করবে পশ্চিমবঙ্গ হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড ( WBHRB) ।
পশ্চিমবঙ্গ হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড সুত্রে জানা গিয়েছে, GDMO পদে মোট 1102 টি শূন্যপদ পূরণে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।গত শুক্রবার পূর্ণ তালিকা তুলে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনে। জানা গিয়েছে, এবারে 4 হাজার পদ স্বাস্থ্য কর্মী হিসেবে পূরণ করা হবে। এও জানা গিয়েছে, শুধু স্বাস্থ্য কর্মী না নিয়োগ করা হতে পারে খাদ্য দপ্তরে কর্মীও ।
স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। ক্লিক করুন
যদিও রাজ্যে এদিকে বেকারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মাত্র কয়েকটি শূন্যপদের জন্য আবেদন পত্র জমা পড়ছে হাজার হাজার। তাই রাজ্যে নিয়োগের ক্ষেত্রে হাহাকার তৈরি হয়েছে। এমন অবস্থায় রাজ্যে কয়েক লক্ষ বেকার যুবক যুবতী কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে দৈনিক মজুরিতেও আবেদন সম্পর্কে চলেছে। এমন পরিস্থিতি রাজ্যে একটা বড়ো মাপের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলে স্বস্তির নিশ্বাস ফেলবে চাকরি প্রার্থীরা।
ভারতীয় পড়ুয়াদের জন্য বড় খবর! 'GOOGLE' এ চাকরি করবেন? এক্ষুনি আবেদন করুন।
সুত্র মারফত এও জানা গিয়েছে, খুব শীঘ্রই সিনিয়র আয়ুর্বেদ মেডিকেল অফিসার , শ্যামাদাস বৈদ্য শাস্ত্ৰপীঠ , বিভিন্ন কলেজ অফ নার্সিং - এর সিনিয়র লেকচার , রিডার , ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর , প্রফেসর সহ বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হতে পারে । এছাড়াও জিডিএমও -এর ক্ষেত্রে 1300 শূন্যপদ ও মেডিকেল অফিসার পদে 700 শূন্যপদ পূরণের ক্ষেত্রেও খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে স্বাস্থ্য দপ্তর । পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড( WBHRB) -এর চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় জানান , 'সমস্ত বিষয়ে খুঁটিনাটি যাচাই করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চলছে । আশা করছি , পুজোর আগেই সবক'টি পদে নিয়োগ সম্পন্ন করতে পারব ।'
খবরের সোর্স : exambangla.com
* নিয়োগ সম্পর্কে এখনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করলে আমরা bongodhara.com এ পেজে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)