আপনি কি মোটর বাইক কিংবা চারচাকার যানবাহন চালাতে সক্ষম? আপনার কি ভালো মোবাইল ফোন অথবা ল্যাপটপ আছে? আপনি কি কম্পিউটারের কাজে পারদর্শী তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না। কারণ এবার ভারি অথবা হালকা মোটর যানবাহন চালানোর দক্ষতা সম্পন্ন এবং কম্পিউটারে পারদর্শী প্রার্থীদের এজেন্ট হিসাবে নিয়োগ করা হবে ভারতীয় ডাক বিভাগ বা পোস্টাল(INDIAN POSTAL SERVICE) সার্ভিসে। বেকার চাকরি প্রার্থীদের কাছে এই নিয়োগ স্বভাবতই খুশির খবর। সম্প্রতি এই মর্মে কর্মী (RECRUIT)নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার মুখ্য পোস্টাল আধিকারিকের দফতর মারফৎ। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও (GOVT JOB) প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে সংশ্লিষ্ট জেলার মুখ্য পোস্টাল আধিকারিকের দফতরে। এক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। তবে এক্ষেত্রে পাকাপাকি মাসিক বেতন নয় শুধুমাত্র আকর্ষণীয় কমিশনের ভিত্তিতেই নিযুক্ত এজেন্টকে নগদ টাকা প্রদানের ব্যবস্থা রয়েছে। তাহলে আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
এবার জানবো উল্লেখিত পদে আবেদন পদ্ধতি সম্পর্কে---
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনেই(OFFLINE) আবেদন করতে হবে।
২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে।
৪। আবেদন ফর্মে প্রথমে প্রার্থীর নাম, তারপর পিতার নাম, এরপর স্থায়ী বাসস্থানের ঠিকানা, তারপর বয়স, ক্রমান্বয়ে শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৫। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।
৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE) করে আবেদন পত্রটি খাম বন্দি করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র ভরা ওই খামের ওপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে (APPLICATION FOR THE POST OF------------) আবেদন পত্র পাঠানোর ঠিকানা- TO THE IPO 'SG' 1" SUBDIVISION C/O THE SRM 'SG' DIVISION, SILIGURI, BHAWANI BHAWAN, P.O- SEVOKE ROAD, SILIGURI, PIN-734001
সংশ্লিষ্ট দফতরে আবেদন পত্র পাঠানোর সময় যে ডকুমেন্টস বা নথি গুলি পাঠাতে হবে সেগুলি হল---
১. ভোটার ও আঁধার কার্ড -এর প্র্ত্যয়িত নকল
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্রের প্র্ত্যয়িত নকল
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্রের প্র্ত্যয়িত নকল
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্রের প্র্ত্যয়িত নকল
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, ইত্যাদি ।
আবেদনের ক্ষেত্রে বয়সসীমা---
উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদন কারীর বয়স নুন্যতম ১৮ বছর হতে হবে।
এবার জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে প্রথমে প্রবেশন (PROBETION)পিরিয়ডে ট্রেনিং নিতে হবে। প্রবেশন পিরিয়ডের পর যোগ দিতে হবে প্রাসঙ্গিক কাজে। এক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
প্রথমে আসা যাক শুন্যপদের যাবতীয় বিবরণে---
পদের নাম-'আউট সোর্সিং পোস্টাল এজেন্ট ( OUT SOURSING POSTAL AGENT)
শুন্য পদ- ১ টি
মাসিক বেতন-
এক্ষেত্রে পাকাপাকি মাসিক বেতন নয় শুধুমাত্র আকর্ষণীয় কমিশনের ভিত্তিতেই নিযুক্ত এজেন্টকে নগদ টাকা প্রদানের ব্যবস্থা রয়েছে।
শিক্ষাগত ও অন্যান্য বিশেষ যোগ্যতা-
আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। ভারি অথবা হালকা যানবাহন চালানোর দক্ষতা থাকার পাশাপাশি উপযুক্ত লাইসেন্স থাকতে হবে। এছাড়াও যানবাহন রক্ষনাবেক্ষনের কাজে পারদর্শী হতে হবে। পাশাপাশি কম্পিউটারের কাজ জানতে হবে।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে আগস্ট মাসের ১২ তারিখের মধ্যে।
Official Notification : Download Here
বেকার কর্ম প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com - এ
TAG- JOB NEWS# POST OFFICE JOB# AGENT# RECRUITMENT

.jpg)