DM অফিসে নারী ও শিশু সুরক্ষায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। WB Govt Job Reqruitment 2022 ।

 নারী ও শিশু সুরক্ষা বর্তমান সমাজে একটি স্পর্শকাতর বিষয়। একেবারে গোরা থেকে সে বিষয়ে নজর রয়েছে কেন্দ্র রাজ্য দুই সরকারের। নারী ও শিশুদের সামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু রয়েছে গোটা দেশে। এ ছাড়াও নারী ও শিশু সুরক্ষার মতো বিষয়টি আইনি ভাবেও বিশেষ গুরুত্ব সহকারে দেখা হয়। বিশেষ করে শিশু,এবং কিশোর- কিশোরীদের আইনি বিষয় গুলি দেখভালের জন্য সম্পূর্ণ আলাদা বিচার ব্যবস্থা যেমন জুভেনাইল জাস্টিস কোর্ট চালু রয়েছে গোটা দেশে। কিন্তু শুধু কোর্ট বা বিচার ব্যবস্থা থাকলেই তো চলবে না, এর সঙ্গে দরকার প্রচুর সংখ্যায় কর্মী। 



এবার জুভেনাইল জাস্টিস অর্থাৎ বিচার প্রক্রিয়ার অঙ্গ হিসাবে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংশ্লিষ্ট জেলার জুভেনাইল জাস্টিস বোর্ড এবং জেলা প্রশাসকের দফতর ( DM Office) মারফৎ কর্মী নিয়োগের ( WB Govt Job) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এই নিয়োগ প্রক্রিয়াটি সামাজিক সুরক্ষা প্রকল্পের নিয়ন্ত্রণাধীন। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। WB Govt Job Reqruitment 2022।


এবার তাহলে আসুন জেনে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির খুঁটিনাটি বিষয় সম্পর্কে।  

প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুসারে সংশ্লিষ্ট জেলা দফতর (DM Office)  মারফৎ বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে।  অতিসত্ত্বর শূন্য পদটি পুরনের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। তবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে গেলে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। 

 প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ 84/DSN/JGM Dated-  27/07/22 


প্রথমে আসি আবেদন পদ্ধতি সম্পর্কে-

আবেদনের সময় অবশ্যই প্রার্থীকে সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েব সাইটে ঢুকে নিজের নাম , ইমেল (email Id) আই ডি সহ পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউন লোড করে তার একটি প্রিন্ট নিতে হবে।  

এরপর ধাপে ধাপে ওই ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীর নিজের যাবতীয় তথ্য যেমন নাম, পিতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ফোন নম্বর সবই উল্লেখ করতে হবে। 

এ ছাড়াও বর্তমান সময়ের নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই ওই আবেদনপত্রের সঙ্গে গেঁথে দিতে হবে।

সব শেষে নিজের সই করে আবেদন পত্রটি সংশ্লিষ্ট দফতরে নির্দিষ্ট দিনের মধ্যে পাঠাতে হবে। তবে উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। 

নিয়োগ পদ্ধতি -

এ ক্ষেত্রে আবেদকারীকে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ দিতে হবে। তার সঙ্গে রয়েছে কম্পিউটার টেস্টের পরীক্ষা। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীর জমা দেওয়া ডকুমেন্টস বা নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত পর্যায়ের প্রার্থী বাছাই করা হবে। সব শেষে উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।  এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিম বঙ্গের ঝাড়গ্রাম জেলায়। 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা- 

To

The District Magistrate

Jhargram, West Bengal. 


আবেদনের শেষ তারিখ- চলতি আগস্ট মাসের ১২ তারিখ অর্থাৎ 12/08/2022 


এবার আসা যাক শুন্য পদ সম্পর্কে-

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, 

পদের নাম: - কেস ওয়ার্কার' ( CASE WORKER) 

শুন্য পদ- ১ টি

শিক্ষাগত যোগ্যতা:- এক্ষেত্রে আবেদনকারীকে স্নাতক হতে হবে। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 


বয়সসীমা- বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। 


মাসিক বেতন- 15,000/- টাকা 

Official Notification : Download Here

Application Form : Download Here

আমরা আছি কর্ম প্রার্থীদের পাশে। আমরাই দেব সঠিক চাকরির খবর । চোখ রাখুন bongodhara. com- এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

tag- govt job# job news# recruitment# wb jobseekers